
দ্বিতীয় টি-টোয়েন্টিতে দক্ষিণ আফ্রিকাকে অনায়াসে হারিয়েছে পাকিস্তান। দলের ৯ উইকেটের বড় জয়ের দিনে ব্যাট হাতে ঝড় তোলেন সাইম আইয়ুব। তাই তাড়াহুড়া করতে হয়নি বাবর আজমকে। ১৮ বলে খেলেছেন ১১ রানের ধীরস্থির ইনিংস। এমন এক ইনিংস খেলার ম্যাচটি স্মরণীয় হয়ে থাকল পাকিস্তানের সাবেক অধিনায়কের জন্য।
১১ রান করার পথে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রানের মালিক বনে গেছেন বাবর। এই রেকর্ড গড়ার পথে রোহিত শর্মাকে পেছনে ফেলেছেন তিনি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে মাঠে নামার আগে ভারতীয় ব্যাটারের চেয়ে ৮ রান পিছিয়ে ছিলেন বাবর। ডনোভান ফেরেইরার করা ইনিংসের ১২তম ওভারে এক রান নিয়ে ছোট সংস্করণের সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার রেকর্ড গড়েন ডানহাতি ব্যাটার।
ভারতকে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতিয়ে এই সংস্করণকে বিদায় বলেন রোহিত। তাই বাবরের সামনে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার সুযোগ ছিল। কিন্তু লম্বা সময় ধরে টি-টোয়েন্টি দলের বাইরে থাকায় বাড়ছিল অপেক্ষা। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচ দিয়ে দীর্ঘ ১০ মাস পর প্রত্যাবর্তন হয় তাঁর। ফেরার ম্যাচে পুরোপুরি হতাশ করেন। ডাক মেরে সাজঘরে হাঁটেন তিনি। দ্বিতীয় টি-টোয়েন্টিতে ঠিকই রোহিতকে পেছনে ফেললেন বাবর।
১২৩ ইনিংস শেষে বাবরের সংগ্রহ ৪২৩৪ রান। দুইয়ে নেমে যাওয়া রোহিতের নামের পাশে আছে ৪২৩১ রান। ১৫১ ইনিংস ব্যাট করেছেন তিনি। তালিকার তিনে থাকা বিরাট কোহলি করেছেন ৪১৮৮ রান।
একনজরে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সেরা ৫ রান সংগ্রাহক:
নাম রান
বাবর আজম ৪২৩৪
রোহিত শর্মা ৪২৩১
বিরাট কোহলি ৪১৮৮
জস বাটলার ৩৮৬৯
পল স্টার্লিং ৩৭১০

বিশ্বকাপের শেষ ষোলোতে ফ্রান্সের কাছে ১-০ গোলে হেরে বিদায় নেওয়ার পর ম্যাচের ঘটনাপ্রবাহ নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন প্যারাগুয়ের কোচ গুস্তাভো আলফারো। তাঁর অভিযোগ, গোলের পর উদযাপন করতে গিয়ে সময় নষ্ট করেছে সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা।
১৭ মিনিট আগে
নরওয়ের বিপক্ষে বিশ্বকাপের শেষ ষোলোর লড়াইয়ের আগে আত্মবিশ্বাসী ব্রাজিলের প্রধান কোচ কার্লো আনচেলত্তি। তবে ম্যাচের গুরুত্ব বিবেচনায় কিছুটা চিন্তায় আছেন তিনি। যদিও সেই চিন্তাকে উদ্বেগ হিসেবে দেখছেন না ডন কার্লো।
১ ঘণ্টা আগে
বিশ্বকাপে ব্রাজিলের অস্ত্র এখন শুধু সাম্বা ফুটবল নয়, প্রযুক্তিও। মাঠে খেলোয়াড়দের নির্দেশনা দিতে কার্লো আনচেলত্তিকে এখনো দেখা যায় চিরচেনা ট্যাকটিক্যাল বোর্ড হাতে। তবে সেই দৃশ্যের আড়ালে ব্রাজিলের প্রস্তুতিতে কাজ করছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ড্রোন, টাচস্ক্রিন এবং আরও নানা অত্যাধুনিক প্রযুক্তি।
২ ঘণ্টা আগে
প্যারাগুয়েকে হারিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠেছে ফ্রান্স। তবে জয়ের আনন্দের চেয়ে ম্যাচ শেষে বেশি আলোচনায় ছিল কিলিয়ান এমবাপ্পের বিস্ফোরক মন্তব্য। প্রতিপক্ষের খেলার ধরনকে ‘নোংরা ফুটবল’ আখ্যা দিয়ে ফরাসি অধিনায়ক জানিয়ে দিয়েছেন, প্রয়োজন হলে তাঁরাও একইভাবে খেলতে পারেন...
২ ঘণ্টা আগে