জিম্বাবুয়েতে বাংলাদেশ টেস্ট জিতেছে ২০১৩ সালে নিজেদের সর্বশেষ সফরেও। তবু সেবার সিরিজ জেতা হয়নি। এবার অবশ্য সফরে টেস্টই একটি। সেটি জিতেই বাংলাদেশ প্রথমবারের মতো জিম্বাবুয়ের মাঠে উঁচিয়ে ধরেছে শিরোপা। শুধু শিরোপাই নয়, এবার হারারে টেস্টটা বাংলাদেশের কাছে রঙিন হয়েছে দুর্দান্ত সব পারফরম্যান্সে—
মাহমুদউল্লাহর ১৫০*
প্রত্যাবর্তনের টেস্টটা মাহমুদউল্লাহ রিয়াদ হয়তো এর চেয়ে ভালোভাবে রাঙাতে পারতেন না! দুর্দান্ত এক সেঞ্চুরি করেছেন। পরে সেটি রূপ দিয়েছেন ক্যারিয়ারসেরা ইনিংসে। তবে তাঁর অপরাজিত ১৫০ রান ছাপিয়ে আলোচনায় টেস্ট থেকে তাঁর আকস্মিক অবসরের সিদ্ধান্ত। পঞ্চম দিনের খেলার শুরুতে সতীর্থদের কাছ থেকে পেয়েছেন ‘গার্ড অব অনার।’
মুমিনুলের ‘প্রথম’
মুমিনুল হকের অধিনায়কত্বের ক্যারিয়ার শুরু হয়েছিল ভুলে যাওয়ার মতোই। গত দুই বছরে বিদেশে খেলা ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কার বিপক্ষে হেরেছেন টেস্ট সিরিজ। জিম্বাবুয়েকে হারিয়ে এবার অবশ্য ঘরের বাইরে প্রথম সিরিজ জয়ের স্বাদ পেলেন মুমিনুল। এই জিম্বাবুয়ের বিপক্ষেই গত ফেব্রুয়ারিতে পেয়েছিলেন অধিনায়ক হিসেবে প্রথম টেস্ট জয়।
নাজমুলের সেঞ্চুরি
দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের আরেক সেঞ্চুরিয়ান নাজমুল হোসেন শান্ত। দ্বিতীয় উইকেট সাদমান ইসলামের সঙ্গে গড়েছেন ১৯৬ রানের অসাধারণ এক জুটি। ক্যারিয়ারের শুরু থেকে বারবার সমালোচনার তিরে বিদ্ধ শান্ত খেলেছেন অপরাজিত ১১৭ রানের দুর্দান্ত এক ইনিংস। এ বছরের এপ্রিলে শ্রীলঙ্কার মাটিতে টেস্ট ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি পেয়েছিলেন।
মিরাজ–সাকিবের যুগলবন্দী
সাকিব আল হাসান ও মেহেদী হাসান মিরাজ এ টেস্টে দারুণ বোলিং করেছেন। ক্যারিয়ারে অষ্টমবারের মতো ৫ উইকেট পেয়েছেন মিরাজ। দেশের বাইরে দ্বিতীয়বারের মতো ৫ উইকেট পেলেন এই অফ স্পিনার। ম্যাচে ১৪৮ রানে ৯ উইকেট পেয়েছেন তিনি। যা দেশের বাইরে কোন বাংলাদেশি বোলারের সেরা বোলিং ফিগার। এই টেস্টে সাকিবের ঝুলিতে ৫ উইকেট।
সাদমানের প্রথম সেঞ্চুরি
সেঞ্চুরির অপেক্ষা শেষ হয়েছে সাদমান ইসলামের। ২০১৮ সালে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অভিষেক টেস্টে সেঞ্চুরি না পাওয়ার হতাশায় ডুবেছিলেন। মাঝে চোট সমস্যায় ভুগেছেন। দলে জায়গা হয়ে পড়েছিল অনিয়মিত। নিজের সামর্থ্যের প্রমাণ দিতে সাদমান বেছে নিলেন হারারে টেস্ট। দ্বিতীয় ইনিংসে খেলেছেন অপরাজিত ১১৫ রানের ইনিংস।
‘অলরাউন্ডার’ তাসকিন
১৩২ রানে ৬ উইকেট হারানোর পরও প্রথম ইনিংসে বাংলাদেশ যে ৪৬৮ রানের বড় স্কোর পেয়েছে, সেটিতে গুরুত্বপূর্ণ অবদান তাসকিন আহমেদের। ক্যারিয়ারসেরা ৭৫ রানের ইনিংসের সঙ্গে যোগ্য সঙ্গ দিয়েছেন মাহমুদউল্লাহকে। বল হাতেও উজ্জ্বল ছিলেন হারারের ‘তক্তা’ উইকেটে! প্রথম ইনিংসে ১ উইকেট পেলেও দ্বিতীয় ইনিংসে পেয়েছেন ৪ উইকেট।

ব্যাট হাতে ইব্রাহিম জাদরানের দুর্দান্ত এক ইনিংস, আর বল হাতে মোহাম্মদ নবির কিপ্টে এবং কার্যকর বোলিং। এই দুইয়ের মাঝে পড়ে নাস্তানাবুদ কানাডা। হেরেছে ৮২ রানে। আফগানিস্তান রেকর্ড ২০০ রানের স্কোর গড়লেই বোঝা গিয়েছিল এই রান তাড়া করতে পারবে না কানাডা। শেষ পর্যন্ত হয়েছেও তাই; আফগানদের রানের নিচে চাপা পড়েছে...
৭ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্রিকেট বিশ্বকে চমক দিয়ে চলেছে জিম্বাবুয়ে। আন্ডারডগ তকমা ঝেড়ে ফেলে গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মতো দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়নকে হারিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষ দল হিসেবেই সুপার এইটে পা রেখেছে সিকান্দার রাজার দল। আজ স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারানোর পর জিম্বাবুয়ের অধি
১১ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে অস্ট্রেলিয়ার লজ্জাজনক বিদায়ে ক্ষুব্ধ ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর এবার ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে ‘ফরেনসিক পর্যালোচনার’ কঠোর হুঁশিয়ারি দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। ২০২১ সালের বিশ্বচ্যাম্পিয়নদের এমন বিপর্যয় কোনোভাবেই মেনে নিতে পারছেন না অজি
১২ ঘণ্টা আগে
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে দীর্ঘ ১৬ বছরের খরা কাটাল জিম্বাবুয়ে। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে গত ১৬ বছরে শ্রীলঙ্কার বিপক্ষে এখন পর্যন্ত তিনবার মুখোমুখি হয়েছে জিম্বাবুয়ে। আগের দুইবারই জেতে লঙ্কানরা। লঙ্কানদের বিপক্ষে এই স্মরণীয় জয়ের ফলে
১৩ ঘণ্টা আগে