সাকিব আল হাসান-মাহমুদউল্লাহরা গতকাল ইনডোরের উইকেটে ব্যাটিং-বোলিংয়ে নিজেদের ঝালিয়ে নিয়ে প্রস্তুত হচ্ছিলেন ফ্লাডলাইটের আলোয় অনুশীলন সারার। এ সময় হঠাৎ দেখা গেল মিরপুরের ৮ নম্বর উইকেটের দিকে ব্যাট হাতে এগিয়ে আসছেন রাসেল ডমিঙ্গো। বাংলাদেশের প্রধান কোচের বিপরীতে ততক্ষণে বোলিং প্রান্তে প্রস্তুত স্পিন বোলিং পরামর্শক রঙ্গনা হেরাথ। এরপর ব্যাট-বোলিংয়ের লড়াই হলো দুই কোচের মধ্যে। তবে লড়াইটা হলো একতরফা!
হেরাথ প্রথম দুই বল ডমিঙ্গোকে একটু অফ স্টাম্পের বাইরে করেন। তাতে পরাস্ত ডমিঙ্গো। শট খেলার তাড়ায় থাকা ডমিঙ্গো এরপর হেরাথকে কিছুটা এগিয়ে এসে দেখিয়ে দেন শর্ট পিচে বল ফেলতে। ডমিঙ্গোর দেখিয়ে দেওয়া জায়গায় হেরাথ ঠিকই বল ফেললেন, কিন্তু আগের দৃশ্যের পুনরাবৃত্তি। এবারও বড় শট খেলতে পারেননি ডমিঙ্গো। আরও দুই বলে পরাস্ত হওয়ার পর হাল ছেড়ে দেন ডমিঙ্গো। দুজনেই হাসতে হাসতে এগিয়ে যান সাজঘরের দিকে।
ডমিঙ্গোকে হেরাথ বল করেছেন চারটি। একটা বলও বৃত্তের বাইরে ফেলতে পারেননি ডমিঙ্গো। দুই কোচের এই দ্বৈরথ কাছে থেকে উপভোগ করেছেন নাসুম আহমেদরা।
তিন বছর আগে ক্রিকেট থেকে অবসরে যাওয়া হেরাথ ‘অস্ত্র জমা দিলেও ট্রেনিং যে জমা দেননি’—সেটিই যেন বোঝালেন কাল। অবশ্য এত দ্রুত বোলিং ভুলে যাওয়ার কথাও না বাঁহাতি বোলারদের মধ্যে টেস্টে সর্বোচ্চ ৪৩৩ উইকেটশিকারী লঙ্কান কিংবদন্তির।
জুলাইয়ে বাংলাদেশের স্পিন পরামর্শক হিসেবে যুক্ত হওয়ার পর নেটেও নিয়মিত নাসুম–মেহেদী হাসানদের নিজে বোলিং করে দেখিয়ে দিচ্ছেন সাফল্য পেতে কী করতে হবে। ডমিঙ্গোর অবশ্য কোচিংয়ে ভালো অভিজ্ঞতা থাকলেও খেলোয়াড় হিসেবে খুব একটা পরিচিতি নেই। ঘরোয়া ক্রিকেটে থিতু হতে না পেরে ‘ক্রিকেট খেলাটা আমার জন্য নয়’—বুঝে যাওয়া ডমিঙ্গো দ্রুতই ঝুঁকেছিলেন কোচিং পেশায়। আর সেটিই তাঁকে এনে দিয়েছে সাফল্য। গতকাল মিরপুরে দুই কোচের ব্যাট-বলের লড়াইয়ে শেষ হাসিটা যে হেরাথেরই হবে, তা আর বলতে!

ব্যাট হাতে ইব্রাহিম জাদরানের দুর্দান্ত এক ইনিংস, আর বল হাতে মোহাম্মদ নবির কিপ্টে এবং কার্যকর বোলিং। এই দুইয়ের মাঝে পড়ে নাস্তানাবুদ কানাডা। হেরেছে ৮২ রানে। আফগানিস্তান রেকর্ড ২০০ রানের স্কোর গড়লেই বোঝা গিয়েছিল এই রান তাড়া করতে পারবে না কানাডা। শেষ পর্যন্ত হয়েছেও তাই; আফগানদের রানের নিচে চাপা পড়েছে...
৭ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্রিকেট বিশ্বকে চমক দিয়ে চলেছে জিম্বাবুয়ে। আন্ডারডগ তকমা ঝেড়ে ফেলে গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মতো দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়নকে হারিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষ দল হিসেবেই সুপার এইটে পা রেখেছে সিকান্দার রাজার দল। আজ স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারানোর পর জিম্বাবুয়ের অধি
১১ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে অস্ট্রেলিয়ার লজ্জাজনক বিদায়ে ক্ষুব্ধ ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর এবার ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে ‘ফরেনসিক পর্যালোচনার’ কঠোর হুঁশিয়ারি দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। ২০২১ সালের বিশ্বচ্যাম্পিয়নদের এমন বিপর্যয় কোনোভাবেই মেনে নিতে পারছেন না অজি
১২ ঘণ্টা আগে
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে দীর্ঘ ১৬ বছরের খরা কাটাল জিম্বাবুয়ে। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে গত ১৬ বছরে শ্রীলঙ্কার বিপক্ষে এখন পর্যন্ত তিনবার মুখোমুখি হয়েছে জিম্বাবুয়ে। আগের দুইবারই জেতে লঙ্কানরা। লঙ্কানদের বিপক্ষে এই স্মরণীয় জয়ের ফলে
১৩ ঘণ্টা আগে