ইংল্যান্ডের প্রথম বোলার হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ফাইফার, তাও আবার বিশ্বকাপে-রেকর্ড গড়ার জন্য মঞ্চটা বেশ ভালোভাবে কাজে লাগিয়েছেন স্যাম কারান। পার্থ স্টেডিয়ামে কারানের ফাইফারে ধসে গিয়েছে আফগানিস্তানের ব্যাটিং লাইন আপ। দুই বল আগেই ১১২ তে অলআউট হয়ে যায় আফগানরা। ইংল্যান্ডের জয়ের জন্য লক্ষ্য ১১৩ রান।
টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার। দুর্দান্ত বোলিং ও ফিল্ডিংয়ে শুরু থেকেই আফগানিস্তানের ওপর চাপ সৃষ্টি করে ইংল্যান্ড। ৬.৩ ওভারে ৩৫ রান তুলতেই ২ উইকেট হারায় আফগানরা। এরপর তৃতীয় উইকেটে উসমান ঘানি-ইব্রাহিম জাদরান ২৭ রানের জুটি গড়েছেন। তবে ইব্রাহিমকে ফিরিয়ে এই ২৭ রানের জুটি ভেঙে দেন কারান। এখান থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে আফগানিস্তান। শেষ ওভারে দুই উইকেট নিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টির প্রথম ফাইফার পূর্ণ করেন কারান। ১৯.৪ ওভারে ১১২ রানে অলআউট হয় আফগানরা।
আফগানিস্তানের ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ রান করেছেন ইব্রাহিম জাদরান। ৩০ বলে ৩২ রান করেন এই টপ অর্ডার ব্যাটার। সেরা বোলিং করেছেন স্যাম কারান। ৩.৪ ওভার বোলিং করে ১০ রান দিয়ে ৫ উইকেট নিয়েছেন এই বাঁহাতি পেসার।

ব্যাট হাতে ইব্রাহিম জাদরানের দুর্দান্ত এক ইনিংস, আর বল হাতে মোহাম্মদ নবির কিপ্টে এবং কার্যকর বোলিং। এই দুইয়ের মাঝে পড়ে নাস্তানাবুদ কানাডা। হেরেছে ৮২ রানে। আফগানিস্তান রেকর্ড ২০০ রানের স্কোর গড়লেই বোঝা গিয়েছিল এই রান তাড়া করতে পারবে না কানাডা। শেষ পর্যন্ত হয়েছেও তাই; আফগানদের রানের নিচে চাপা পড়েছে...
৭ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্রিকেট বিশ্বকে চমক দিয়ে চলেছে জিম্বাবুয়ে। আন্ডারডগ তকমা ঝেড়ে ফেলে গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মতো দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়নকে হারিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষ দল হিসেবেই সুপার এইটে পা রেখেছে সিকান্দার রাজার দল। আজ স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারানোর পর জিম্বাবুয়ের অধি
১০ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে অস্ট্রেলিয়ার লজ্জাজনক বিদায়ে ক্ষুব্ধ ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর এবার ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে ‘ফরেনসিক পর্যালোচনার’ কঠোর হুঁশিয়ারি দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। ২০২১ সালের বিশ্বচ্যাম্পিয়নদের এমন বিপর্যয় কোনোভাবেই মেনে নিতে পারছেন না অজি
১১ ঘণ্টা আগে
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে দীর্ঘ ১৬ বছরের খরা কাটাল জিম্বাবুয়ে। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে গত ১৬ বছরে শ্রীলঙ্কার বিপক্ষে এখন পর্যন্ত তিনবার মুখোমুখি হয়েছে জিম্বাবুয়ে। আগের দুইবারই জেতে লঙ্কানরা। লঙ্কানদের বিপক্ষে এই স্মরণীয় জয়ের ফলে
১৩ ঘণ্টা আগে