
জেমস ভিন্স, আন্দ্রে রাসেল, টিম ডেভিড—বাংলাদেশে এসেছেন আজই। তাঁরা আসা মাত্রই রংপুর রাইডার্স নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে তাঁদের তিন জনের ছবি জুড়ে দিয়ে একটি ফটোকার্ড বানিয়েছে। আসার কয়েক ঘণ্টা পরই তাঁদের মাঠে নামতে হয়েছে। কারণ, বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) বেলা ১টা ৩০ মিনিটে রংপুর রাইডার্স-খুলনা টাইগার্সের এলিমিনেটরের ম্যাচ।
হারলেই বিদায়—রংপুর, খুলনা দুই দল খেলছে এই সমীকরণ নিয়ে। জিতলেও আরেকটা ধাপ অতিক্রম করতে হবে ফাইনাল খেলতে। তবে রংপুর যা খেলল, সেটা দিয়ে কি আর জয়ের আশা করা যায়! খুলনা টাইগার্সের আগুনে বোলিংয়ে ৮৫ রানেই গুটিয়ে গেছে নুরুল হাসান সোহানের নেতৃত্বাধীন রংপুর। তাতে বিপিএলের প্লে-অফে সর্বনিম্ন রানে অলআউট হওয়ার রেকর্ড গড়ল রংপুর। এর আগে ‘লজ্জাজনক’ এই রেকর্ডটি ছিল খুলনা টাইগার্সেরই। মিরপুরে ২০১৬ বিপিএলের প্রথম কোয়ালিফায়ারে খুলনা টাইগার্সকে ৮৬ রানে অলআউট করেছিল ঢাকা ডায়নামাইটস।
বাঁচা-মরার ম্যাচে আজ টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন রংপুর রাইডার্সের অধিনায়ক সোহান। রাসেল, ভিন্স, ডেভিডের সঙ্গে পাকিস্তানের আকিফ জাভেদ—একাদশে এই চার বিদেশি নিয়েছে রংপুর। তবে খুলনার আক্রমণাত্মক বোলিংয়ে রংপুরের ব্যাটাররা চোখে রীতিমতো সর্ষেফুল দেখেছেন। ১২.৩ ওভারে ৯ উইকেটে ৫২ রানে পরিণত হয় সোহানের দল। যেখানে ১৩ তম ওভারের প্রথম ও তৃতীয় বলে রাকিবুল হাসান, সোহান-এই দুই ব্যাটারকে ফেরান মেহেদী হাসান মিরাজ।
৯ উইকেট পড়ার পর রংপুরের গুটিয়ে যাওয়া তখন সময়ের ব্যাপার মনে হচ্ছিল। সেই সময় টেলএন্ডার জাভেদের ক্যামিওর কারণে দলের ইনিংসটা যা একটু দীর্ঘায়িত হয়েছে। পাকিস্তানি এই ক্রিকেটার ১৮ বলে ৪ চার ও ২ ছক্কায় ৩২ রান করেছেন। ১৭ তম ওভারের পঞ্চম বলে জাভেদকে ফিরিয়ে রংপুরের ইনিংসের ইতি টেনেছেন মুশফিক হাসান। ম্যাচে নিজের প্রথম ওভার বোলিংয়ে এলেও সেটা পূর্ণ করতে পারলেন না মুশফিক। জাভেদের পর রংপুরের দ্বিতীয় সর্বোচ্চ ২৩ রান করেন সোহান।
জাভেদ, সোহান ছাড়া রংপুরের বাকি ব্যাটারদের স্কোর ছিল মোবাইল নম্বরের মতো। সৌম্য সরকার ডাক মেরেছেন কোনো বল মোকাবিলা না করেই। ইনিংসের দ্বিতীয় বলে ভিন্সের সঙ্গে ভুল বোঝাবুঝিতে রানআউট হয়েছেন সৌম্য। আজ যোগ দেওয়া তিন বিদেশি ভিন্স, রাসেল ও ডেভিড করেছেন ১,৪ ও ৭ রান। খুলনার মিরাজ, নাসুম আহমেদ নিয়েছেন ৩টি করে উইকেট। একটি করে উইকেট পেয়েছেন হাসান, মুশফিক ও নাওয়াজ।

ব্যাট হাতে ইব্রাহিম জাদরানের দুর্দান্ত এক ইনিংস, আর বল হাতে মোহাম্মদ নবির কিপ্টে এবং কার্যকর বোলিং। এই দুইয়ের মাঝে পড়ে নাস্তানাবুদ কানাডা। হেরেছে ৮২ রানে। আফগানিস্তান রেকর্ড ২০০ রানের স্কোর গড়লেই বোঝা গিয়েছিল এই রান তাড়া করতে পারবে না কানাডা। শেষ পর্যন্ত হয়েছেও তাই; আফগানদের রানের নিচে চাপা পড়েছে...
৭ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্রিকেট বিশ্বকে চমক দিয়ে চলেছে জিম্বাবুয়ে। আন্ডারডগ তকমা ঝেড়ে ফেলে গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মতো দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়নকে হারিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষ দল হিসেবেই সুপার এইটে পা রেখেছে সিকান্দার রাজার দল। আজ স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারানোর পর জিম্বাবুয়ের অধি
১০ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে অস্ট্রেলিয়ার লজ্জাজনক বিদায়ে ক্ষুব্ধ ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর এবার ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে ‘ফরেনসিক পর্যালোচনার’ কঠোর হুঁশিয়ারি দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। ২০২১ সালের বিশ্বচ্যাম্পিয়নদের এমন বিপর্যয় কোনোভাবেই মেনে নিতে পারছেন না অজি
১১ ঘণ্টা আগে
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে দীর্ঘ ১৬ বছরের খরা কাটাল জিম্বাবুয়ে। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে গত ১৬ বছরে শ্রীলঙ্কার বিপক্ষে এখন পর্যন্ত তিনবার মুখোমুখি হয়েছে জিম্বাবুয়ে। আগের দুইবারই জেতে লঙ্কানরা। লঙ্কানদের বিপক্ষে এই স্মরণীয় জয়ের ফলে
১৩ ঘণ্টা আগে