আফগানিস্তান সিরিজের ওয়ানডে দলে জায়গা হয়নি মোসাদ্দেক হোসেন সৈকতের। এমনকি প্রধান নির্বাচক দল ঘোষণার সময় জানিয়েছিলেন, তাঁরা মোসাদ্দেককে বিবেচনাতেও রাখেননি। ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পারফরম্যান্সের পর কেন তাঁকে বিবেচনা করা হলো না, তা নিয়ে শুরু হয়েছে আলোচনা।
সবকিছু নিয়ে এবার মুখ খুললেন ২৬ বছর বয়সী এই অলরাউন্ডার। গত রাতে এক ভিডিও বার্তায় তিনি বলেছেন, কেন দলে নেই তার কারণ তিনি জানতে চান।
বিসিএলের ওয়ানডে সংস্করণে ওয়ালটন সেন্ট্রাল জোনকে নেতৃত্ব দিয়ে শিরোপা জিতিয়েছেন মোসাদ্দেক। পাশাপাশি টুর্নামেন্ট-সেরার পুরস্কারও উঠেছিল তাঁর হাতে। নিজের পারফরম্যান্স নিয়ে তাই দলে জায়গা পেতে আশাবাদী ছিলেন মোসাদ্দেক। সুযোগ না পেয়ে তিনি জানিয়েছেন, কেন দলে নেই তা জানতে পারলে তাঁর জন্য ভালো হতো, ‘শেষ যে বিসিএলের ওয়ানডে টুর্নামেন্টটা হয়েছে, সেটার পারফরম্যান্স দেখে যদি দল নির্বাচন করা হয়, তাহলে আমার নামটা অবশ্যই থাকার কথা ছিল। আমি জানি না আসলে কেন নাই, যদি আমি জানতে পারতাম তাহলে আমার জন্য ভালো হতো।’
পারফরম্যান্স করেও দলে জায়গা না পাওয়ায় লুকাতে পারেননি নিজের হতাশার কথা। একই সঙ্গে বলেছেন, দলে জায়গা না পাওয়ার যথার্থ কারণ জানতে পারলে সেটি তাঁর ক্যারিয়ারের জন্য ইতিবাচক হতো, ‘আমি নিজেও জানি না বিষয়টা আসলে কী! এটা যদি আমি জানতে পারতাম, আমার জন্য ভালো হতো এবং আমার সামনের ক্যারিয়ারের জন্য ভালো হতো, পারফরম্যান্স করতে আরও বেশি সুবিধা হতো। সুযোগ না পাওয়াটা আসলেই অনেক বেশি হতাশার। কারণ আমিও খুব আশা করেছিলাম যে ওয়ানডে সিরিজে এবার আফগানিস্তানের সঙ্গে আমাকে রাখা হবে।’
দলে জায়গা না পাওয়ার চেয়ে বিবেচনায় না রাখার বিষয়টি বেশি হতাশ করেছে মোসাদ্দেককে। তিনি জানতে চেয়েছেন, পারফরম্যান্সের মানদণ্ডে ঠিক কতটা ভালো করলে তাঁকে বিবেচনা করা হবে, ‘আমি যতটুকু পারফরম্যান্স করেছি, তা যদি আপ টু দ্য মার্ক না হয় তাহলে একটা পরিষ্কার বার্তা যদি থাকে যে কতটুকু ভালো পারফরম্যান্স করলে আমাকে বিবেচনা করা হবে। একজন ক্রিকেটার হিসেবে বিবেচনাতেই নাই শোনাটা আসলেই খুবই খারাপ লাগার ও হতাশার।’

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে যে কয়বারই স্কটল্যান্ড মাঠে নেমেছে, বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে বারবার। অনেকেই হয়তো এটা ভেবে আফসোস করেছেন যে ইশ! এখানে তো এখন বাংলাদেশের পতাকা উড়ত এবং ‘আমার সোনার বাংলা’ জাতীয় সংগীত শোনা যেত। কিন্তু বাংলাদেশ যে উপমহাদেশে চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে
৩ মিনিট আগে
সুপার এইটের লাইনআপ আগেভাগেই ঠিক হয়ে যাওয়াতে গ্রুপ পর্বের বাকি ম্যাচগুলো এখন পানসে হয়ে গেছে। ২০ দলের টুর্নামেন্ট এখন কমে এসেছে ৮ দলে। যে ১২ দল বাদ পড়েছে, তাদের মধ্যে অস্ট্রেলিয়ার বাদ পড়াটা অবাক করার মতোই। সেই অস্ট্রেলিয়াকে এবারই ঘায়েল করার সুবর্ণ সুযোগ খুঁজছে ওমান।
১ ঘণ্টা আগে
ব্রাজিলের তারকা নারী ফুটবলার ক্যাথলিন সৌজা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে সৌদি আরবের ক্লাব আল নাসর এক বিবৃতিতে তা নিশ্চিত করেছে।
১ ঘণ্টা আগে
ব্যাট হাতে ইব্রাহিম জাদরানের দুর্দান্ত এক ইনিংস, আর বল হাতে মোহাম্মদ নবির কিপ্টে এবং কার্যকর বোলিং। এই দুইয়ের মাঝে পড়ে নাস্তানাবুদ কানাডা। হেরেছে ৮২ রানে। আফগানিস্তান রেকর্ড ২০০ রানের স্কোর গড়লেই বোঝা গিয়েছিল এই রান তাড়া করতে পারবে না কানাডা। শেষ পর্যন্ত হয়েছেও তাই; আফগানদের রানের নিচে চাপা পড়েছে...
১১ ঘণ্টা আগে