রশিদ খান, মুজিব-উর রহমান, রহমানউল্লাহ গুরবাজ, ফজলহক ফারুকি, নুর আহমেদের মতো আফগানিস্তানের ক্রিকেটাররা আইপিএলের নিয়মিত মুখ। ভারতের ঘরোয়া এই টি-টোয়েন্টি লিগে বিশ্বমানের ক্রিকেটারদের সংস্পর্শে আফগানরা যেমন নিজেদের খেলার মান বাড়িয়েছে, তেমনি ভারতের উইকেট ও কন্ডিশন সম্পর্কেও ভালো একটা ধারণা লাভ করেছে। সেই ভারতেই যখন আরেকটি বিশ্বকাপ, তখন এই আইপিএলের অভিজ্ঞতাটাকেই কাজে লাগাতে চাইছে আফগানরা।
আফগানদের বিশ্বকাপ রেকর্ডটা ভালো নয়। ২০১৫ সালে প্রথম বিশ্বকাপে পা রাখা আফগানরা এ পর্যন্ত ১৫টি ম্যাচ খেলেছে। জয় মাত্র একটি। তবে এবারের বিশ্বকাপে ভিন্ন আশা তাদের। সেমিফাইনাল হয়তো তাদের জন্য দূরের স্বপ্ন, যার বাস্তবায়ন হয়তো সম্ভব নয়, কিন্তু অঘটন ঘটানো তাদের জন্য খুবই সম্ভব। আর আইপিএল অভিজ্ঞতাই তাদের ‘দৈত্যবধ’-এর স্বপ্ন দেখাচ্ছে।
আগের দিন সংবাদ সম্মেলনে আফগান অধিনায়ক হাশমতউল্লাহ শহিদি জানালেন, ভারতের মাটিই তাদের ‘শক্তি’। আফগান অধিনায়ক বললেন, ‘আমাদের অনেক খেলোয়াড় আইপিএলে খেলে। না খেলা ক্রিকেটারও আছে। তবে আমরা এই কন্ডিশনে খেলে অভ্যস্ত, কারণ ভারত আমাদের হোম ভেন্যু। কাজেই এখনকার কন্ডিশন সম্পর্কে জানা আমাদের। আমরা পুরো টুর্নামেন্টে এর সুবিধা নিতে যাচ্ছি।’
বিশ্বকাপে নিজেদের অতীত রেকর্ডটা ভালো না হলেও সেটা নিয়ে মাথাব্যথা নেই শহিদির, ‘আমি মনে করি আমাদের এই সময়ের চিন্তা-ভাবনাটা আলাদা। দলনায়ক হিসেবে এই বিশ্বকাপ নিয়ে আমরা খুবই আশাবাদী। নিজেদের সর্বোচ্চটা দিয়ে ইতিবাচক ক্রিকেটই খেলব আমরা এবং অতীতে কী ঘটেছে, তা নিয়ে ভাবছি না।’
বাংলাদেশের সঙ্গে দ্বৈরথের কথা জানিয়ে শহিদি বললেন, ‘আমরা পরস্পরের বিপক্ষে অনেকবারই খেলেছি। কিছু সময় আমরা জিতেছি, কিছু সময় তারা। এশিয়া কাপে সবশেষ ম্যাচে তারা হারিয়েছিল আমাদের। কিন্তু এখানে আমরা পুরোপুরি প্রস্তুত।’

ব্রাজিলের তারকা নারী ফুটবলার ক্যাথলিন সৌজা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে সৌদি আরবের ক্লাব আল নাসর এক বিবৃতিতে তা নিশ্চিত করেছে।
২৭ মিনিট আগে
ব্যাট হাতে ইব্রাহিম জাদরানের দুর্দান্ত এক ইনিংস, আর বল হাতে মোহাম্মদ নবির কিপ্টে এবং কার্যকর বোলিং। এই দুইয়ের মাঝে পড়ে নাস্তানাবুদ কানাডা। হেরেছে ৮২ রানে। আফগানিস্তান রেকর্ড ২০০ রানের স্কোর গড়লেই বোঝা গিয়েছিল এই রান তাড়া করতে পারবে না কানাডা। শেষ পর্যন্ত হয়েছেও তাই; আফগানদের রানের নিচে চাপা পড়েছে...
১০ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্রিকেট বিশ্বকে চমক দিয়ে চলেছে জিম্বাবুয়ে। আন্ডারডগ তকমা ঝেড়ে ফেলে গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মতো দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়নকে হারিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষ দল হিসেবেই সুপার এইটে পা রেখেছে সিকান্দার রাজার দল। আজ স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারানোর পর জিম্বাবুয়ের অধি
১৩ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে অস্ট্রেলিয়ার লজ্জাজনক বিদায়ে ক্ষুব্ধ ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর এবার ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে ‘ফরেনসিক পর্যালোচনার’ কঠোর হুঁশিয়ারি দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। ২০২১ সালের বিশ্বচ্যাম্পিয়নদের এমন বিপর্যয় কোনোভাবেই মেনে নিতে পারছেন না অজি
১৪ ঘণ্টা আগে