ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) পাকিস্তানি ক্রিকেটাররা সুযোগ পাচ্ছেন না অনেক বছর। এই ধারাবাহিকতা এবার বজায় থেকেছে নারী প্রিমিয়ার লিগের (ডব্লুপিএল) নিলামে। পাকিস্তানি কোনো ক্রিকেটার ছিলেন না এই নিলামে। সাবেক পাকিস্তানি অধিনায়ক উরুজ মমতাজের দৃষ্টিতে এটা খুবই দুর্ভাগ্যজনক।
প্রথমবারের মতো এবার হতে যাচ্ছে ডব্লুপিএল। গতকাল হয়েছে ডব্লুপিএলের উদ্বোধনী মৌসুমের নিলাম। কোনো পাকিস্তানি ক্রিকেটার এই নিলামে না থাকা দুর্ভাগ্যজনক মনে করছেন মমতাজ। পাকিস্তানের সাবেক অধিনায়ক ক্রিকইনফোকে বলেন, ‘পাকিস্তানি খেলোয়াড়দের দেখতে না পারাটা আসলেই দুর্ভাগ্যজনক। প্রতিটি সুযোগ অবশ্যই ন্যায্য হওয়া উচিত। এই সুযোগগুলো একত্র হলে নারীদের খেলার মান বাড়বে এবং বিশ্বব্যাপী খেলাধুলার অনেক উন্নতি হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, এই টুর্নামেন্ট ক্রিকেটীয় দেশগুলোর মধ্যে ব্যবধান কমায়।’
৪০৯ ক্রিকেটার নিয়ে হয়েছিল এবারের নিলাম। নিলামে সর্বোচ্চ দামে বিক্রি হয়েছেন স্মৃতি মান্ধানা। ভারতীয় এই বাঁহাতি ব্যাটারকে ৩.৪ কোটি ভারতীয় রুপিতে কিনেছে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি)। দ্বিতীয় সর্বোচ্চ ১.৮ কোটি রুপিতে বিক্রি হয়েছেন হারমানপ্রীত কৌর। হারমানপ্রীতকে কিনেছে মুম্বাই ইন্ডিয়ানস। বিদেশি ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ দামে বিক্রি হয়েছেন সোফি ডিভাইন। ৫০ লাখ রুপিতে আরসিবি কিনে নিয়েছে নিউজিল্যান্ডের এই ক্রিকেটারকে।

ব্যাট হাতে ইব্রাহিম জাদরানের দুর্দান্ত এক ইনিংস, আর বল হাতে মোহাম্মদ নবির কিপ্টে এবং কার্যকর বোলিং। এই দুইয়ের মাঝে পড়ে নাস্তানাবুদ কানাডা। হেরেছে ৮২ রানে। আফগানিস্তান রেকর্ড ২০০ রানের স্কোর গড়লেই বোঝা গিয়েছিল এই রান তাড়া করতে পারবে না কানাডা। শেষ পর্যন্ত হয়েছেও তাই; আফগানদের রানের নিচে চাপা পড়েছে...
৯ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্রিকেট বিশ্বকে চমক দিয়ে চলেছে জিম্বাবুয়ে। আন্ডারডগ তকমা ঝেড়ে ফেলে গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মতো দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়নকে হারিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষ দল হিসেবেই সুপার এইটে পা রেখেছে সিকান্দার রাজার দল। আজ স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারানোর পর জিম্বাবুয়ের অধি
১২ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে অস্ট্রেলিয়ার লজ্জাজনক বিদায়ে ক্ষুব্ধ ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর এবার ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে ‘ফরেনসিক পর্যালোচনার’ কঠোর হুঁশিয়ারি দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। ২০২১ সালের বিশ্বচ্যাম্পিয়নদের এমন বিপর্যয় কোনোভাবেই মেনে নিতে পারছেন না অজি
১৩ ঘণ্টা আগে
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে দীর্ঘ ১৬ বছরের খরা কাটাল জিম্বাবুয়ে। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে গত ১৬ বছরে শ্রীলঙ্কার বিপক্ষে এখন পর্যন্ত তিনবার মুখোমুখি হয়েছে জিম্বাবুয়ে। আগের দুইবারই জেতে লঙ্কানরা। লঙ্কানদের বিপক্ষে এই স্মরণীয় জয়ের ফলে
১৪ ঘণ্টা আগে