
ইংল্যান্ডের জনপ্রিয় টুর্নামেন্ট দ্য হান্ড্রেডে পাকিস্তানি ক্রিকেটারদের দল না পাওয়ার গুঞ্জনে সরব ক্রিকেট দুনিয়া। সংবাদমাধ্যমের দাবি, নিলাম থেকে ভারতীয় মালিকানাধীন ফ্র্যাঞ্চাইজিগুলো পাকিস্তানি ক্রিকেটারদের দলে নেবে না। এমনটা হলে ক্যারিয়ার ঝুঁকির মুখে ফেলেও প্রতিবাদের ঘোষণা দিলেন মঈন আলী।
দ্য হান্ড্রেডে অংশ নেয় আটটি দল। এর মধ্যে চারটি ভারতীয় মালিকানাধীন। রাজনৈতিক বৈরিতার জেরে লম্বা সময় ধরে পাকিস্তানের সঙ্গে দ্বিপক্ষীয় সিরিজ খেলে না ভারত। ২০০৮ সালের পর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) দেখা যায় না পাকিস্তানি ক্রিকেটারদের। এবার দ্য হান্ড্রেডেও সে নীতিই অবলম্বন করবে ভারতীয় মালিকানাধীন ফ্র্যাঞ্চাইজিগুলো–এমনটাই দাবি বিবিসির।
দ্য হান্ড্রেডে সাইনরাইজার্স লিডস, এমআই লন্ডন, সাউদার্ন ব্রেভ এবং ম্যানচেস্টার সুপার জায়ান্টস–এই চারটি ফ্র্যাঞ্চাইজি ভারতীয় মালিকানাধীন। ১০০ বলের টুর্নামেন্টের পরবর্তী পর্বের নিলাম হবে আগামী ১২ মার্চ। যেখানে নাম দিয়েছেন অন্তত ৬৩ জন পাকিস্তানি ক্রিকেটার। কিন্তু বিবিসির ওই প্রতিবেদন সত্যি হলে সেটা খুবই লজ্জাজনক হবে বলে মন্তব্য করেছেন হ্যারি ব্রুক এবং মাইকেল ভন। ইংল্যান্ডের বর্তমান এবং সাবেক অধিনায়কের মতো এবার আলোচিত ইস্যুতে পাকিস্তানের ক্রিকেটারদের পাশে দাঁড়ালেন মঈন।
দ্য টেলিগ্রাফে প্রকাশিত এক কলামে মঈন বলেন, ‘ক্যারিয়ারে প্রভাব পড়ার ভয়ে কোনো খেলোয়াড় প্রকাশ্যে কিছু বলে না (দ্য হান্ড্রেডে পাকিস্তানি ক্রিকেটারদের ছায়া নিষেধাজ্ঞা প্রসঙ্গে)। এটা খুবই বাজে পরিস্থিতি। তবে আমার বয়সী খেলোয়াড়দের খুব বেশি ভাবতে হয় না (ক্যারিয়ার নিয়ে)। নির্দিষ্ট কিছু খেলোয়াড় আছে যারা এই বিষয়ে কথা বলবে এবং পদক্ষেপ নেবে। উদ্বেগ থাকলে পাকিস্তানি বংশোদ্ভুত না হলেও এই বিষয়ে কথা বলা উচিত। এটা নতুন একটি ঘটনা। তাই সবার সঙ্গে সেভাবে কথা বলার সুযোগ হয়নি। আমার বিশ্বাস–এটা নিয়ে সব খেলোয়াড়ই একমত পোষণ করবে। বাকি দেশগুলো কী করবে সেটা তাদের বিষয়। তবে যুক্তরাজ্যে আমাদের মতামত দেওয়ার সুযোগ থাকে।’
ক্রিকেট থেকে বৈষম্য দূর করার আহ্বান জানিয়েছেন মঈন, ‘অনেক দিন ধরেই ক্রিকেটে এসব চলছে। এসব ন্যায্য নয়; তাই এখন সময় হয়েছে সমাধান করার। এটা নির্দিষ্ট এক শ্রেণীর মানুষের সঙ্গে বৈষম্য। এটা খুবই ভয়ঙ্কর বিষয়। এত কিছুর পরও শীর্ষ পর্যায়ের কেউ এটা নিয়ে কথা বলছে না; যা অবাক করার মতো। সমস্যায় পড়বে এই ভয়ে চুপ থাকে। বিশ্বজুড়ে বিভিন্ন লিগে আইপিএলের মালিকদের নিয়ন্ত্রণ থাকায় ক্রিকেটাররা ভয় পায়।’

আটলান্টায় গত রাতে আর্জেন্টিনা-মিসর ম্যাচের পর থেকেই তোপের মুখে রেফারি ফ্রাঁসোয়া লেতেক্সিয়ে। সামাজিক মাধ্যমে তাঁকে নিয়ে চলছে তুমুল সমালোচনা। এমন অবস্থায় বাধ্য হয়ে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছেন তিনি।
৪ মিনিট আগে
মার্কিন মুলুকে বিশ্বকাপ শেষ ভাগে এসে পড়েছে। ১০৪ ম্যাচের মধ্যে হয়ে গেছে ৯৬ ম্যাচ। এরই মধ্যে চাঞ্চল্যকর এক প্রতিবেদন প্রকাশ করেছে আর্জেন্টিনার সংবাদমাধ্যম লা নাসিওন। অর্থ পাচারের অভিযোগ উঠেছে আর্জেন্টিনার ফুটবল ফেডারেশনের বিরুদ্ধে। এমন অভিযোগ ওঠার পর যুক্তরাষ্ট্রের প্রধান গোয়েন্দা সংস্থা এফবিআই নড়েচড়ে
১ ঘণ্টা আগে
শেষ ষোলোর পর কোয়ার্টার ফাইনালের পালা। বোস্টনে আগামীকাল বাংলাদেশ সময় রাত ২টায় শুরু হবে ফ্রান্স-মরক্কো ম্যাচ। এই ম্যাচ মাঠে গড়ানোর আগেই আলোচনায় আর্জেন্টিনা। অনেকেই হয়তো মনে করতে পারেন, তুমুল আলোচিত-সমালোচিত আর্জেন্টিনা-মিসর ম্যাচের প্রভাব কি পড়ছে শেষ আটের প্রথম ম্যাচের ওপর?
২ ঘণ্টা আগে
আর্জেন্টিনা-মিসর শ্বাসরুদ্ধকর শেষ ষোলোর ম্যাচের ৩-২ স্কোরকার্ড ছাপিয়ে আলোচনায় রেফারি ফ্রাঁসোয়া লেতেক্সিয়ে। জয়ের পরও তাই আর্জেন্টাইন ভক্ত-সমর্থকেরা অস্বস্তিতে পড়েছেন। লেতেক্সিয়ে আর্জেন্টাইনদের সুবিধা দিয়েছেন বলে সামাজিক মাধ্যমে এমন চর্চা চলছে। ফুটবল বিশ্লেষকদের মতে অনেকেই দ্বিধাদ্বন্দ্বে পড়েছেন। ক
৩ ঘণ্টা আগে