
জেতা ছাড়া বিকল্প ছিল না বাংলাদেশের হাতে। আফগানিস্তানের বিপক্ষে জিতে নিজেদের কাজটা ভালোভাবেই করে রেখেছে বাংলাদেশ। ৩৩৪ রানের বড় সংগ্রহের পর আফগানদের ২৪৫ রানে অলআউট করেছে সাকিব আল হাসানের দল। ৮৯ রানে জিতে সুপার ফোরের আশা বাঁচিয়ে রেখেছে বাংলাদেশ।
আগে ব্যাটিং করে বড়সড় সংগ্রহ দাঁড় করায় বাংলাদেশ। জোড়া সেঞ্চুরি করেন মেহেদী হাসান মিরাজ ও নাজমুল হোসেন শান্ত। তবে সেটার কোনো জবাব দিতে পারেননি আফগান ব্যাটাররা। বাংলাদেশের বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো হয়নি আফগানিস্তানের। শুরুতেই রহমানউল্লাহ গুরবাজকে হারায় তারা। ১ রানে শরীফুল ইসলামের বলে এলবিডব্লিউ হয়ে ফেরেন এই ওপেনার। এরপর রহমত শাহর সঙ্গে ইব্রাহিম জাদরানের ৭৯ রানের জুটি।
এই জুটি ভেঙে আফগানদের ধাক্কা দেন তাসকিন আহমেদ। ৩৩ রানে আউট হয়ে ফেরেন রহমত। তবে আফগানদের জন্য সবচেয়ে বড় ধাক্কা হয়ে আসে ইব্রাহিম জাদরানের উইকেট। দারুণ খেলতে থাকা এই ব্যাটারকে মুশফিকুর রহিমের দুর্দান্ত এক ক্যাচ বানিয়ে ফেরান হাসান মাহমুদ।
আউট হওয়ার আগে ৭৪ বলে ৭৫ রানের দারুণ ইনিংস খেলে যান ইব্রাহিম। ইব্রাহিমের আউটের পর আর একটা মাত্র জুটি হয় আফগানদের ইনিংসে। ১৩১ রানে ৩ উইকেট হারানোর পর এই জুটি ভাঙে ১৯৩ রানে। এই জুটিতে ৬২ রান তোলেন হাশমতউল্লাহ ও নাজিবউল্লাহ জাদরান।
নাজিবউল্লাহ ১৭ রানে আউট হওয়ার পর আর কোনো জুটি বাংলাদেশের জন্য বিপজ্জনক হতে পারেনি। আফগানরা শেষ ৫ উইকেট হারায় ৪৯ রানে। ৪৪ রানে ৪ উইকেট নিয়ে বাংলাদেশের সুপার ফোরের আশা বাঁচিয়ে রাখার কাজ করেছেন তাসকিন। দুর্দান্ত বোলিং করেছেন শরীফুল ইসলামও। ৯ ওভারে ৩৬ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন তিনি।

ব্যাট হাতে ইব্রাহিম জাদরানের দুর্দান্ত এক ইনিংস, আর বল হাতে মোহাম্মদ নবির কিপ্টে এবং কার্যকর বোলিং। এই দুইয়ের মাঝে পড়ে নাস্তানাবুদ কানাডা। হেরেছে ৮২ রানে। আফগানিস্তান রেকর্ড ২০০ রানের স্কোর গড়লেই বোঝা গিয়েছিল এই রান তাড়া করতে পারবে না কানাডা। শেষ পর্যন্ত হয়েছেও তাই; আফগানদের রানের নিচে চাপা পড়েছে...
৯ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্রিকেট বিশ্বকে চমক দিয়ে চলেছে জিম্বাবুয়ে। আন্ডারডগ তকমা ঝেড়ে ফেলে গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মতো দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়নকে হারিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষ দল হিসেবেই সুপার এইটে পা রেখেছে সিকান্দার রাজার দল। আজ স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারানোর পর জিম্বাবুয়ের অধি
১২ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে অস্ট্রেলিয়ার লজ্জাজনক বিদায়ে ক্ষুব্ধ ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর এবার ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে ‘ফরেনসিক পর্যালোচনার’ কঠোর হুঁশিয়ারি দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। ২০২১ সালের বিশ্বচ্যাম্পিয়নদের এমন বিপর্যয় কোনোভাবেই মেনে নিতে পারছেন না অজি
১৩ ঘণ্টা আগে
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে দীর্ঘ ১৬ বছরের খরা কাটাল জিম্বাবুয়ে। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে গত ১৬ বছরে শ্রীলঙ্কার বিপক্ষে এখন পর্যন্ত তিনবার মুখোমুখি হয়েছে জিম্বাবুয়ে। আগের দুইবারই জেতে লঙ্কানরা। লঙ্কানদের বিপক্ষে এই স্মরণীয় জয়ের ফলে
১৪ ঘণ্টা আগে