
আইপিএলের ১৬ তম পর্ব শুরু হচ্ছে আগামী ৩১ মার্চ। বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে সাকিব আল হাসান, মোস্তাফিজুর রহমান আর লিটন দাসের খেলার কথা ভারতের এই জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি টুর্নামেন্টে। আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ থাকায় আইপিএলের শুরুর দিকে বিসিবি ক্রিকেটারদের অনাপত্তিপত্র (এনওসি) দিতে আগের সিদ্ধান্তেই আছে।
আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে ৩১ মার্চ। কিন্তু একমাত্র টেস্ট ম্যাচটা শুরু ৪ এপ্রিল। মোস্তাফিজুর রহমান বিসিবির কেন্দ্রীয় চুক্তির টেস্ট সংস্করণে না থাকায় দিল্লির হয়ে খেলতে বাঁহাতি পেসার ভারতে চলে যেতে পারবেন টি-টোয়েন্টি সিরিজ খেলেই। কিন্তু টেস্টের লিডারশিপ গ্রুপে থাকা সাকিব-লিটনকে বিসিবি আইপিএলের শুরুতেই খেলতে অনুমতি দেবে কি না, সেটি এক প্রশ্ন ছিল। দুজনই এবার খেলবেন কলকাতার হয়ে। কলকাতার ম্যাচ শুরু ১ এপ্রিল।
সাকিব-লিটনের এনওসি নিয়ে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন আজ সিলেটে সাংবাদিকদের বলেছেন, ‘আইপিএলে নিলামে ওদের যখন নাকি ডাকা হয়, তার আগে আমাদের কাছ থেকে জানতে চেয়েছে তাদের কখন পাওয়া যাবে। আমরা ওদের (সময়) জানিয়ে দিয়ে দিয়েছি। এবং এটা জেনেই ওরা তাদের নিলামে নিয়েছে। এখন যদি পরিবর্তন হয় তাহলে জানাব। আমাদের এখনো পর্যন্ত কোনো পরিবর্তন আসেনি এখানে। আমাদের যেটা ছিল তাই আছে।’
বাংলাদেশের ম্যাচ থাকলে ক্রিকেটারদের আইপিএল খেলতে দেবে কি না, এ বিষয়ে সাকিবদের কোনো সুযোগই দেখেন না পাপন। বিসিবি সভাপতি বললেন, ‘না থাকার (বাংলাদেশের খেলার সময় আইপিএল খেলা) আমি কোনো সুযোগই দেখি না। এইটা যদি এমন হতো, ওদের আমরা বলেছি যে ভেবে চিন্তে দেখতেও পারি, এরকম কোনো অপশন দিয়েছি খেলোয়াড়দের বা আইপিএলকে, তাহলে সন্দেহ থাকত। আমরা তো পরিস্কার বলেই দিয়েছি। আমরা এখন পর্যন্ত ওই সিদ্ধান্তেই আছি। সিদ্ধান্ত বদল হওয়ার কোনো সম্ভাবনা দেখি না। যদি সিদ্ধান্ত বদল হয়, জানাব। তবে এখনো আগের সিদ্ধান্তই আছে।’

ব্যাট হাতে ইব্রাহিম জাদরানের দুর্দান্ত এক ইনিংস, আর বল হাতে মোহাম্মদ নবির কিপ্টে এবং কার্যকর বোলিং। এই দুইয়ের মাঝে পড়ে নাস্তানাবুদ কানাডা। হেরেছে ৮২ রানে। আফগানিস্তান রেকর্ড ২০০ রানের স্কোর গড়লেই বোঝা গিয়েছিল এই রান তাড়া করতে পারবে না কানাডা। শেষ পর্যন্ত হয়েছেও তাই; আফগানদের রানের নিচে চাপা পড়েছে...
৯ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্রিকেট বিশ্বকে চমক দিয়ে চলেছে জিম্বাবুয়ে। আন্ডারডগ তকমা ঝেড়ে ফেলে গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মতো দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়নকে হারিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষ দল হিসেবেই সুপার এইটে পা রেখেছে সিকান্দার রাজার দল। আজ স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারানোর পর জিম্বাবুয়ের অধি
১২ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে অস্ট্রেলিয়ার লজ্জাজনক বিদায়ে ক্ষুব্ধ ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর এবার ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে ‘ফরেনসিক পর্যালোচনার’ কঠোর হুঁশিয়ারি দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। ২০২১ সালের বিশ্বচ্যাম্পিয়নদের এমন বিপর্যয় কোনোভাবেই মেনে নিতে পারছেন না অজি
১৩ ঘণ্টা আগে
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে দীর্ঘ ১৬ বছরের খরা কাটাল জিম্বাবুয়ে। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে গত ১৬ বছরে শ্রীলঙ্কার বিপক্ষে এখন পর্যন্ত তিনবার মুখোমুখি হয়েছে জিম্বাবুয়ে। আগের দুইবারই জেতে লঙ্কানরা। লঙ্কানদের বিপক্ষে এই স্মরণীয় জয়ের ফলে
১৪ ঘণ্টা আগে