বাংলাদেশ নারী ক্রিকেট ইতিহাসে মনে রাখার মতো এক দিনই ছিল গতকাল। ১০ বছর পর টি-টোয়েন্টি বিশ্বকাপে জয় তো বটেই, নিগার সুলতানা জ্যোতির বাংলাদেশ পেয়েছে একগাদা উদ্যাপনের উপলক্ষ। ২০২৪-এর ৩ অক্টোবর দিনটা তাই বাংলাদেশ নারী ক্রিকেট দলের অধিনায়ক জ্যোতির কাছে ‘স্পেশাল’।
শারজায় গতকাল বাংলাদেশ-স্কটল্যান্ড ম্যাচ দিয়ে শুরু হয়েছে এবারের নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। সেখানে খেলতে নেমেই বাংলাদেশের প্রথম নারী ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১০০ ম্যাচ খেলার কীর্তি গড়েন জ্যোতি। একই দিনে ছিল তাজ নেহারের ২৭তম জন্মদিন। এ দুই উপলক্ষ্যের সঙ্গে যুক্ত হয়েছে আরও তিনটি ‘বিশেষ ঘটনা’। বাংলাদেশের প্রথম বোলার হিসেবে টি-টোয়েন্টিতে ১০০ উইকেটের মাইলফলক ছুঁয়েছেন নাহিদা আকতার। ফাহিমা খাতুন পেয়েছেন আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৫০ উইকেট। সব ছাপিয়ে বড় উপলক্ষ্য স্কটল্যান্ডকে ১৬ রানে হারিয়ে এবারের নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ জয় দিয়ে শুরু করা। জ্যোতির শততম ম্যাচেই যে বাংলাদেশ ১০ বছর পর জয় পেয়েছে আইসিসির ইভেন্টটিতে, তখন কাঁদতে দেখা গেছে।
বাংলাদেশের ‘পাঁচ উপলক্ষের’ দিনটিতে ম্যাচ শেষে টিম হোটেলে আয়োজন করা হয় জ্যোতির ম্যাচের সেঞ্চুরি, নাহিদার ১০০ উইকেট ও তাজ নেহারের জন্মদিনের জন্য কেক কাটা অনুষ্ঠান। জ্যোতি ও নাহিদার হাতে মাঠের কয়েকটি মুহূর্তের ছবি দিয়ে সাজানো একটি করে স্মারক তুলে দেন বিসিবির নারী ক্রিকেট বিভাগের প্রধান হাবিবুল বাশার সুমন। নারী দলের প্রধান কোচ হাসান তিলকারত্নেকেও দেখা গেছে। অনুষ্ঠানে জ্যোতি বলেছেন, ‘আজকের দিনে সবচেয়ে বড় স্পেশাল বলব যে ১০০ ম্যাচ খেলে এতটা খুশি লাগেনি। যতটা খুশি ম্যাচ জেতার পর লেগেছে।’
জ্যোতির আন্তর্জাতিক ক্রিকেটে পথচলা শুরু ২০১৫ সালে। শততম আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলতে তাঁর লেগেছে ৯ বছর। যেটা তাঁর কল্পনার বাইরে ছিল বলে গতকাল জানিয়েছেন তিনি। বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘জীবনের বড় অর্জন এটা। যখন শুরু করেছিলাম, কল্পনাও করিনি যে এত দূর আসতে পারব।’ পরিবার ও সতীর্থদেরও এমন কীর্তি অর্জনের জন্য কৃতিত্ব দিয়েছেন জ্যোতি।
শারজায় গতকাল বিশেষ দিনটিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকেও (বিসিবি) ধন্যবাদ দিয়েছেন জ্যোতি। বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘আমি জানি যে মেয়েদের ক্রিকেটের জন্য এটা কত বড় ব্যাপার। আমাদের জন্য না শুধু, সবার জন্যই। কোচিং স্টাফ এবং বিসিবিতে যাঁরা আছেন, তাঁদের জন্যও এটা অনেক বড় কিছু।’
২০২৪ নারী টি–টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ পরবর্তী ম্যাচ খেলবে ইংল্যান্ডের বিপক্ষে। শারজায় আগামীকাল বাংলাদেশ সময় রাত ৮টায় মুখোমুখি হবে বাংলাদেশ-ইংল্যান্ড। ‘বি’ গ্রুপে বাংলাদেশের অপর দুই প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকা।১০ অক্টোবর জ্যোতিরা শারজায় খেলবেন উইন্ডিজের বিপক্ষে। দুবাইয়ে নিজেদের গ্রুপ পর্বের শেষ ম্যাচ বাংলাদেশ ১২ অক্টোবর খেলবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে।
আরও পড়ুন–

ব্যাট হাতে ইব্রাহিম জাদরানের দুর্দান্ত এক ইনিংস, আর বল হাতে মোহাম্মদ নবির কিপ্টে এবং কার্যকর বোলিং। এই দুইয়ের মাঝে পড়ে নাস্তানাবুদ কানাডা। হেরেছে ৮২ রানে। আফগানিস্তান রেকর্ড ২০০ রানের স্কোর গড়লেই বোঝা গিয়েছিল এই রান তাড়া করতে পারবে না কানাডা। শেষ পর্যন্ত হয়েছেও তাই; আফগানদের রানের নিচে চাপা পড়েছে...
১০ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্রিকেট বিশ্বকে চমক দিয়ে চলেছে জিম্বাবুয়ে। আন্ডারডগ তকমা ঝেড়ে ফেলে গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মতো দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়নকে হারিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষ দল হিসেবেই সুপার এইটে পা রেখেছে সিকান্দার রাজার দল। আজ স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারানোর পর জিম্বাবুয়ের অধি
১৩ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে অস্ট্রেলিয়ার লজ্জাজনক বিদায়ে ক্ষুব্ধ ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর এবার ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে ‘ফরেনসিক পর্যালোচনার’ কঠোর হুঁশিয়ারি দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। ২০২১ সালের বিশ্বচ্যাম্পিয়নদের এমন বিপর্যয় কোনোভাবেই মেনে নিতে পারছেন না অজি
১৪ ঘণ্টা আগে
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে দীর্ঘ ১৬ বছরের খরা কাটাল জিম্বাবুয়ে। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে গত ১৬ বছরে শ্রীলঙ্কার বিপক্ষে এখন পর্যন্ত তিনবার মুখোমুখি হয়েছে জিম্বাবুয়ে। আগের দুইবারই জেতে লঙ্কানরা। লঙ্কানদের বিপক্ষে এই স্মরণীয় জয়ের ফলে
১৫ ঘণ্টা আগে