
ষষ্ঠ রাউন্ড শেষে টেবিলের শীর্ষে আছে সিলেট। তাদের সংগ্রহ ২৬ পয়েন্ট। ২৪ পয়েন্ট নিয়ে দুইয়ে অবস্থান করছে ময়মনসিংহ। টেবিলের চিত্র বলছে, হার এড়াতে পারলেই চলমান জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) শিরোপা জিতবে সিলেট। দ্বিতীয় দিন শেষেই সেই সুবাস পাচ্ছে দলটি।
রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে ৩১২ রানে অলআউট হয়েছে বরিশাল। ব্যাটিংয়ে নেমে দক্ষিণের দলটিকে ভালোই জবাব দিচ্ছে সিলেট। দ্বিতীয় দিনের খেলা শেষে ৫ উইকেট হারিয়ে ২১৪ রান করেছে তারা। ৫ উইকেট হাতে রেখে পিছিয়ে আছে ৯৮ রানে। সিলেটকে আশা দেখাচ্ছেন জাকির হাসান। সেঞ্চুরি করে ১৩০ রানে অপরাজিত আছেন এই উইকেটরক্ষক ব্যাটার। অধিনায়কের সঙ্গে ১৫ রান নিয়ে তৃতীয় দিন ব্যাটিংয়ে নামবেন তোফায়েল আহমেদ।
শিরোপা জিততে চাইলে শেষ রাউন্ডে জেতার বিকল্প নেই ময়মনসিংহের। কিন্তু দ্বিতীয় দিন শেষেই হারের শঙ্কায় পড়েছে নবাগত দলটি। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রাজশাহীর করা ২১৯ রানের জবাবে ১৩৭ রানে গুটিয়ে যায় ময়মনসিংহ। সর্বোচ্চ ৩৭ রান করেন খালিদ হাসান। ১৮ রানে ৫ উইকেট নেন সানজামুল ইসলাম। ৮২ রানে এগিয়ে থেকে দ্বিতীয় দিন শেষে ২১০ রানে ৬ উইকেট হারিয়েছে রাজশাহী। ২৯২ রানের লিড পেয়েছে তারা।
মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ঢাকার বিপক্ষে ফলোঅনের শঙ্কায় আছে চট্টগ্রাম। ৩ সেঞ্চুরিতে ৫৪১ রানে ৬ উইকেট হারিয়ে প্রথম ইনিংস ঘোষণা করেছে ঢাকা। আনিসুল ইসলাম (১৮৬ রান) ও মার্শাল আইয়ুবের (১৬৫ রান) পর তিন অঙ্কের ম্যাজিক ফিগার স্পর্শ করেন আশিকুর রহমান শিবলি। জবাবে ৯৪ রানে ৬ উইকেট হারিয়েছে চট্টগ্রাম। ৪৩ রান করেছেন ইরফান শুক্কুর। ফলোঅন এড়াতে আরও ২৯৮ রান করতে হবে চট্টগ্রামকে।
বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে রংপুরের বিপক্ষে ১৭৫ রানের লিড নিয়েছে খুলনা। প্রথম ইনিংসে তাদের করা ৩০৮ রানের জবাবে ১৭৪ রানে অলআউট হয় রংপুর। ৪৪ রান করেন আলাউদ্দিন বাবু। ৭৮ রানে ৫ উইকেট নেন সফর আলী। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে খুলনা। ৪১ রান করতেই ৫ ব্যাটারকে হারিয়েছে তারা।

বল টেম্পারিং ইস্যুতে ফেঁসে গেছেন লাহোর কালান্দার্সের ফখর জামান। এরই মধ্যে পেয়েছেন দুই ম্যাচের নিষেধাজ্ঞা। ফখরও হাল ছাড়ার পাত্র নন। পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি) চ্যালেঞ্জ করলেন এই বাঁহাতি ব্যাটার।
৩৮ মিনিট আগে
২০২৬ ফুটবল বিশ্বকাপ শুরু হতে বাকি প্রায় আড়াই মাস। কিন্তু দর্শকদের যে আর তর সইছে না। মার্কিন মুলুকে বিশ্বকাপ বলে কথা। বিশ্বকাপের টিকিট ছাড়া মাত্রই হুমড়ি খেয়ে পড়েছেন ভক্ত-সমর্থকেরা। গতকাল ফিফা পুনরায় টিকিট বিক্রি শুরুর পর ট্রাফিক জ্যামের মতো অবস্থা হয়ে পড়েছে অনলাইনে।
১ ঘণ্টা আগে
পাকিস্তান সুপার লিগে (পিএসএল) আজ দুটি ম্যাচ রয়েছে। যার মধ্যে রাতে মুখোমুখি হবে করাচি কিংস-রাওয়ালপিন্ডি পিন্ডিজ। এর আগে ২৮ মার্চ নিজেদের প্রথম ম্যাচে রিশাদ হোসেনের পিন্ডিজ হেরে গেছে পেশোয়ার জালমির কাছে। এদিকে মেয়েদের চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগের শেষ দুই ম্যাচ হবে আজ রাতে। এক নজ
২ ঘণ্টা আগে
এশিয়ান গেমস হকির বাছাইপর্ব জয় দিয়ে শুরু করেছে বাংলাদেশ। আজ ব্যাংককের রয়েল থাই এয়ারফোর্স হকি মাঠে চায়নিজ তাইপের বিপক্ষে ৪-৩ গোলের জয় পেয়েছে বাংলাদেশ।
৩ ঘণ্টা আগে