দেশে যখন গণ-অভ্যুত্থানে শেখ হাসিনার আওয়ামী লীগ সরকারের পতনে নতুন অধ্যায়ের শুরু হয়েছে, সাকিব আল হাসান তখন ব্যস্ত কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি টুর্নামেন্টে। সাত মাস আগে সাকিব আওয়ামী লীগের সংসদ সদস্য (এমপি) হয়েছিলেন। দেশের বর্তমান পরিস্থিতি ও তাঁর রাজনৈতিক দলের পতনে স্বাভাবিকভাবেই উদ্বিগ্ন থাকার কথা সাকিবের।
গতকাল আরেক এমপি ক্রিকেটার মাশরাফি বিন মুর্তজার নড়াইলের বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে। মাগুরায় সাকিবের বাড়িতে কিছু না হলেও রাজনৈতিক কার্যালয় পুড়িয়ে দেওয়া হয়েছে। সব উদ্বেগ, চিন্তা এক পাশে রেখে গতকাল সাকিব খেলতে নেমেছেন তাঁর দল বাংলা টাইগার্স মিসিসাগার হয়ে। গত কিছুদিনের মধ্যে কালই সবচেয়ে ভালো খেলেছেন বাঁহাতি অলরাউন্ডার। গ্লোবাল টি-টোয়েন্টিতে কাল সারে জাগুয়ার্সের বিপক্ষে ৩০ বলে ৩৬ রানের ইনিংস খেলেন বাংলা টাইগার্স মিসিসাগার অধিনায়ক। বল হাতে নিয়েছেন ২৪ রানে ১ উইকেট। তাতে ম্যাচ-সেরার পুরস্কারও উঠেছে সাকিবের হাতে। আর তাঁর দল জিতেছে ২ উইকেটে।
ব্রাম্পটনে কাল সাকিব যখন ফিল্ডিং করছিলেন, গ্যালারি থেকে এক দর্শক চিৎকার করে জানতে চাইছিলেন, ‘ও সাকিব ভাই, পদ আছ নাকি গেছে গ্যাছে?’ ফেসবুকে ছড়ানো ভিডিওতে দেখা যায়, সাকিব হাত নেড়ে কিছু একটা বললেন। সেটির অনুবাদ করে দর্শক জানালেন, ‘গেছে, গেছে!’
কদিন আগে ব্রাম্পটনেই এক দর্শকের সঙ্গে মাঠেই তর্কে জড়ান সাকিব। কোটা সংস্কারের পরে বৈষম্যবিরোধী আন্দোলনে রূপ নেওয়া ছাত্র-জনতার বিক্ষোভে তাঁর নীরব ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন এক প্রবাসী দর্শক। সাকিব তাঁর কাছে পাল্টা জানতে চেয়েছিলেন, ‘আপনি দেশের জন্য কী করেছেন?’ বিষয়টি নিয়ে তখন বেশ আলোচনা-সমালোচনা হয়। সাকিবের সঙ্গে মাশরাফিও নীরব থাকেন পুরো আন্দোলনের সময়ে। দুজনই যেহেতু আওয়ামী লীগের সংসদ সদস্য, রাজনৈতিক অবস্থান থেকে হয়তো তাঁরা শিক্ষার্থীদের পাশে থাকেননি। দুই তারকার ওপর তাই ক্ষুব্ধ হয়ে ওঠে ছাত্র-জনতা।

ব্রাজিলের তারকা নারী ফুটবলার ক্যাথলিন সৌজা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে সৌদি আরবের ক্লাব আল নাসর এক বিবৃতিতে তা নিশ্চিত করেছে।
৩৩ মিনিট আগে
ব্যাট হাতে ইব্রাহিম জাদরানের দুর্দান্ত এক ইনিংস, আর বল হাতে মোহাম্মদ নবির কিপ্টে এবং কার্যকর বোলিং। এই দুইয়ের মাঝে পড়ে নাস্তানাবুদ কানাডা। হেরেছে ৮২ রানে। আফগানিস্তান রেকর্ড ২০০ রানের স্কোর গড়লেই বোঝা গিয়েছিল এই রান তাড়া করতে পারবে না কানাডা। শেষ পর্যন্ত হয়েছেও তাই; আফগানদের রানের নিচে চাপা পড়েছে...
১০ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্রিকেট বিশ্বকে চমক দিয়ে চলেছে জিম্বাবুয়ে। আন্ডারডগ তকমা ঝেড়ে ফেলে গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মতো দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়নকে হারিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষ দল হিসেবেই সুপার এইটে পা রেখেছে সিকান্দার রাজার দল। আজ স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারানোর পর জিম্বাবুয়ের অধি
১৩ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে অস্ট্রেলিয়ার লজ্জাজনক বিদায়ে ক্ষুব্ধ ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর এবার ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে ‘ফরেনসিক পর্যালোচনার’ কঠোর হুঁশিয়ারি দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। ২০২১ সালের বিশ্বচ্যাম্পিয়নদের এমন বিপর্যয় কোনোভাবেই মেনে নিতে পারছেন না অজি
১৪ ঘণ্টা আগে