বাংলাদেশ-জিম্বাবুয়ে টি-টোয়েন্টি সিরিজের ম্যাচ অফিশিয়ালদের নাম ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ছয় সদস্যের যে ম্যাচ অফিশিয়ালদের তালিকা প্রকাশ করা হয়েছে, সেখানে এক ম্যাচ রেফারি ছাড়া সবার দায়িত্বই ম্যাচ অনুযায়ী পরিবর্তিত হবে।
শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত, মাসুদুর রহমান মুকুল, মোরশেদ আলী খান, রঞ্জন মাধুগালে, তানভীর আহমেদ, গাজী সোহেল—এই ছয়জন বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজের ম্যাচ পরিচালনার দায়িত্বে থাকছেন। মাধুগালে পাঁচ টি-টোয়েন্টিতেই ম্যাচ রেফারির দায়িত্বে থাকছেন। প্রথম টি-টোয়েন্টিতে মাঠের আম্পায়ারের দায়িত্বে মুকুল ও তানভীর। এই ম্যাচে টিভি আম্পায়ার সৈকত। চতুর্থ আম্পায়ার মোরশেদ আলী খান। কয়েক দিন আগে তিনি আইসিসির আন্তর্জাতিক প্যানেলের আম্পায়ার হয়েছেন।
দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম টি-টোয়েন্টি—এই চার ম্যাচে সৈকত থাকবেন মাঠের আম্পায়ারের দায়িত্বে। দ্বিতীয় ও তৃতীয় টি-টোয়েন্টিতে চতুর্থ আম্পায়ার হিসেবে থাকছেন তানভীর। শেষ দুই ম্যাচে চতুর্থ আম্পায়ারের দায়িত্ব পালন করবেন মুকুল। দ্বিতীয় টি-টোয়েন্টিতে মোরশেদ টিভি আম্পায়ারের দায়িত্ব পালন করবেন। মাঠের আম্পায়ার হিসেবে মোরশেদ থাকছেন তৃতীয় টি-টোয়েন্টিতে। চতুর্থ টি-টোয়েন্টিতে মাঠের আম্পায়ার হিসেবে থাকবেন সোহেল। শেষ টি-টোয়েন্টিতে টিভি আম্পায়ারের দায়িত্বে থাকছেন সোহেল।
তানভীর টিভি আম্পায়ারের দায়িত্ব পালন করবেন চতুর্থ টি-টোয়েন্টি। পঞ্চম টি-টোয়েন্টিতে তিনি থাকছেন মাঠের আম্পায়ার। মুকুল দ্বিতীয় টি-টোয়েন্টিতে থাকছেন মাঠের আম্পায়ার হিসেবে। টিভি আম্পায়ারের দায়িত্ব তিনি পালন করবেন চতুর্থ টি-টোয়েন্টিতে।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে পরশু শুরু হচ্ছে বাংলাদেশ-জিম্বাবুয়ে টি-টোয়েন্টি সিরিজ। একই মাঠে ৫ ও ৭ মে হবে দ্বিতীয় ও তৃতীয় টি-টোয়েন্টি। প্রথম দুই ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৬টায় এবং তৃতীয় টি-টোয়েন্টি বেলা ৩টায় শুরু হবে। মিরপুরে ১০ ও ১২ মে হবে চতুর্থ ও পঞ্চম টি-টোয়েন্টি। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দুই দলের মুখোমুখি লড়াইয়ে এগিয়ে বাংলাদেশ। মুখোমুখি ২০ ম্যাচের লড়াইয়ে বাংলাদেশ জিতেছে ১৩ ম্যাচ, জিম্বাবুয়ে ৭ ম্যাচ জিতেছে।
আরও পড়ুন:

ব্যাট হাতে ইব্রাহিম জাদরানের দুর্দান্ত এক ইনিংস, আর বল হাতে মোহাম্মদ নবির কিপ্টে এবং কার্যকর বোলিং। এই দুইয়ের মাঝে পড়ে নাস্তানাবুদ কানাডা। হেরেছে ৮২ রানে। আফগানিস্তান রেকর্ড ২০০ রানের স্কোর গড়লেই বোঝা গিয়েছিল এই রান তাড়া করতে পারবে না কানাডা। শেষ পর্যন্ত হয়েছেও তাই; আফগানদের রানের নিচে চাপা পড়েছে...
৭ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্রিকেট বিশ্বকে চমক দিয়ে চলেছে জিম্বাবুয়ে। আন্ডারডগ তকমা ঝেড়ে ফেলে গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মতো দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়নকে হারিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষ দল হিসেবেই সুপার এইটে পা রেখেছে সিকান্দার রাজার দল। আজ স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারানোর পর জিম্বাবুয়ের অধি
১১ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে অস্ট্রেলিয়ার লজ্জাজনক বিদায়ে ক্ষুব্ধ ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর এবার ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে ‘ফরেনসিক পর্যালোচনার’ কঠোর হুঁশিয়ারি দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। ২০২১ সালের বিশ্বচ্যাম্পিয়নদের এমন বিপর্যয় কোনোভাবেই মেনে নিতে পারছেন না অজি
১২ ঘণ্টা আগে
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে দীর্ঘ ১৬ বছরের খরা কাটাল জিম্বাবুয়ে। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে গত ১৬ বছরে শ্রীলঙ্কার বিপক্ষে এখন পর্যন্ত তিনবার মুখোমুখি হয়েছে জিম্বাবুয়ে। আগের দুইবারই জেতে লঙ্কানরা। লঙ্কানদের বিপক্ষে এই স্মরণীয় জয়ের ফলে
১৩ ঘণ্টা আগে