ধারাভাষ্যকারদের সমালোচনার মুখে পড়া নতুন কিছু নয়। সামাজিকমাধ্যমে তাদের মন্তব্য নিয়ে প্রায়ই হয় সমালোচনা। এবার বাংলাদেশের ম্যাচে ধারাভাষ্য দিয়ে আলোচনায় এসেছেন রোশন অভয়সিঙ্গে।
গতকাল কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাবে প্রথম টি-টোয়েন্টিতে মুখোমুখি হয় বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী ক্রিকেট দল। শ্রীলঙ্কার ব্যাটিং ইনিংসের ১৩ তম ওভারের সময় বোলিংয়ে আসেন নাহিদা আক্তার। নাহিদার তৃতীয় বল করার পরই নো বল ঘোষণা দেন আম্পায়ার। ধারাভাষ্যকক্ষে অভয়সিঙ্গে তখন বলেন, ‘এটা নো বল দেওয়া হয়েছে। এটা তো ক্ষমার অযোগ্য। ক্ষমার অযোগ্য দুই কারণে। প্রথমত তিনি স্পিনার। দ্বিতীয় কারণ তিনি নারী। আমি মনে করি না তারা এত লম্বা পা ফেলতে পারেন। সেকারণে আমি খুব অবাক হয়েছি যে তিনি কীভাবে ওভারস্টেপ করলেন।’
ধারাভাষ্যকক্ষে এমন মন্তব্য করে সমালোচনার শিকার হয়েছেন অভয়সিঙ্গে। লঙ্কান এই ধারাভাষ্যকারের মন্তব্যের পর নারী ধারাভাষ্যকার জর্জি হেলথ টুইট করেন, ‘নারী ক্রিকেটে ধারাভাষ্য দেওয়া থেকে তাকে পুরোপুরি বহিষ্কার করা উচিত।’ অভয়সিঙ্গে এরপর ক্ষমা চেয়ে বলেন, ‘হেলো জর্জি, আপনারা কেউ যদি বিরক্ত বোধ করে থাকেন, তাহলে ক্ষমা চেয়ে নিচ্ছি। এই মন্তব্যগুলো অপমান করে করা হয়নি। যথাযথ ক্রিকেটীয় দিক থেকে মন্তব্যগুলো করা হয়েছে। আমি এখনও আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি।’
প্রথম টি-টোয়েন্টিতে গতকাল শ্রীলঙ্কার বিপক্ষে ৬ উইকেটের শ্বাসরুদ্ধকর জয় পায় বাংলাদেশ। ১১ ও ১২ মে হবে দ্বিতীয় ও তৃতীয় টি-টোয়েন্টি। সব ম্যাচই কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাবে।

পাকিস্তানি ক্রিকেটারদের বিরুদ্ধে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) অভিযোগের যেন শেষ নেই। গত তিন দিনে দুই পাকিস্তানি নারী ক্রিকেটারকে শাস্তি দিল আইসিসি। জরিমানার পাশাপাশি তাঁদের নামের পাশে ডিমেরিট পয়েন্টও দিয়েছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
১০ মিনিট আগে
২০২৪-২৫, ২০২৫-২৬—টানা দুই মৌসুম চ্যাম্পিয়নস লিগজয়ী প্যারিস সেইন্ট জার্মেইয়ের (পিএসজি) কাছে এবার হ্যাটট্রিক শিরোপা জয়ের সুযোগ। আজ রাতে পিএসজি খেলতে নামবে স্লোভান ব্রাতিস্লাভার বিপক্ষে। পিএসজি-ব্রাতিস্লাভা ম্যাচ সরাসরি সম্প্রচার করবে সনি টেন১। চ্যাম্পিয়নস লিগে রাতে পৃথক পৃথক ম্যাচে মাঠে নামবে
৩৫ মিনিট আগে
দুবাইয়ে গত রাতে বাংলাদেশ-সংযুক্ত আরব আমিরাত ম্যাচের সমীকরণ ছিল একেবারেই সহজ। যে জিতবে, তারাই সেমিতে খেলবে ভারতের বিপক্ষে। ৪৪ রানের সহজ জয়ে বাংলাদেশ উঠে গেল সেমিতে। একই ভেন্যুতে আগামীকাল নিগার সুলতানা জ্যোতির বাংলাদেশ সেমিতে খেলবে ভারতের বিপক্ষে।
১ ঘণ্টা আগে
সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো প্রবাসী ফুটবলারের ভিডিও বা পরিচয় সামনে এলেই তাঁকে নিয়ে শুরু হয় আলোচনা। কেউ খেলেছেন ইউরোপের কোনো একাডেমিতে, কেউ কোনো বিদেশি ক্লাবের বয়সভিত্তিক দলে; এসব তথ্য ছড়িয়ে পড়তেই বাংলাদেশ জাতীয় দলে তাঁকে দেখার দাবি ওঠে। প্রবাসী ফুটবলারদের নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমের এই হাইপ এখন বেশ
২ ঘণ্টা আগে