সময়টা একদমই ভালো যাচ্ছে না বাংলাদেশ দলের। মাঠের পারফরম্যান্সের হতশ্রী অবস্থা। স্বস্তি নেই মাঠের বাইরেও। বোর্ড-কোচ-নির্বাচকদের নানা সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তো নিয়মিতই উঠছে। দল নিয়ে অস্বস্তির এই সময়টাতে আপাতত একটু দূরে থাকতে পারছেন মাহমুদউল্লাহ রিয়াদ। টেস্ট থেকে অবসর নেওয়ার কথা জানান গত জুলাইয়ের জিম্বাবুয়ে সফরে। তবে আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের পর।
স্বাভাবিকভাবে পরশু শেষ হওয়া টেস্ট সিরিজের দলে ছিলেন না মাহমুদউল্লাহ। থাকলে আরেকটি দুঃস্বপ্নের সিরিজের সঙ্গীই হতেন। কোনো সিরিজে খারাপ করলে ঘরোয়া ক্রিকেটকাঠামো নিয়ে পুরোনো প্রশ্নগুলো নতুন করে ওঠে। যেমনটা পাকিস্তান সিরিজের পরে উঠছে। ঘরোয়া ক্রিকেট থেকে ক্রিকেটার নির্বাচন এবং একবার জাতীয় দল থেকে বাদ পড়লে আবার দলে ঢোকার প্রক্রিয়া—পুরোনো প্রশ্নগুলো নতুন করে উঠছে জাতীয় দলের সাম্প্রতিক টানা ব্যর্থতায়।
টেস্ট দলে না থাকায় কিছুদিন আড়ালে থাকলেও আজ মিরপুরে বিসিবি একাডেমি কাপের উদ্বোধন করতে আসায় দেখা মিলল মাহমুদউল্লাহর। সেখানে বাংলাদেশ টি-টোয়েন্টি অধিনায়ক অবশ্য বলছেন, আমার মনে হয়, দিন শেষে পারফরম্যান্সটাই আসল বিবেচ্য। আপনি যদি ভালো পারফর্ম করেন, ‘অবশ্যই নজরে থাকবেন। আপনাকে শীর্ষ পর্যায়ে খেলার সুযোগ-সুবিধাগুলো দেওয়া হবে। কিন্তু দিন শেষে নিজের ওপরও অনেক কিছু থাকে, আমি কীভাবে তৈরি হতে চাই কিংবা আমার লক্ষ্যটা কী? সর্বোচ্চ পর্যায়ে খেলার জন্য এই জিনিসগুলো গুরুত্বপূর্ণ। আমি মনে করি, বোর্ড এই কাজগুলো ভালোভাবে করছে।’
টি-টোয়েন্টি বিশ্বকাপে ভরাডুবির পর মাহমুদউল্লাহর অধিনায়কত্ব হারানোর গুঞ্জন ওঠে। যদিও এখনো এই সংস্করণের দায়িত্বে আছেন এই অভিজ্ঞ ক্রিকেটার। এক বছরের ব্যবধানে আরেকটি টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে অস্ট্রেলিয়ায়। বিশ্বকাপ নিয়েও আজ কথা বলেছেন বাংলাদেশ টি-টোয়েন্টি অধিনায়ক। অস্ট্রেলিয়ায় যেহেতু বিশ্বকাপ হবে, কন্ডিশন স্বাভাবিকভাবে উপমহাদেশের চেয়ে ভিন্ন থাকবে। মাহমুদউল্লাহ বলছেন, ‘অস্ট্রেলিয়ার কন্ডিশন খুবই ভালো। ট্রু বাউন্স, ট্রু পেস থাকে। দেখার বিষয়, আমরা জিনিসটা কীভাবে মানিয়ে নেব। আমাদের ব্যাটিং আরও ভালো করতে হবে। বোলিং ধারাবাহিকভাবে ভালো করছে।’

ব্যাট হাতে ইব্রাহিম জাদরানের দুর্দান্ত এক ইনিংস, আর বল হাতে মোহাম্মদ নবির কিপ্টে এবং কার্যকর বোলিং। এই দুইয়ের মাঝে পড়ে নাস্তানাবুদ কানাডা। হেরেছে ৮২ রানে। আফগানিস্তান রেকর্ড ২০০ রানের স্কোর গড়লেই বোঝা গিয়েছিল এই রান তাড়া করতে পারবে না কানাডা। শেষ পর্যন্ত হয়েছেও তাই; আফগানদের রানের নিচে চাপা পড়েছে...
৭ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্রিকেট বিশ্বকে চমক দিয়ে চলেছে জিম্বাবুয়ে। আন্ডারডগ তকমা ঝেড়ে ফেলে গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মতো দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়নকে হারিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষ দল হিসেবেই সুপার এইটে পা রেখেছে সিকান্দার রাজার দল। আজ স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারানোর পর জিম্বাবুয়ের অধি
১০ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে অস্ট্রেলিয়ার লজ্জাজনক বিদায়ে ক্ষুব্ধ ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর এবার ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে ‘ফরেনসিক পর্যালোচনার’ কঠোর হুঁশিয়ারি দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। ২০২১ সালের বিশ্বচ্যাম্পিয়নদের এমন বিপর্যয় কোনোভাবেই মেনে নিতে পারছেন না অজি
১১ ঘণ্টা আগে
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে দীর্ঘ ১৬ বছরের খরা কাটাল জিম্বাবুয়ে। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে গত ১৬ বছরে শ্রীলঙ্কার বিপক্ষে এখন পর্যন্ত তিনবার মুখোমুখি হয়েছে জিম্বাবুয়ে। আগের দুইবারই জেতে লঙ্কানরা। লঙ্কানদের বিপক্ষে এই স্মরণীয় জয়ের ফলে
১৩ ঘণ্টা আগে