
বাংলাদেশের মানুষের আজকের সকালটা শুরু হয়েছে খালেদা জিয়ার মৃত্যুর সংবাদ শুনে। তাঁর মৃত্যুতে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। শোকে স্তব্ধ ক্রীড়াঙ্গনও। খালেদা জিয়ার মৃত্যুতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি), বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) পাশাপাশি সাকিব আল হাসান, তামিম ইকবাল, লিটন দাস, জামাল ভূঁইয়ারা শোক জানিয়েছেন।
খালেদা জিয়ার মৃত্যুতে সাকিব-তামিমদের ফেসবুক পেজ শোকবার্তায় ছেঁয়ে যায়। নিজের অফিশিয়াল ফেসবুক পেজে সাকিব আজ দুপুরে লিখেছেন, ‘বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া আজ সকাল ৬টায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই শোকের মুহূর্তে তাঁর পরিবার ও স্বজনদের প্রতি আমার গভীর সমবেদনা। তিনি দীর্ঘ রাজনৈতিক জীবনে দেশের জন্য গুরুত্বপূর্ণ কাজ ও অবদান রেখেছেন। আল্লাহ তাআলা তাঁর রুহের মাগফিরাত দান করুন। সকলের কাছে তাঁর জন্য দোয়া প্রার্থনা করছি।’ তামিম ইকবাল নিজের অফিশিয়াল ফেসবুক পেজে লিখেছেন, ‘ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাঁর প্রয়াণে দেশ হারাল এক দৃঢ় নেতৃত্বের প্রতীককে। মহান আল্লাহ তাঁর রুহের মাগফিরাত দান করুন ও জান্নাতুল ফেরদৌস নসিব করুন।’

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়ার পাশাপাশি রুবেল হোসেন, লিটন, মেহেদী হাসান মিরাজরাও সামাজিকমাধ্যমে শোক প্রকাশ করেছেন। জামাল নিজের অফিশিয়াল ফেসবুক পেজে লিখেছেন, ‘ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ১৯৪৫-এর ১৫ আগস্ট থেকে ২০২৫-এর ৩০ ডিসেম্বর। শান্তিতে ঘুমান।’ ফেসবুকে রুবেল লিখেছেন, ‘আজ (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া পৃথিবী ছেড়ে চলে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তায়ালা যেন তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং তাঁর সকল গুনাহ মাফ করে দিয়ে কবরকে প্রশস্ত করে দেন। আমিন।’ লিটন ফেসবুকে লিখেছেন, ‘বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে গভীরভাবে শোকাহত। তাঁর পরিবার ও প্রিয়জনদের জানাই সমবেদনা।’
মিরাজ ফেসবুকে লিখেছেন, ‘ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মহান আল্লাহ তাআলা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে জান্নাতের সর্বোচ্চ স্থান দিন এবং তাকে ক্ষমা করুন। তার আত্মার শান্তি এবং দেশের জন্য শক্তি কামনা করছি।’ মুমিনুল হক ফেসবুকে লিখেছেন, ‘সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে অন্তরের অন্তঃস্থল থেকে সমবেদনা। তাঁর নেতৃত্ব ও জাতির জন্য তাঁর অবদান দেশের ইতিহাসে অমর হয়ে থাকবে। শান্তিতে ঘুমান তিনি।’

ফুসফুস ও হৃদ্যন্ত্রের সংক্রমণ নিয়ে ২৩ নভেম্বর রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছিলেন খালেদা জিয়া। নতুন করে নিউমোনিয়াতেও আক্রান্ত হয়েছিলেন। আজ ৮০ বছর বয়সে চিকিৎসাধীন অবস্থায় তিনি চলে গেলেন না ফেরার দেশে। বিপিএলের আজকের দুটি ম্যাচ স্থগিত করা হয়েছে। বাফুফেসহ দেশের অন্যান্য ক্রীড়া ফেডারেশনও খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছে। বাংলাদেশ কাবাডি ফেডারেশন জাতীয় কাবাডি চ্যাম্পিয়নশিপের (পুরুষ ও নারী) নির্ধারিত সেমিফাইনাল ম্যাচগুলো স্থগিত করেছে।

৯ অক্টোবর আবুধাবিতে শুরু হবে বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের একমাত্র টেস্ট। তার আগে মরুর বুকে নিজেদের ঝালিয়ে নিচ্ছেন সৌম্য সরকার-মেহেদী হাসান মিরাজরা। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে প্রথম দিনটা বাংলাদেশের জন্য অম্লমধুরই বলা চলে।
৭ ঘণ্টা আগে
এশিয়ান গেমসে ব্যর্ধতার ষোলোকলা পূর্ণ করল বাংলাদেশ ক্রিকেট দল। নিশিনে গতকাল শ্রীলঙ্কার ৬২ রানে হেরে ব্রোঞ্জও পেল না বাংলাদেশ। হারের পর লিটন দাস জাপানে খাবারদাবার নিয়ে অজুহাত সামনে এনেছেন। অধিনায়কের মুখে এমন কথা শুনে অসন্তুষ্ট খালেদ মাহমুদ সুজন।
৮ ঘণ্টা আগে
ওয়ানডের অন্যতম সেরা ফিনিশারের নাম বললে মাইকেল বেভান, মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলিরা থাকবেন ওপরের তালিকায়। ঠাণ্ডা মাথায় প্রতিপক্ষের কাছ থেকে অনেকবার জয় ছিনিয়ে নিয়েছেন তাঁরা। গতকাল ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শাই হোপ ধীরস্থির ব্যাটিংয়ে এড়ালেন ধবলধোলাই। পাহাড়সমান লক্ষ্য থাকলেও ঘাবড়ে যাননি তিনি।
১০ ঘণ্টা আগে
প্রথম শ্রেণির ক্রিকেটে সপ্তম সেঞ্চুরির দেখা পেয়েছেন মাহমুদুল হাসান জয়। তাঁর সেঞ্চুরিতে বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে তুলনামূলক সুবিধাজনক অবস্থানে আছে স্বাগতিক চট্টগ্রাম। রাজশাহীর অর্ধেকেরও বেশি রান চট্টগ্রাম করে ফেলেছে কোনো উইকেট না হারিয়ে। চট্টগ্রাম দ্বিতীয় দিনটা স্বস্তিতে
১০ ঘণ্টা আগে