রোনাল্ড বুচারকে সব্যসাচী বললেও ভুল বলা হবে না। ক্রিকেট, ফুটবল-দুটো খেলাতেই কোচিং করানোর অভিজ্ঞতা রয়েছে বুচারের। ওয়েস্ট ইন্ডিজ পুরুষ এবং জুনিয়র ক্রিকেট দলের নির্বাচক প্যানেলের দায়িত্ব পেলেন বুচার।
নির্বাচক প্যানেলের প্রধান ডেসমন্ড হেইনস এবং অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্বে থাকা আন্দ্রে কোলের সঙ্গে কাজ করবেন বুচার। নির্বাচক প্যানেলের দায়িত্ব পাওয়া অনেক সম্মানের মনে করছেন বুচার। বার্বাডোজ বংশোদ্ভূত সাবেক এই ইংলিশ ক্রিকেটার বলেন, ‘ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের জন্য কিছু করা সত্যিই অনেক সম্মানের ব্যাপার। নির্বাচক প্যানেলের অন্যান্য সদস্যদের সঙ্গে কাজ করতে আমি মুখিয়ে আছি। সব স্তরে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের উন্নতিতে আমরা কাজ করে যাব।’
২০০০-০১ পর্যন্ত বারমুডা ক্রিকেট দলের প্রধান কোচ ছিলেন বুচার। এরপর ২০০৪ সালে ইউনিভার্সিটি অব ওয়েস্ট ইন্ডিজের স্পোর্টস ডিরেক্টর হয়েছিলেন। ক্রিকেটের পাশাপাশি ফুটবল নিয়েও কাজ করেছেন বুচার। উয়েফার থেকে কোচিং ব্যাজ পেয়েছিলেন। ক্রিকেট মান্থলিকে ২০২০ সালে দেওয়া এক সাক্ষাৎকারে বুচার বলেছিলেন, ‘আমি বিশ্বাস করি না যে কৃষ্ণাঙ্গরা কোচিং এবং ম্যানেজমেন্টের দায়িত্ব পেতে পারে না। ফুটবলে এটা বেশি দেখা যায়, যেখানে অনেক ক্লাব আছে।’
ইংল্যান্ডের হয়ে ৩টি করে টেস্ট ও ওয়ানডে খেলেছিলেন বুচার। টেস্টে ১৪.২০ গড়ে ৭১ এবং ওয়ানডেতে ১৯.৩৩ গড়ে করেছিলেন ৫৮ রান। প্রথম-শ্রেণির ক্রিকেটে ২৭৭ ম্যাচ খেলে ৩১.২২ গড়ে করেছিলেন ১২০২১ রান এবং ২৭১ লিস্ট ‘এ’ ম্যাচে করেছেন ৪৮৮৮ রান।

ব্যাট হাতে ইব্রাহিম জাদরানের দুর্দান্ত এক ইনিংস, আর বল হাতে মোহাম্মদ নবির কিপ্টে এবং কার্যকর বোলিং। এই দুইয়ের মাঝে পড়ে নাস্তানাবুদ কানাডা। হেরেছে ৮২ রানে। আফগানিস্তান রেকর্ড ২০০ রানের স্কোর গড়লেই বোঝা গিয়েছিল এই রান তাড়া করতে পারবে না কানাডা। শেষ পর্যন্ত হয়েছেও তাই; আফগানদের রানের নিচে চাপা পড়েছে...
৮ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্রিকেট বিশ্বকে চমক দিয়ে চলেছে জিম্বাবুয়ে। আন্ডারডগ তকমা ঝেড়ে ফেলে গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মতো দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়নকে হারিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষ দল হিসেবেই সুপার এইটে পা রেখেছে সিকান্দার রাজার দল। আজ স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারানোর পর জিম্বাবুয়ের অধি
১১ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে অস্ট্রেলিয়ার লজ্জাজনক বিদায়ে ক্ষুব্ধ ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর এবার ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে ‘ফরেনসিক পর্যালোচনার’ কঠোর হুঁশিয়ারি দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। ২০২১ সালের বিশ্বচ্যাম্পিয়নদের এমন বিপর্যয় কোনোভাবেই মেনে নিতে পারছেন না অজি
১২ ঘণ্টা আগে
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে দীর্ঘ ১৬ বছরের খরা কাটাল জিম্বাবুয়ে। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে গত ১৬ বছরে শ্রীলঙ্কার বিপক্ষে এখন পর্যন্ত তিনবার মুখোমুখি হয়েছে জিম্বাবুয়ে। আগের দুইবারই জেতে লঙ্কানরা। লঙ্কানদের বিপক্ষে এই স্মরণীয় জয়ের ফলে
১৩ ঘণ্টা আগে