কেশব মহারাজের ফুলটস বল উড়িয়ে মারার পর মাহমুদউল্লাহ রিয়াদের মাথায় হাত দেওয়াটাই যে বলে দিচ্ছে অনেক কিছু। নিশ্চিত ছক্কা হওয়া বল এইডেন মার্করাম ক্যাচ ধরলে বাংলাদেশের কাছ থেকে ম্যাচটা ফসকে যায়। নিউইয়র্কের নাসাউ কাউন্টিতে বাংলাদেশ শেষ পর্যন্ত হেরেছে ৪ রানে। প্রোটিয়াদের বিপক্ষে এমন হৃদয়বিদারক হার মাশরাফি বিন মর্তুজা বলছেন ভুলে যেতে।
দক্ষিণ আফ্রিকা গতকাল টস জিতে প্রথমে ব্যাটিং নিয়ে ৬ উইকেটে ১১৩ রান করেছে। নিউইয়র্কের পিচ ব্যাটারদের জন্য যতই বধ্যভূমি হোক না কেন, ওভারপ্রতি ৬-এরও নিচে রান করতে হতো বাংলাদেশকে। ১১৪ রান তাড়া করতে নেমে ১৭ ওভারে ৪ উইকেটে ৯৪ রান করে ফেলে বাংলাদেশ। এখান ম্যাচের মোমেন্টাম বদলাতে থাকে পেন্ডুলামের মতো। শেষ ওভারে যখন ১১ রান দরকার, তখন বোলিংয়ে আসেন মহারাজ। জাকের আলী অনিক ও মাহমুদউল্লাহর দুটি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নিয়েছেন প্রোটিয়া বাঁহাতি স্পিনার। বাংলাদেশ আটকে যায় ২০ ওভারে ৭ উইকেটে ১০৯ রানে।
৪ রানে ম্যাচ হারের কথা ভুলে গিয়ে মাশরাফি বাংলাদেশ দলকে বাকি দুই ম্যাচে মনোযোগী হতে বলছেন। কারণ নেদারল্যান্ডস, নেপাল—এ দুই দলকে হারালেই সুপার এইট নিশ্চিত করবে বাংলাদেশ। ফেসবুক পোস্টে বাংলাদেশের সাবেক অধিনায়ক লিখেছেন, ‘দারুণ সুযোগ হাতছাড়া হলো, যার ফলে আরও দুইটা চাপের ম্যাচ খেলতে হবে। তাই এই ম্যাচকে যত দ্রুত ব্রেইন থেকে ডিলিট করা যায়, ততই ভালো হবে সামনের দুইটা ম্যাচের জন্য। শুভকামনা বাংলাদেশ দলের জন্য।’
বাংলাদেশের ইনিংসের ১৭তম ওভারের দ্বিতীয় বলে দক্ষিণ আফ্রিকার পেসার ওটনিল বার্টম্যানকে ফ্লিক করতে যান মাহমুদউল্লাহ রিয়াদ। দক্ষিণ আফ্রিকা দল আবেদন করলে মাঠের আম্পায়ার স্যাম নোগাস্কি আউট দিয়ে দেন। একই সঙ্গে সেটা লেগবাইয়ে ৪ হয়ে যায়। পরে রিভিউতে দেখা যায়, বল স্টাম্পে আঘাত হানেনি। আম্পায়ার প্রথমে আউট দেওয়ায় ৪ রানও পায়নি বাংলাদেশ। এমনকি তাওহিদ হৃদয়কে আম্পায়ার যে এলবিডব্লু দিয়েছেন, সেটা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে। মাশরাফি বলেন, ‘বাজে আম্পায়ারিং নিয়ে কোনো সন্দেহ নেই। তবে আমরাও বাজে খেলেছি। আশা ছাড়ছি না। ইনশা আল্লাহ সেরা আটে খেলব।’

ব্যাট হাতে ইব্রাহিম জাদরানের দুর্দান্ত এক ইনিংস, আর বল হাতে মোহাম্মদ নবির কিপ্টে এবং কার্যকর বোলিং। এই দুইয়ের মাঝে পড়ে নাস্তানাবুদ কানাডা। হেরেছে ৮২ রানে। আফগানিস্তান রেকর্ড ২০০ রানের স্কোর গড়লেই বোঝা গিয়েছিল এই রান তাড়া করতে পারবে না কানাডা। শেষ পর্যন্ত হয়েছেও তাই; আফগানদের রানের নিচে চাপা পড়েছে...
১০ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্রিকেট বিশ্বকে চমক দিয়ে চলেছে জিম্বাবুয়ে। আন্ডারডগ তকমা ঝেড়ে ফেলে গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মতো দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়নকে হারিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষ দল হিসেবেই সুপার এইটে পা রেখেছে সিকান্দার রাজার দল। আজ স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারানোর পর জিম্বাবুয়ের অধি
১৩ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে অস্ট্রেলিয়ার লজ্জাজনক বিদায়ে ক্ষুব্ধ ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর এবার ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে ‘ফরেনসিক পর্যালোচনার’ কঠোর হুঁশিয়ারি দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। ২০২১ সালের বিশ্বচ্যাম্পিয়নদের এমন বিপর্যয় কোনোভাবেই মেনে নিতে পারছেন না অজি
১৪ ঘণ্টা আগে
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে দীর্ঘ ১৬ বছরের খরা কাটাল জিম্বাবুয়ে। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে গত ১৬ বছরে শ্রীলঙ্কার বিপক্ষে এখন পর্যন্ত তিনবার মুখোমুখি হয়েছে জিম্বাবুয়ে। আগের দুইবারই জেতে লঙ্কানরা। লঙ্কানদের বিপক্ষে এই স্মরণীয় জয়ের ফলে
১৫ ঘণ্টা আগে