
জিততে হলে ২০২ রান করতে হবে বাংলাদেশকে। গতকাল লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে ৭ উইকেটে ২০১ রান তোলে পাকিস্তান। লাহোরের এই মাঠে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এটাই পাকিস্তানের সর্বোচ্চ দলীয় স্কোর।
ইনিংসের তৃতীয় বলেই চমক দেখিয়েছিলেন মেহেদী হাসান। রানের খাতা খোলার আগেই ফিরিয়ে দিয়েছিলেন ওপেনার সিয়াম আইয়ুবকে। স্কোরবোর্ডে পাকিস্তানের রান তখন ১। দ্বিতীয় ওভারেই আবার আরেক ফখর জামানকে (১) ফিরিয়ে দিলেন শরীফুল ইসলাম। ৫ রানেই ২ উইকেট নেই পাকিস্তানের। আরব আমিরাতের কাছে সিরিজ হারা বাংলাদেশের জন্য শুরুটা এর চেয়ে ভালো আর কী হতে পারত!
শুরুর এই জোড়া ধাক্কার পর মোহাম্মদ হারিস ও অধিনায়ক সালমান আগার ৪৮ রানের জুটি। তবে তাঁরা আরও ভয়ংকর হয়ে ওঠার আগেই হারিসকে ফিরিয়ে এই জুটি ভাঙেন তানজিদ হাসান সাকিব। তাঁকে তুলে মারতে গিয়ে লং অনে তানজিদ তামিমের ক্যাচ হয়ে হারিস ফিরেছেন ৩১ রান করে।
৪৮ রানে ৩ উইকেটে হারালেও পাকিস্তানি ব্যাটাররা সব সময় রানের চাকা সচল রাখার চেষ্টা করে গেছেন। তানজিম সাকিবের টানা তিন বলে ৬, ৪ ও ৪ মেরে ২৯ বলে ফিফটি করেন সালমান। আউট হওয়ার আগে ৩৪ বলে ৫৬। অধিনায়ক ফিফটি করলেও ফিফটির কাছাকাছি গিয়ে আউট হয়েছেন পিএসএলে দুর্দান্ত ব্যাটিং করা হাসান নওয়াজ। ২টি চার ও ৪টি ছয়ে ২২ বলে ২০০.০০ স্ট্রাইকরেটে ৪৪ রান করে রিশাদ হোসেনের প্রথম শিকার হয়েছেন তিনি।
প্রথম ১০ ওভারে ৯৭ রান তোলে পাকিস্তান। ২০ ওভারে ৭ উইকেটে তারা তুলেছে ২০১ রান। শেষ দিকে শাদাব খান ২৫ বলে ৪৮ ফাহিম আশরাফ ৬ বলে ১১ রান করলে ২০০ ছাড়িয়ে যায় পাকিস্তানের রান।
বল হাতে সবচেয়ে সফল শরীফুল ইসলাম। ৩২ রানে নিয়েছেন ৩ উইকেট। ১টি করে উইকেট নিয়েছেন মেহেদী হাসান, হাসান মাহমুদ, তানজিম সাকিব, রিশাদ হোসেন ও শামীম পাটোয়ারী।

ব্যাট হাতে ইব্রাহিম জাদরানের দুর্দান্ত এক ইনিংস, আর বল হাতে মোহাম্মদ নবির কিপ্টে এবং কার্যকর বোলিং। এই দুইয়ের মাঝে পড়ে নাস্তানাবুদ কানাডা। হেরেছে ৮২ রানে। আফগানিস্তান রেকর্ড ২০০ রানের স্কোর গড়লেই বোঝা গিয়েছিল এই রান তাড়া করতে পারবে না কানাডা। শেষ পর্যন্ত হয়েছেও তাই; আফগানদের রানের নিচে চাপা পড়েছে...
৭ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্রিকেট বিশ্বকে চমক দিয়ে চলেছে জিম্বাবুয়ে। আন্ডারডগ তকমা ঝেড়ে ফেলে গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মতো দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়নকে হারিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষ দল হিসেবেই সুপার এইটে পা রেখেছে সিকান্দার রাজার দল। আজ স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারানোর পর জিম্বাবুয়ের অধি
১০ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে অস্ট্রেলিয়ার লজ্জাজনক বিদায়ে ক্ষুব্ধ ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর এবার ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে ‘ফরেনসিক পর্যালোচনার’ কঠোর হুঁশিয়ারি দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। ২০২১ সালের বিশ্বচ্যাম্পিয়নদের এমন বিপর্যয় কোনোভাবেই মেনে নিতে পারছেন না অজি
১১ ঘণ্টা আগে
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে দীর্ঘ ১৬ বছরের খরা কাটাল জিম্বাবুয়ে। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে গত ১৬ বছরে শ্রীলঙ্কার বিপক্ষে এখন পর্যন্ত তিনবার মুখোমুখি হয়েছে জিম্বাবুয়ে। আগের দুইবারই জেতে লঙ্কানরা। লঙ্কানদের বিপক্ষে এই স্মরণীয় জয়ের ফলে
১৩ ঘণ্টা আগে