
আফগানিস্তানের স্পিন নিয়ে বাংলাদেশের ব্যাটারদের ‘আতঙ্ক’ পুরোনো আলোচনা। চট্টগ্রামে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম দুটিতেও সেই জুজু ফিরে এসেছে। রশিদ খান-মুজিব উর রহমানদের সামনে অসহায় ঠেকছে সাম্প্রতিক সময়ে ফর্মের তুঙ্গে থাকা নাজমুল হোসেন শান্ত-তৌহিদ হৃদয়দেরও।
আগামীকাল শেষ ওয়ানডে পূর্ববর্তী সংবাদ সম্মেলনে আজ বাংলাদেশ দলের সহকারী কোচ নিক পোথাসের কথায়ও আফগান স্পিন জুজুর ব্যাপারটা পরিষ্কার। তবে এ নিয়ে চিন্তিত নন পোথাস। তাঁর মতে, রশিদ-মুজিবদের সামনে বিশ্বের সেরা ব্যাটারদেরও ভুগতে হয়। নিজ দলের ব্যাটারদের ঢাল হয়েও তিনি বলেছেন, ‘আমার মতে, প্রশ্নটা এমন না যে এই স্পিনারদের পড়তে আমরা ভুগছি। প্রশ্নটা হলো, পুরো বিশ্ব কতটা ভুগছে। র্যাঙ্কিংয়ে তাদের অবস্থানেই বোঝা যায়, বিশ্বের সবাই তাদের বল পড়তে ভুগছে।’
প্রথম ওয়ানডেতে তিন স্পিনার রশিদ, মুজিব ও নবী মিলে ২৪ ওভারে বাংলাদেশের ৫ উইকেট শিকার করেন। তাঁদের বিপক্ষে বাংলাদেশের ব্যাটাররা ৬৯ রান নিতে পেরেছেন। দ্বিতীয়টিতেও দুর্দান্ত বোলিংয়ের প্রদর্শনী দেখিয়ে ২৫ ওভারে ৯৭ রান দিয়ে তিন স্পিনার মিলে নিয়েছেন ৬ উইকেট। আফগান স্পিনারদের নিয়ে তাই পোথাসের কণ্ঠে মুগ্ধতা, ‘সত্যি বলতে, আফগানিস্তানের স্পিন আক্রমণ বিশ্বের সেরা। এটাই বাস্তবতা। তাদের দলে এমন তিনজন স্পিনার আছে, যারা বিশ্বজুড়ে সাদা বলের ক্রিকেটে অনেক ম্যাচ খেলেছে। যেকোনো অধিনায়কের জন্য এটি স্বপ্ন। যার হাতেই বল তুলে দেওয়া হয়, সে কাজটা করে দেয়। তারা অসাধারণ।’
আফগান স্পিনারদের শেন ওয়ার্ন, মুত্তিয়া মুরালিধরনের সঙ্গে তুলনা করে পোথাস বলেছেন, ‘সবাই কি ওয়ার্নকে পড়তে পারত? সবাই কি মুরালিধরনকে পড়তে পারত? না! এ কারণেই তারা বিশ্বের সেরা। এ কারণেই বিশ্বের সব টুর্নামেন্টে রহস্য স্পিনারদের পেছনে এত বেশি টাকা খরচ করে। বিষয়টা এমন নয় যে আমরা পারছি না। পুরো বিশ্বই পারছে না। প্রশ্নটা হচ্ছে, আমরা এর বিপক্ষে কীভাবে খেলব এবং আরও ভালো করব।’

ব্যাট হাতে ইব্রাহিম জাদরানের দুর্দান্ত এক ইনিংস, আর বল হাতে মোহাম্মদ নবির কিপ্টে এবং কার্যকর বোলিং। এই দুইয়ের মাঝে পড়ে নাস্তানাবুদ কানাডা। হেরেছে ৮২ রানে। আফগানিস্তান রেকর্ড ২০০ রানের স্কোর গড়লেই বোঝা গিয়েছিল এই রান তাড়া করতে পারবে না কানাডা। শেষ পর্যন্ত হয়েছেও তাই; আফগানদের রানের নিচে চাপা পড়েছে...
৭ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্রিকেট বিশ্বকে চমক দিয়ে চলেছে জিম্বাবুয়ে। আন্ডারডগ তকমা ঝেড়ে ফেলে গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মতো দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়নকে হারিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষ দল হিসেবেই সুপার এইটে পা রেখেছে সিকান্দার রাজার দল। আজ স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারানোর পর জিম্বাবুয়ের অধি
১০ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে অস্ট্রেলিয়ার লজ্জাজনক বিদায়ে ক্ষুব্ধ ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর এবার ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে ‘ফরেনসিক পর্যালোচনার’ কঠোর হুঁশিয়ারি দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। ২০২১ সালের বিশ্বচ্যাম্পিয়নদের এমন বিপর্যয় কোনোভাবেই মেনে নিতে পারছেন না অজি
১১ ঘণ্টা আগে
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে দীর্ঘ ১৬ বছরের খরা কাটাল জিম্বাবুয়ে। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে গত ১৬ বছরে শ্রীলঙ্কার বিপক্ষে এখন পর্যন্ত তিনবার মুখোমুখি হয়েছে জিম্বাবুয়ে। আগের দুইবারই জেতে লঙ্কানরা। লঙ্কানদের বিপক্ষে এই স্মরণীয় জয়ের ফলে
১৩ ঘণ্টা আগে