
ওয়ানডেতে লাগাতার এমন বাজে কবে খেলেছে বাংলাদেশ, সেটা খুঁজতে এখন ঘাঁটতে হবে পরিসংখ্যান। সর্শেবষ ১২ ওয়ানডের মধ্যে ১১টিতে হার, টানা চারটি সিরিজ হার, র্যাঙ্কিংয়ে ১০ নম্বরে অবস্থান—এসব কিছুই বুঝিয়ে দিচ্ছে ওয়ানডেতে কী হতশ্রী পারফরম্যান্স করছে তারা।
টি-টোয়েন্টিতে আফগানিস্তানকে ৩-০ ব্যবধানে ধবলধোলাই করে সিরিজ শুরু করেছিল বাংলাদেশ। আফগানদের ‘প্রিয়’ সংস্করণ টি-টোয়েন্টিতে ধবলধোলাই করে ওয়ানডে সিরিজের আগে একটু আত্মবিশ্বাস থাকা স্বাভাবিক। ওয়ানডেতে সাম্প্রতিক সময়ের ব্যর্থতা ঘোচানোর সুযোগ ছিল মেহেদী হাসান মিরাজের নেতৃত্বাধীন বাংলাদেশের সামনে। কিন্তু হলো কী! ওয়ানডেতে উল্টো ৩-০ ব্যবধানে ধবলধোলাই হয়েছে বাংলাদেশ। শুধু এই স্কোরলাইনই নয়, প্রতিটি ম্যাচের স্কোরকার্ড পর্যবেক্ষণ করলে দেখা যাবে মিরাজদের এক ম্যাচ থেকে আরেক ম্যাচে ধারাবাহিক অবনতি হয়েছে। ২২১, ১০৯, ৯৩—সংখ্যা তিনটি প্রথম তিন ওয়ানডেতে বাংলাদেশের স্কোর বোঝাচ্ছে।
শুধু দলীয় স্কোরই নয়, বাংলাদেশ এক ইনিংসের তুলনায় আরেক ইনিংসে বল কম খেলেছে। প্রথম ওয়ানডেতে মিরাজের দল খেলেছে ২৯৩ বল। দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডেতে ১৭১ ও ১৬৩ বল ব্যাটিং করেছে বাংলাদেশ। যার মধ্যে ১১ অক্টোবর দ্বিতীয় ওয়ানডেতে ১৯১ রান করার পথে জয়ের সম্ভাবনা থাকলেও হুড়মুড়িয়ে ভেঙে পড়েছে মিরাজ-নাজমুল হোসেন শান্তদের নিয়ে গড়া ব্যাটিং লাইনআপ। আর গতকাল আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে ধবলধোলাই এড়ানোর ম্যাচে আফগানিস্তানের কাছে ২০০ রানে হেরেছে বাংলাদেশ। তৃতীয় ওয়ানডেতে বাজে হারের পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মিরাজ বলেন, ‘আমাদের সবার মেনে নিতে হবে যে দল ভালো খেলছে না। তাদের (আফগানিস্তান) ভালো বোলিং আক্রমণ দারুণ। কিন্তু সেটা তো আমাদের সামলানো উচিত ছিল।’
৭৪ রেটিং পয়েন্ট নিয়ে আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়ের ১০ নম্বরে এখন বাংলাদেশ। ৯ নম্বরে থাকা ওয়েস্ট ইন্ডিজের রেটিং পয়েন্ট ৮০। এই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১৮, ২১ ও ২৩ অক্টোবর তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে মিরাজের নেতৃত্বাধীন বাংলাদেশ। তা ছাড়া ২০২৭ সালের ৩১ মার্চের মধ্যে জিম্বাবুয়ে-দক্ষিণ আফ্রিকা ছাড়া র্যাঙ্কিংয়ের প্রথম আটে থাকা দল সরাসরি বিশ্বকাপে খেলবে। দক্ষিণ আফ্রিকা র্যাঙ্কিংয়ে বর্তমানে ছয় নম্বরে অবস্থান করছে। তার মানে ডেডলাইনের মধ্যে ওয়ানডে র্যাঙ্কিংয়ে সেরা নয়ের মধ্যে থাকতে হবে বাংলাদেশকে। এদিকে আইসিসির ভবিষ্যৎ সফরসূচি অনুযায়ী ২০২৬-এর নভেম্বর পর্যন্ত ২৩ ওয়ানডে খেলবে বাংলাদেশ।
