ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে থাকা পাঁচ ক্রিকেটার আজ ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের উদ্দেশে রওনা দিয়েছেন। দেশ ছাড়ার আগে দুই সিরিজেই ভালো কিছু করার প্রত্যাশার কথা জানিয়েছেন টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।
মাহমুদউল্লাহর লক্ষ্য দুই সিরিজেই জেতা। ভালো ক্রিকেট খেলে সিরিজ জয়ের আশার কথা জানিয়ে তিনি বলেছেন, ‘বাংলাদেশের লক্ষ্য সিরিজ জয়। ইনশাআল্লাহ, আমরা ভালো ক্রিকেট খেলার চেষ্টা করব। আর এই মুহূর্তে আমাদের দলের সমন্বয়টা খুব ভালো আছে। এটা ভালো একটা সিরিজ হবে।’
এই কাজটা যে সহজ হবে না, সেটিও মাহমুদউল্লাহর অজানা নয়। কারণ নিজেদের কন্ডিশনে উইন্ডিজও ছেড়ে কথা বলবে না। তাই ভালো কিছু করতে হলে সেরা ক্রিকেটটাই খেলতে হবে আফিফ-নাসুমদের। এ প্রসঙ্গে টি-টোয়েন্টি অধিনায়ক বলেন, ‘তারা ওয়ানডে ও টি-টোয়েন্টিতে খুব ভালো দল। আমাদের ভালো ক্রিকেট খেলতে হবে। ওদের কন্ডিশনে খেলা, অবশ্যই একটা চ্যালেঞ্জ থাকবে। কিন্তু শেষবার ভালো ক্রিকেট খেলে সিরিজ জিতেছি, এবারও চেষ্টা করব সিরিজ জেতার।’
প্রায় চার বছর পর টি-টোয়েন্টি স্কোয়াডে সুযোগ পাওয়া মেহেদী হাসান মিরাজকে নিয়েও কথা বলেছেন মাহমুদউল্লাহ। তিনি বলেন, ‘আমার মনে হয় মিরাজের কাছে ওর দলে থাকাটা প্রত্যাশিত । কারণ ও খুব ভালো পারফরম্যান্স করছে। শেষ বিপিএলেও ভালো করেছে। আমি খুব খুশি, ও স্কোয়াডে আছে।’

ব্যাট হাতে ইব্রাহিম জাদরানের দুর্দান্ত এক ইনিংস, আর বল হাতে মোহাম্মদ নবির কিপ্টে এবং কার্যকর বোলিং। এই দুইয়ের মাঝে পড়ে নাস্তানাবুদ কানাডা। হেরেছে ৮২ রানে। আফগানিস্তান রেকর্ড ২০০ রানের স্কোর গড়লেই বোঝা গিয়েছিল এই রান তাড়া করতে পারবে না কানাডা। শেষ পর্যন্ত হয়েছেও তাই; আফগানদের রানের নিচে চাপা পড়েছে...
১০ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্রিকেট বিশ্বকে চমক দিয়ে চলেছে জিম্বাবুয়ে। আন্ডারডগ তকমা ঝেড়ে ফেলে গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মতো দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়নকে হারিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষ দল হিসেবেই সুপার এইটে পা রেখেছে সিকান্দার রাজার দল। আজ স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারানোর পর জিম্বাবুয়ের অধি
১৩ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে অস্ট্রেলিয়ার লজ্জাজনক বিদায়ে ক্ষুব্ধ ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর এবার ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে ‘ফরেনসিক পর্যালোচনার’ কঠোর হুঁশিয়ারি দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। ২০২১ সালের বিশ্বচ্যাম্পিয়নদের এমন বিপর্যয় কোনোভাবেই মেনে নিতে পারছেন না অজি
১৪ ঘণ্টা আগে
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে দীর্ঘ ১৬ বছরের খরা কাটাল জিম্বাবুয়ে। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে গত ১৬ বছরে শ্রীলঙ্কার বিপক্ষে এখন পর্যন্ত তিনবার মুখোমুখি হয়েছে জিম্বাবুয়ে। আগের দুইবারই জেতে লঙ্কানরা। লঙ্কানদের বিপক্ষে এই স্মরণীয় জয়ের ফলে
১৫ ঘণ্টা আগে