শুভ জন্মদিন সাকিব আল হাসান। আজ কত শত মানুষের কাছে থেকে এভাবে শুভেচ্ছায় সিক্ত হয়েছেন সাকিব। জন্মদিনে অবশ্য বসে কাটেনি তাঁর। সারা দিন ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচ খেলে বিকেলে গেছেন একটি পণ্যের দূতিয়ালি করতেই। সেখানেও শুভেচ্ছায় ভেসেছেন তারকা অলরাউন্ডার।
১৭ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে কত রেকর্ডই তো নিজের নামে করে নিয়েছেন সাকিব। ক্রিকেটার পরিচয় তো রয়েছেই, সাকিব কখনো পণ্যের শুভেচ্ছাদূত। কখনোবা তিনি রাজনীতিবিদ। কখনো আবার শুধু ঘরের মানুষদের কাছে সাধারণ এক মানুষ।
৩৬ পেরিয়ে আজ ৩৭-এ পা দিয়েছেন সাকিব। জন্মদিনের দিনটা সাকিব রাঙিয়েছেন নিজের মতো করে। ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) শেখ জামাল ধানমন্ডি ক্লাবের হয়ে তিনি বোলিংয়ে নিয়েছেন ৪৭ রানে নেন ১ উইকেট। ব্যাটিংয়ে ৪৯ বলে করেন ৩৪ রান। সাকিবের এমন অলরাউন্ড পারফরম্যান্সে রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাবকে ৬ উইকেটে হারিয়েছে শেখ জামাল। জন্মদিনে জয়ের দিনেই সাকিব যান একটি মোবাইল কোম্পানির শুভেচ্ছাদূত হিসেবে এক অনুষ্ঠানে। বাংলাদেশের অলরাউন্ডার এই অনুষ্ঠানে যেতেই সাংবাদিকদের ক্যামেরার লেন্স যে ঘিরে ধরে তাঁকে। ক্যারিয়ারে যাঁর এত এত অর্জন, বাংলাদেশের এই অলরাউন্ডারের আর তেমন কিছু পাওয়ার আছে কি না এমন প্রশ্ন জিজ্ঞেস করা হয়। হাসিমুখে সাকিব উত্তর দিয়েছেন, ‘আল্লাহ সব দিয়েছে। কিছু বাকি নাই। সব আছে আলহামদুলিল্লাহ।’
সাকিব জানেন, সমালোচনার জবাব কীভাবে মাঠের পারফরম্যান্সে দিতে হয়। ২০২৪ বিপিএলের শুরুতেও চোখের সমস্যার কারণে রংপুর রাইডার্স তার থেকে পুরো অলরাউন্ড পারফরম্যান্স পাচ্ছিল না। খেলতে থাকেন শুধু বোলার হিসেবে। এরপর ধীরে ধীরে ব্যাটিংয়ে তাঁর ছন্দ খুঁজে পান। পুরোদস্তুর অলরাউন্ড পারফরম্যান্সে বিপিএলের টুর্নামেন্ট সেরার দৌড়েও ভালোমতো ছিলেন তিনি। যদিও দল চ্যাম্পিয়ন হতে পারেনি। এর আগে ২০১৯ সালে ব্যাটিং-বোলিংয়ে অলরাউন্ড পারফরম্যান্সে নজর কাড়েন তিনি।
আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারের সবশেষ ম্যাচ সাকিব খেলেছেন গত বছরের ৬ নভেম্বর। দিল্লিতে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে অলরাউন্ড পারফরম্যান্সে হয়েছেন ম্যাচসেরা। অ্যাঞ্জেলো ম্যাথুসকে ঐতিহাসিক সেই ‘টাইমড আউট’ করেন সাকিব। লঙ্কানদের বিপক্ষে চলমান সিরিজের দ্বিতীয় টেস্টে তিনি ফিরতে যাচ্ছেন। আজ সিলেটে নির্বাচক আবদুর রাজ্জাক সাংবাদিকদের সাকিবের খেলার বিষয়ে বলেন, ‘সাকিব খেললে খুব ভালো কথা। সাকিবের মতো খেলোয়াড় থাকলে দলের শক্তি অনেকখানি বেড়ে যায়। আমরা যত দূর জেনেছি, ও খেলবে। খেললে খুব ভালো হবে দলের জন্য।’

ব্যাট হাতে ইব্রাহিম জাদরানের দুর্দান্ত এক ইনিংস, আর বল হাতে মোহাম্মদ নবির কিপ্টে এবং কার্যকর বোলিং। এই দুইয়ের মাঝে পড়ে নাস্তানাবুদ কানাডা। হেরেছে ৮২ রানে। আফগানিস্তান রেকর্ড ২০০ রানের স্কোর গড়লেই বোঝা গিয়েছিল এই রান তাড়া করতে পারবে না কানাডা। শেষ পর্যন্ত হয়েছেও তাই; আফগানদের রানের নিচে চাপা পড়েছে...
৭ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্রিকেট বিশ্বকে চমক দিয়ে চলেছে জিম্বাবুয়ে। আন্ডারডগ তকমা ঝেড়ে ফেলে গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মতো দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়নকে হারিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষ দল হিসেবেই সুপার এইটে পা রেখেছে সিকান্দার রাজার দল। আজ স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারানোর পর জিম্বাবুয়ের অধি
১০ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে অস্ট্রেলিয়ার লজ্জাজনক বিদায়ে ক্ষুব্ধ ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর এবার ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে ‘ফরেনসিক পর্যালোচনার’ কঠোর হুঁশিয়ারি দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। ২০২১ সালের বিশ্বচ্যাম্পিয়নদের এমন বিপর্যয় কোনোভাবেই মেনে নিতে পারছেন না অজি
১১ ঘণ্টা আগে
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে দীর্ঘ ১৬ বছরের খরা কাটাল জিম্বাবুয়ে। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে গত ১৬ বছরে শ্রীলঙ্কার বিপক্ষে এখন পর্যন্ত তিনবার মুখোমুখি হয়েছে জিম্বাবুয়ে। আগের দুইবারই জেতে লঙ্কানরা। লঙ্কানদের বিপক্ষে এই স্মরণীয় জয়ের ফলে
১৩ ঘণ্টা আগে