টেস্ট ক্রিকেটের দর্শনই পরিবর্তন করে দিয়েছে ইংল্যান্ড। গত বছর থেকে ‘বাজবল’ তত্ত্বে ক্রিকেটের অভিজাত সংস্করণ খেলছে তারা। আক্রমণাত্মক ধরনে খেলে সংস্করণটির রোমাঞ্চও বাড়িয়ে দিয়েছে ইংলিশরা। এখন পর্যন্ত সাফল্যের হারও তাদের নতুন তত্ত্বের পক্ষে।
যার সর্বশেষ উদাহরণ হচ্ছে এবারের অ্যাশেজের ফল। প্রথম দুই টেস্টে হেরেও সিরিজে ২–২ সমতা। চতুর্থ টেস্ট বৃষ্টিতে ভেসে না গেলে ফলটা ইংল্যান্ডের পক্ষেও যেতে পারত। বেন স্টোকস–জনি বেয়ারস্টোদের মতো এমন দর্শনে ভারত খেলবে কিনা তা নিয়ে আলোচনা হচ্ছে। কারণ, ভারতের ব্যাটাররা টেকনিক্যালি বেশ এগিয়ে এবং বাউন্ডারি মারতেও বেশ দক্ষ।
তবে বাজবলের এই দর্শন ভারতের সঙ্গে যায় না বলে জানিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। তাঁর মতে, ভারত এভাবে খেললে দুই টেস্ট হারলে পরের টেস্টে অন্তত চারজন খেলোয়াড় দল থেকে বাদ পড়বে। নিজের ইউটিউব চ্যানেলে এমনটিই জানিয়েছেন এই অফ স্পিনার।
অশ্বিন নিজের মন্তব্যের ব্যাখ্যাও দিয়েছেন এভাবে, ‘ধরা যাক, ভারত বাজবলে খেলা শুরু করল এবং ধরে নিন হ্যারি ব্রুকের মতো কেউ একজন ব্যাটিং করল এবং সে আউট হলো। সঙ্গে আমরা দুটি টেস্ট হেরে গেলাম। আমরা তখন কী করব? আমরা কী বাজবল এবং খেলোয়াড়দের সমর্থন করব? না, আমরা একাদশ থেকে অন্তত চারজন খেলোয়াড় বাদ দেব। তার কারণ হচ্ছে আমাদের সংস্কৃতি সব সময়ই এমনই।’
ইংল্যান্ডের সংস্কৃতির সঙ্গে এটা মানিয়ে গেছে এবং তাদের ম্যানেজমেন্ট এই ধরনকে সমর্থন করে বলে তারা খেলেন এমনটা মনে করেন অশ্বিন। টেস্টে ৪৮৯ উইকেটশিকারি বলেছেন, ‘এটা তাদের (ইংল্যান্ড) জন্য কাজ করে কারণ তাদের ম্যানেজমেন্ট এই খেলার ধরনকে সমর্থন করে। তাদের নির্বাচকেরাও খেলোয়াড়দের এভাবে খেলতে সমর্থন করে। প্রকৃতপক্ষে, তাদের দর্শক এবং যারা টেস্ট দেখে তারাও এই দর্শনকে সমর্থন করছে। কিন্তু আমরা এটা করতে পারি না।’
এই মুহূর্তে ভারত টেস্টে ভালো করছে এমনটি জানিয়েছেন অশ্বিন। এবং নিজেরাও নতুন এক পরিবর্তনে খেলবেন বলে ইঙ্গিত দিয়েছেন তিনি। ভারতীয় অলরাউন্ডার বলেছেন, ‘টেস্ট ক্রিকেটে আমরা বেশ ভালো খেলছি। শিগগিরই আমরা একটা পরিবর্তনের মধ্যে দিয়ে যাব এবং সে সময় হয়তো পরিস্থিতি সহজ থাকবে না।’

ব্যাট হাতে ইব্রাহিম জাদরানের দুর্দান্ত এক ইনিংস, আর বল হাতে মোহাম্মদ নবির কিপ্টে এবং কার্যকর বোলিং। এই দুইয়ের মাঝে পড়ে নাস্তানাবুদ কানাডা। হেরেছে ৮২ রানে। আফগানিস্তান রেকর্ড ২০০ রানের স্কোর গড়লেই বোঝা গিয়েছিল এই রান তাড়া করতে পারবে না কানাডা। শেষ পর্যন্ত হয়েছেও তাই; আফগানদের রানের নিচে চাপা পড়েছে...
৭ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্রিকেট বিশ্বকে চমক দিয়ে চলেছে জিম্বাবুয়ে। আন্ডারডগ তকমা ঝেড়ে ফেলে গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মতো দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়নকে হারিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষ দল হিসেবেই সুপার এইটে পা রেখেছে সিকান্দার রাজার দল। আজ স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারানোর পর জিম্বাবুয়ের অধি
১০ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে অস্ট্রেলিয়ার লজ্জাজনক বিদায়ে ক্ষুব্ধ ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর এবার ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে ‘ফরেনসিক পর্যালোচনার’ কঠোর হুঁশিয়ারি দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। ২০২১ সালের বিশ্বচ্যাম্পিয়নদের এমন বিপর্যয় কোনোভাবেই মেনে নিতে পারছেন না অজি
১১ ঘণ্টা আগে
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে দীর্ঘ ১৬ বছরের খরা কাটাল জিম্বাবুয়ে। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে গত ১৬ বছরে শ্রীলঙ্কার বিপক্ষে এখন পর্যন্ত তিনবার মুখোমুখি হয়েছে জিম্বাবুয়ে। আগের দুইবারই জেতে লঙ্কানরা। লঙ্কানদের বিপক্ষে এই স্মরণীয় জয়ের ফলে
১৩ ঘণ্টা আগে