ক্রিকেটে ১ রানের জয় কম নেই। গত সপ্তাহে পিএসএলের ফাইনালে মুলতান সুলতানকে ১ রানে হারিয়ে শিরোপা জিতেছে লাহোর কালান্দার্স। তেমন আরেকটি ম্যাচের মীমাংসা হলো হারারেতে। আজ নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ১ রানের রোমাঞ্চকর জয় পেয়েছে জিম্বাবুয়ে। এই জয়ে তিন ম্যাচের সিরিজে ১-১ ব্যবধানে সমতায় ফিরল স্বাগতিকেরা।
জয়ের জন্য শেষ ওভারে ডাচদের দরকার ছিল ১৯ রান। হাতে ছিল মাত্র ১ উইকেট। কিন্তু অসাধ্যসাধন করতে পারেনি নেদারল্যান্ডস। টেন্ডাই চাতারাকে প্রথম বলে চার মেরে জয়ের পাল্লাটা নিজেদের নিয়ে গিয়েছিলেন রায়ান ক্লেইন। পঞ্চম বলে ফ্রেড ক্লাসেন ছয় হাঁকিয়ে ব্যবধানটা আরও কমিয়ে আনেন।
শেষ বলে আরেকটি চার মারলেই জয়ের সঙ্গে এক ম্যাচ হাতে রেখে সিরিজটাও নিজেদের করে নিতে পারত ডাচরা। কিন্তু সেটি আর করতে পারেনি। বাউন্ডারি হাঁকাতে না পারায় দৌড়ে রান নিচ্ছিলেন ক্লাসেন ও ক্লেইন। ২ রান নিতে পারলেও জয়ের কাজটা আরা সারতে পারেননি তাঁরা। রানআউট হোন ক্লেইন। ২৭২ রানের লক্ষ্য তাড়া করা ডাচরা অলআউট হয় ২৭০ রানে।
শেষের এই রোমাঞ্চের আগে ম্যাচের মোড়টা ঘুরিয়ে দিয়েছিলেন ওয়েসলি মাধেভেরে। ব্যাট হাতে ৪৩ রান করে জিম্বাবুয়ের শক্ত ভিতটা গড়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। এরপর বোলিংয়ে এসে করলেন হ্যাটট্রিক। ১৫ ওভার বাকি থাকতে ২ উইকেটে ১৬৬ রান করে জয়ের সুবাস পাচ্ছিল ডাচরা। সেখান থেকে ২১৩ রানে নেই ৬ উইকেট। ৪৪ তম ওভারের প্রথম তিন বলে টানা তিন ব্যাটারকে ফেরান মাধেভেরে। ম্যাচসেরাও তিনি।
জিম্বাবুয়ের জয়ে বড় অবদান রাখেন সিকান্দার রাজাও। ৮১ রান করা ওপেনার ম্যাক্স ও’ডাউডকে না ফেরালে জয় পাওয়া মুশকিল হয়ে পড়ত তাদের। ৩ উইকেট নিয়েছেন রাজাও।

ব্রাজিলের তারকা নারী ফুটবলার ক্যাথলিন সৌজা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে সৌদি আরবের ক্লাব আল নাসর এক বিবৃতিতে তা নিশ্চিত করেছে।
২৯ মিনিট আগে
ব্যাট হাতে ইব্রাহিম জাদরানের দুর্দান্ত এক ইনিংস, আর বল হাতে মোহাম্মদ নবির কিপ্টে এবং কার্যকর বোলিং। এই দুইয়ের মাঝে পড়ে নাস্তানাবুদ কানাডা। হেরেছে ৮২ রানে। আফগানিস্তান রেকর্ড ২০০ রানের স্কোর গড়লেই বোঝা গিয়েছিল এই রান তাড়া করতে পারবে না কানাডা। শেষ পর্যন্ত হয়েছেও তাই; আফগানদের রানের নিচে চাপা পড়েছে...
১০ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্রিকেট বিশ্বকে চমক দিয়ে চলেছে জিম্বাবুয়ে। আন্ডারডগ তকমা ঝেড়ে ফেলে গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মতো দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়নকে হারিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষ দল হিসেবেই সুপার এইটে পা রেখেছে সিকান্দার রাজার দল। আজ স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারানোর পর জিম্বাবুয়ের অধি
১৩ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে অস্ট্রেলিয়ার লজ্জাজনক বিদায়ে ক্ষুব্ধ ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর এবার ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে ‘ফরেনসিক পর্যালোচনার’ কঠোর হুঁশিয়ারি দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। ২০২১ সালের বিশ্বচ্যাম্পিয়নদের এমন বিপর্যয় কোনোভাবেই মেনে নিতে পারছেন না অজি
১৪ ঘণ্টা আগে