চলতি মাসের শেষ দিকে মাঠে গড়ানোর কথা রয়েছে ঢাকা প্রিমিয়ার ডিভিশন নারী ক্রিকেট লিগ। দুই দিন ধরে চলা দলবদল শেষ হবে আজ সন্ধ্যা ৬টায়। জাহানারা আলম ও রুমানা আহমেদসহ অনেকে আজ চুক্তিবদ্ধ হয়েছেন।
দলবদলের উৎসবমুখর পরিবেশের মধ্যেই কিছুটা হতাশ রুমানা-জাহানারারা। নারী ডিপিএলে গত মৌসুমেও খেলেছিল ১১টি দল। শেষ সময়ে এসে শেখ রাসেল ও অ্যাজাক্স এবারের মৌসুম থেকে সরে দাঁড়িয়েছে। এবার ৯টি দল নিয়েই হবে লিগ। যার ফলে কিছু ক্রিকেটার দলহীন হয়ে পড়েছেন।
শেখ রাসেল সরে যাওয়ার কথা কিছুদিন আগে বিসিবিকে জানিয়েছিল। একদম শেষ মুহূর্তে এসে অ্যাজাক্স ক্লাব সরে দাঁড়ায়। এ ব্যাপারে হতাশা প্রকাশ করলেন অলরাউন্ডার রুমান, ‘গতকাল থেকে শুরু হয়েছে আমাদের দলবদল। শুনেছি দুটি দল করছে না। কিছু খেলোয়াড় ওখান থেকে বেরিয়ে যাবে, তাদের কী হবে তা নিয়ে খারাপ লাগছে। হয়তো নিজেরা দল পাচ্ছি, কিন্তু ওই মেয়েদের কী হবে!’
দুঃখ প্রকাশ করেছেন পেসার জাহানারও। তবে তিনি জানিয়েছেন, গতকালই অ্যাজাক্স থেকে দুই ক্রিকেটারকে তাঁর দল আবাহনীতে নিয়েছেন।
প্রথম বিভাগ থেকে উঠে আসা দুটি ক্লাব হলো কলাবাগান ও অ্যাজাক্স। মৌসুমের সব খেলাই হবে ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়াম ও সাভারের বিকেএসপিতে।
সিঙ্গেল লিগ পদ্ধতিতে প্রতিটি দল একে অপরের বিপক্ষে খেলবে। পয়েন্ট টেবিলের ভিত্তিতে ঠিক হবে চ্যাম্পিয়ন-রানার্সআপ। গতবার চ্যাম্পিয়ন হয়েছিল মোহামেডান।

ব্যাট হাতে ইব্রাহিম জাদরানের দুর্দান্ত এক ইনিংস, আর বল হাতে মোহাম্মদ নবির কিপ্টে এবং কার্যকর বোলিং। এই দুইয়ের মাঝে পড়ে নাস্তানাবুদ কানাডা। হেরেছে ৮২ রানে। আফগানিস্তান রেকর্ড ২০০ রানের স্কোর গড়লেই বোঝা গিয়েছিল এই রান তাড়া করতে পারবে না কানাডা। শেষ পর্যন্ত হয়েছেও তাই; আফগানদের রানের নিচে চাপা পড়েছে...
৯ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্রিকেট বিশ্বকে চমক দিয়ে চলেছে জিম্বাবুয়ে। আন্ডারডগ তকমা ঝেড়ে ফেলে গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মতো দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়নকে হারিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষ দল হিসেবেই সুপার এইটে পা রেখেছে সিকান্দার রাজার দল। আজ স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারানোর পর জিম্বাবুয়ের অধি
১২ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে অস্ট্রেলিয়ার লজ্জাজনক বিদায়ে ক্ষুব্ধ ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর এবার ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে ‘ফরেনসিক পর্যালোচনার’ কঠোর হুঁশিয়ারি দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। ২০২১ সালের বিশ্বচ্যাম্পিয়নদের এমন বিপর্যয় কোনোভাবেই মেনে নিতে পারছেন না অজি
১৩ ঘণ্টা আগে
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে দীর্ঘ ১৬ বছরের খরা কাটাল জিম্বাবুয়ে। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে গত ১৬ বছরে শ্রীলঙ্কার বিপক্ষে এখন পর্যন্ত তিনবার মুখোমুখি হয়েছে জিম্বাবুয়ে। আগের দুইবারই জেতে লঙ্কানরা। লঙ্কানদের বিপক্ষে এই স্মরণীয় জয়ের ফলে
১৪ ঘণ্টা আগে