
সংযুক্ত আরব আমিরাত অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে সিরিজের তৃতীয় ওয়ানডেতে ১৮৩ রানের বিশাল ব্যবধানে জয় পেয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আজ প্রথমে ব্যাটিং করে বাংলাদেশের যুবারা ৩১৪ রানের পাহাড় গড়েছে। জাওয়াদ–রিফাত–কালামের তিন ফিফটিতে বড় স্কোরের ভিত পায় আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন বাংলাদেশ যুব দল।
টস জিতে আজ ফিল্ডিং নেয় আরব আমিরাত অনূর্ধ্ব-১৯ দল। প্রথমে ব্যাটিংয়ের সুযোগটা দারুণভাবে কাজে লাগায় বাংলাদেশের যুবারা। দলের দুই ওপেনার জাওয়াদ আবরার, রিফাত বেগ আগ্রাসী শুরু করেন। তাঁদের উদ্বোধনী জুটি থেকে আসে ৯১ রান। আবরার ৬০ বলে করেন ৬৪ রান। ইনিংসে ৫টি করে চার ও ছক্কা মেরেছেন। রিফাত করেন ৭২ বলে ৫৮ রান। ৫ চার ও ২ ছক্কা ছিল এই ওপেনারের ইনিংস।
ম্যাচে বাংলাদেশের সর্বোচ্চ রান করেন মিডল অর্ডার ব্যাটার কালাম সিদ্দিকী আলীন। মাত্র ৩ রানের জন্য সেঞ্চুরি করতে পারেননি তিনি। ৯৪ বলের ইনিংসে ৯ চার ও ২ ছক্কায় করেন ৯৭ রান। শেষ দিকে সামিউন বাসির রতুল করেন ৩০ রান এবং অধিনায়ক মোঃ আজিজুল হাকিম তামিম ও দেবাশীষ সরকার ২২ রান করলে ৫০ ওভার শেষে বাংলাদেশের স্কোর হয়েছে ৮ উইকেটে ৩১৪ রান।
৩১৫ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই বিপর্যয়ে পড়ে আরব আমিরাত যুবদল। তাদের উদ্বোধনী ব্যাটসম্যান ইয়ায়িন কিরণ রাই ২ রান করে আউট হয়েছে। আমিরাতের দ্বিতীয় উইকেট পড়ে দলীয় ৫৩ রানে, আর তৃতীয় উইকেট ৬২ রানে। নুরুল্লাহ আইয়ুব ৪১ রান করে কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও তা যথেষ্ট ছিল না।
বাংলাদেশের লেগ স্পিনার দেবাশীষ সরকার এদিন দারুণ বল করেন এবং ২৫ রান দিয়ে ৫ উইকেট তুলে নেন। তাঁর দুর্দান্ত স্পেলে আমিরাত দল ৩৫.৩ ওভারে ১৩১ রানে গুটিয়ে যায়। রফিউজ্জামান রফি ২১ রানে ২টি উইকেট দখল করেন। ম্যাচ সেরা হয়েছেন দেবাশীষ। আব্দুল্লাহ তারিক ছিলেন আমিরাত যুব দলের সফল বোলার। ৪৮ রানে নিয়েছেন ৪ উইকেট।
টানা দুই জয়ে চার ম্যাচের ওয়ানডে সিরিজ (২–০) নিশ্চিত করেছে বাংলাদেশের যুবারা। সিরিজের প্রথম ম্যাচটি পরিত্যক্ত হয় রাজশাহীতে। একটি ম্যাচ কমিয়ে এনে চার ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হয় মিরপুরে। গতকাল দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশ জিতেছিল ৯৫ বল হাতে রেখে ৮ উইকেটে।

ব্রাজিলের তারকা নারী ফুটবলার ক্যাথলিন সৌজা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে সৌদি আরবের ক্লাব আল নাসর এক বিবৃতিতে তা নিশ্চিত করেছে।
২৮ মিনিট আগে
ব্যাট হাতে ইব্রাহিম জাদরানের দুর্দান্ত এক ইনিংস, আর বল হাতে মোহাম্মদ নবির কিপ্টে এবং কার্যকর বোলিং। এই দুইয়ের মাঝে পড়ে নাস্তানাবুদ কানাডা। হেরেছে ৮২ রানে। আফগানিস্তান রেকর্ড ২০০ রানের স্কোর গড়লেই বোঝা গিয়েছিল এই রান তাড়া করতে পারবে না কানাডা। শেষ পর্যন্ত হয়েছেও তাই; আফগানদের রানের নিচে চাপা পড়েছে...
১০ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্রিকেট বিশ্বকে চমক দিয়ে চলেছে জিম্বাবুয়ে। আন্ডারডগ তকমা ঝেড়ে ফেলে গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মতো দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়নকে হারিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষ দল হিসেবেই সুপার এইটে পা রেখেছে সিকান্দার রাজার দল। আজ স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারানোর পর জিম্বাবুয়ের অধি
১৩ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে অস্ট্রেলিয়ার লজ্জাজনক বিদায়ে ক্ষুব্ধ ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর এবার ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে ‘ফরেনসিক পর্যালোচনার’ কঠোর হুঁশিয়ারি দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। ২০২১ সালের বিশ্বচ্যাম্পিয়নদের এমন বিপর্যয় কোনোভাবেই মেনে নিতে পারছেন না অজি
১৪ ঘণ্টা আগে