‘এক অঙ্কে’ কী পেয়েছিলেন টেম্বা বাভুমা! এই অঙ্ক মিলাতে নিজেই হয় তো পারবেন না দক্ষিণ আফ্রিকা অধিনায়ক। পারফরম্যান্সের হিসেব যে, ব্যাটে-বলে কষতে হয়। ব্যাট যখন কথা বলে না, তখন হিসেবও গরমিল। এক অঙ্কের রান থেকে বের হতে তার লেগেছে ৯ ইনিংস।
টানা ৮ ইনিংস এক অঙ্কের রান ছাড়িয়ে যেতে পারেননি প্রোটিয়া ব্যাটার। এর মধ্যে সাত টি-টোয়েন্টি এবং একটি ওয়ানডে ইনিংস রয়েছে।
টি-টোয়েন্টি বিশ্বকাপে গত ম্যাচে ভারতের বিপক্ষে রীতিমতো ‘ভীতিকর’ সংখ্যা থেকে উদ্ধারই হয়েছেন প্রোটিয়া ওপেনার। মোহাম্মদ শামির বলে দিনেশ কার্তিকের তালুবন্দী হওয়ার আগে ১৫ বলে ১০ রান করেন বাভুমা। এক রান আগে আউট হলেই ফের…! বাভুমার স্বস্তি, ইনিংস বড় না হলেও চোখ রাঙানো এক অঙ্ক থেকে তো বের হতে পেরেছেন।
টি-টোয়েন্টিতে টানা ৭ ইনিংসে এক সংখ্যা রান ছাড়িয়ে যেতে পারেননি বাভুমা। এর মধ্যে ৫ ইনিংসে আউট হয়েছেন, একটিতে অবসর এবং টি-টোয়েন্টি বিশ্বকাপে জিম্বাবুয়ের বিপক্ষে ২ রানে অপরাজিত ছিলেন। দল ৩ ওভারে কোনো উইকেট না হারিয়ে তুলেছিল ৫১ রান। সেখানে কুইন্টন ডি ককের ৪৭ রান আর বাভুমার মাত্র ২ রান!
ভারতের বিপক্ষে ১০ রান করার আগে টি-টোয়েন্টিতে বাভুমার সাত ইনিংস—৮,৮ (অবসর), ০, ০,৩, ২ *,২। একটি ওয়ানডেতে ৮ রান।
খুব বড় কোনো হার্ডহিটার নয়, সম্ভাবনাময় একজন ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টি ক্যারিয়ার শুরু করেছিলেন বাভুমা। ক্যারিয়ারের প্রথম ১০ টি-টোয়েন্টি ইনিংসের ৯ টিতেই দুই অঙ্কের ওপরে তার রান। প্রথম পাঁচ ইনিংসে তিনটিতেই ৪০-এর ওপরে রান। তাঁর অভিষেক ইনিংসগুলো—৪৯,২৭ *, ৪৩,৩১ ও ৪৯। শুরুর ১০ ইনিংসের সঙ্গে শেষের ইনিংসগুলোর তাকালে সংখ্যাগুলো যেন একজন ওপেনারের জন্য ভীতিকর।
বাভুমা যেন এখন ‘মেঘে ঢাকা তারা’। এমন পারফরম্যান্সে খুশি নন নিজেও। ভারতকে হারানোর পর প্রোটিয়া অধিনায়কের সরল উক্তি, ‘আমাদের ব্যাটসম্যানরা দুর্দান্ত ছন্দে রয়েছে। আমি ছাড়া বাকিরা সবাই ভালো খেলছে।’

ব্যাট হাতে ইব্রাহিম জাদরানের দুর্দান্ত এক ইনিংস, আর বল হাতে মোহাম্মদ নবির কিপ্টে এবং কার্যকর বোলিং। এই দুইয়ের মাঝে পড়ে নাস্তানাবুদ কানাডা। হেরেছে ৮২ রানে। আফগানিস্তান রেকর্ড ২০০ রানের স্কোর গড়লেই বোঝা গিয়েছিল এই রান তাড়া করতে পারবে না কানাডা। শেষ পর্যন্ত হয়েছেও তাই; আফগানদের রানের নিচে চাপা পড়েছে...
৯ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্রিকেট বিশ্বকে চমক দিয়ে চলেছে জিম্বাবুয়ে। আন্ডারডগ তকমা ঝেড়ে ফেলে গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মতো দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়নকে হারিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষ দল হিসেবেই সুপার এইটে পা রেখেছে সিকান্দার রাজার দল। আজ স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারানোর পর জিম্বাবুয়ের অধি
১২ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে অস্ট্রেলিয়ার লজ্জাজনক বিদায়ে ক্ষুব্ধ ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর এবার ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে ‘ফরেনসিক পর্যালোচনার’ কঠোর হুঁশিয়ারি দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। ২০২১ সালের বিশ্বচ্যাম্পিয়নদের এমন বিপর্যয় কোনোভাবেই মেনে নিতে পারছেন না অজি
১৩ ঘণ্টা আগে
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে দীর্ঘ ১৬ বছরের খরা কাটাল জিম্বাবুয়ে। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে গত ১৬ বছরে শ্রীলঙ্কার বিপক্ষে এখন পর্যন্ত তিনবার মুখোমুখি হয়েছে জিম্বাবুয়ে। আগের দুইবারই জেতে লঙ্কানরা। লঙ্কানদের বিপক্ষে এই স্মরণীয় জয়ের ফলে
১৪ ঘণ্টা আগে