
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আজ এক মিডিয়া বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছে নাসুমকে ওয়ানডে দলে নেওয়ার কথা। তাতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের দলটা হয়ে গেল ১৭ সদস্যের। নাসুম যোগ দেওয়াতে স্পিন আক্রমণটা একটু শক্তিশালী হয়েছে। তাঁর সঙ্গে আছেন আরেক বাঁহাতি স্পিনার তানভীর ইসলাম। দুই বাঁহাতি স্পিনারের সঙ্গে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ ও লেগস্পিনার রিশাদ হোসেন আছেন। খণ্ডকালীন স্পিনার হিসেবে সাইফ হাসান ও শামীম হোসেন পাটোয়ারীও কার্যকরী হতে পারেন। পেস আক্রমণে তাসকিন আহমেদের সঙ্গে আছেন মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব ও হাসান মাহমুদ।
২০২১ সালে বাংলাদেশের জার্সিতে অভিষেকের পর ৬২ ম্যাচ খেলেছেন নাসুম। যার মধ্যে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৪৪ ম্যাচ খেলেছেন। এই সংস্করণে তাঁর উইকেট ৪৬। ১৮ ওয়ানডেতে ৪.৪৮ ইকোনমিতে নিয়েছেন ১৬ উইকেট। বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ হবে ২১ ও ২৩ অক্টোবর। এই দুই ম্যাচই মিরপুরে বাংলাদেশ সময় বেলা দেড়টায় শুরু হবে।
বর্তমানে আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়ে বাংলাদেশ ১০ নম্বরে অবস্থান করছে। যদি উইন্ডিজকে মিরাজের নেতৃত্বাধীন বাংলাদেশ ধবলধোলাই করতে পারে, তাহলে ৯ নম্বরে উঠবে মিরাজ-নাসুমদের দল। ২০২৭ সালের ৩১ মার্চের মধ্যে সেরা ৯ নম্বরের মধ্যে থাকলে ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলতে পারবে বাংলাদেশ। কারণ, আয়োজক দক্ষিণ আফ্রিকা বর্তমানে ৬ নম্বরে অবস্থান করছে।

আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের দলে তেমন কোনো চমক নেই। বিশ্রাম দেওয়া হয়েছে তাসকিন আহমেদকে। এ ছাড়া বাদ পড়েছেন অমিত হাসান। এই দুই পরিবর্তনের চেয়ে বেশি আলোচনায় এসেছে ট্রাভেলিং রিজার্ভের তালিকা।
৩৩ মিনিট আগে
ঘণ্টায় ১৪০ কিলোমিটার বেশি গতির বোলিংয়ের পাশাপাশি বাউন্সার-ইয়র্কারে প্রতিপক্ষ ব্যাটারদের নাজেহাল করার কৌশলটা নাহিদ রানার ভালোই জানা। দুর্দান্ত বোলিংয়ে ওয়াকার ইউনিস-ইয়ান বিশপদের মতো ক্রিকেট বিশেষজ্ঞদেরও প্রশংসা কুড়িয়েছেন রানা। কিন্তু অস্ট্রেলিয়া সিরিজের মতো আফগানিস্তানের বিপক্ষে টেস্টেও বাংলাদেশের গতি
১ ঘণ্টা আগে
এশিয়া কাপ জিতেও ট্রফি হাতে পায়নি ভারতের পুরুষ ও নারী ক্রিকেট দল। উভয় দলই পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান ও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভাপতি মোহসিন নাকভির কাছ থেকে পুরস্কার নিতে অস্বীকৃতি জানিয়েছিল।
১ ঘণ্টা আগে
আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) দল ঘোষণা করেছে। ১৫ সদস্যের দলে আছেন পরিচিত ক্রিকেটাররাই। তাঁদের সঙ্গে যাচ্ছেন আরও তিন ক্রিকেটার।
২ ঘণ্টা আগে