ডেডলাইনের আগে বাংলাদেশের সেরা ৯ নম্বরের মধ্যে থাকা বাস্তবে কতটা কঠিন, সেটা তো স্পষ্ট। মিরাজেরও দুশ্চিন্তা কম নয়। আফগানদের কাছে গত রাতে তৃতীয় ওয়ানডেতে বিধ্বস্ত হওয়ার পর বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘আমরা ব্যাটিং নিয়ে বেশ চিন্তিত। রান করতে না পারলে জেতা সম্ভব না। টপ ও মিডল অর্ডার ব্যাটারদের ধারাবাহিকভাবে রান করতে হবে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আমরা খেলতে যাচ্ছি। এই সিরিজে কীভাবে ভালো করা যায়, সেটা নিয়ে আমরা ভাবছি।’
ওয়ানডেতে এই নিয়ে ছয়বার ২০০ বা তার বেশি রানে হেরেছে বাংলাদেশ। নিজেদের ইতিহাসে সর্বোচ্চ ২৩৩ রানে বাংলাদেশ হেরেছে পাকিস্তানের কাছে ২০০০ সালের ২ জুন। ২০১১ ওয়ানডে বিশ্বকাপে মিরপুরে দক্ষিণ আফ্রিকার কাছে ২০৬ রানে হারের বিব্রতকর কীর্তি রয়েছে বাংলাদেশের। প্রোটিয়াদের কাছে এশিয়া মহাদেশের এই দলটি ২০১৭ সালে ২০০ রানে হেরেছে। ভারতের কাছেও দুবার ওয়ানডেতে ২০০ বা তার বেশি রানে হেরেছে বাংলাদেশ।
আরও পড়ুন:
আফগানদের কাছে রানে সবচেয়ে বড় হার মিরাজদের, প্রথম ধবলধোলাইয়ের লজ্জাও

বিশ্বকাপের মতো মঞ্চে গোল করার পর বাধভাঙা উচ্ছ্বাসে ফেটে পড়াই স্বাভাবিক। আর যদি হয় চোখধাঁধানো গোল, তা হলে তো কথাই নেই। কিন্তু সুইডেনের ইয়াসিন আয়ারি আজ কোনো উদযাপনই করলেন না। গোল করে বরং ক্ষমা চাওয়ার ভঙ্গিতে বসেছেন। ইয়াসিনের এই ঘটনা সামাজিক মাধ্যমে ভাইরাল।
২ ঘণ্টা আগে
দিনের চার ম্যাচের মধ্যে দুই ম্যাচ সকালে হয়ে গেছে। ভোরে ইকুয়েডরকে শেষ মুহূর্তের গোলে হারিয়েছে আইভরি কোস্ট। আর আট বছর পর বিশ্বকাপে ফিরে সুইডেন ৫-১ গোলে হারিয়েছে তিউনিসিয়াকে। রাতে মাঠে নামছে বিশ্বকাপের অন্যতম ফেবারিট স্পেন। আটলান্টায় বাংলাদেশ সময় রাত ১০টায় মুখোমুখি হচ্ছে স্পেন-কেপভার্দে। এক নজরে দেখে ন
৩ ঘণ্টা আগে
ফুটবল মাঠে রূপকথার গল্পগুলো সাধারণত লেখা হয় ফরোয়ার্ডদের জাদুকরি পায়ের ছোঁয়ায়। কিন্তু ২০২৬ বিশ্বকাপ গতকাল ভ্যাঙ্কুভারের রাতটি উপহার দিল ভিন্ন এক মহাকাব্য, যার নায়ক ২২ বছর বয়সী গোলরক্ষক প্যাট্রিক বিচ। ১০৪ ম্যাচ খেলা অভিজ্ঞ অধিনায়ক ম্যাথিউ রায়ানকে বেঞ্চে বসিয়ে যখন এই তরুণকে নামিয়ে যে বাজি ধরলেন অস্ট্রে
৩ ঘণ্টা আগে
আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
৪ ঘণ্টা আগে