
ত্রিদেশীয় অনূর্ধ্ব-১৯ ওয়ানডে সিরিজে নিজেদের পঞ্চম ম্যাচে দারুণ জয় পেয়েছে বাংলাদেশ যুবারা। আজ হারারে স্পোর্টস ক্লাবে দক্ষিণ আফ্রিকাকে হারিয়েছে তারা ৫ উইকেটে। দুর্দান্ত বোলিংয়ে প্রোটিয়াদের ১৪৭ রানে আটকে রেখেছিল বাংলাদেশ। জবাবে ১৪৮ রানের লক্ষ্য তাড়ায় নেমে শুরুতে ব্যাটিং বিপর্যয়ে পড়ে আজিজুল হাকিম তামিমের দল। তবে সামিউন বশির ও মোহাম্মদ আব্দুল্লাহর ব্যাটিং দৃঢ়তায় শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।
টস জিতে আগে প্রোটিয়াদের আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান বাংলাদেশ অধিনায়ক আজিজুল হাকিম। সানজিদ মজুমদারের ঘূর্ণি, ইকবাল হোসেন ইমন ও আল ফাহাদের তোপ দাগানো বোলিংয়ে ৪৫ রানে ৫ উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা।
তারপরও মিডল অর্ডার ব্যাটার পল জেমসের ৩৩, ভিহান প্রিটোরিয়াসের ১৮ ও ব্যান্ডিল এমবাথার ৩৯ রানের সৌজন্যে ৩৭.২ ওভারে ১৪৭ রান স্কোরে জমা করে দক্ষিণ আফ্রিকা। বাংলাদেশের বোলারদের মধ্যে সানজিদ ৪টি, আল ফাহাদ ও সামিউন বশির ২টি করে এবং ইমন নিয়েছেন ১ উইকেট।
লক্ষ্য ছোট হলেও কিছুটা কঠিন করেই জিততে হলো বাংলাদেশকে। ৬৮ রানে হারায় ৫ উইকেট। প্রথম পাঁচ ব্যাটারের মধ্যে চারজনই এক অঙ্কের ঘরে ড্রেসিংরুমে ফেরেন। ব্যাটিং ধসের মধ্যেও সাবলীল ছিলেন ওপেনার রিফাত বেগ। ৪৭ বলে ৪৩ রানের দারুণ এক ইনিংস খেলেছেন তিনি। ইনিংসে ছিল ৫টি চার ও ১টি ছক্কা।
দ্রুত ৫ উইকেট হারানোর পর বিপর্যয় সামলে বাংলাদেশকে জয়ের লক্ষ্যে পৌঁছে দেন আব্দুল্লাহ ও বশির। সাত নম্বরে ব্যাটিংয়ে নেমে দারুণ এক ফিফটি করেছেন বশির। ৩৬ বলে ৫২ রানের ঝোড়ো ইনিংস খেলে অপরাজিত থাকেন এই অলরাউন্ডার। ইনিংসে ছিল ৩টি ছক্কা ও ৬টি চার। আব্দুল্লাহর ব্যাট থেকে আসে ৪৭ বলে ২০ রান।
ষষ্ঠ উইকেটে আব্দুল্লাহ ও বশির ৮০ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন। ২৯.৩ ওভারে ১৪৮ রানের লক্ষ্য তাড়া করে বাংলাদেশ। প্রোটিয়া পেসার বায়ান্দা মোজালা ২৯ রান দিয়ে শিকার করেছেন ৪ উইকেট।

ইংল্যান্ডের ১০০ বলের ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টুর্নামেন্ট দ্য হান্ড্রেডে দল পেয়েছেন মোস্তাফিজুর রহমান। আজ ১ লাখ পাউন্ডে (প্রায় ১ কোটি ৬৪ লাখ টাকা) তাঁকে নিলাম থেকে কিনেছে বার্মিংহাম ফিনিক্স।
২ ঘণ্টা আগে
নব্বইয়ের দশকের পর থেকে রাজনীতিতে আরও বেশি সক্রিয় হন হাফিজ। সংসদ সদস্য ও মন্ত্রিত্বের দায়িত্ব পালন করেছেন একাধিকবার। তবে ২০২৬ সালের এই নতুন যাত্রাটি সম্পূর্ণ ভিন্নধর্মী। অতীতে অনেক ক্রীড়াবিদ বা ক্রীড়া সংগঠক সংসদ সদস্য কিংবা ক্রীড়ামন্ত্রী হয়েছেন, কিন্তু স্পিকারের মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সাংবিধানিক
৮ ঘণ্টা আগে
দলের বাজে পারফরম্যান্সে কোচ ও অধিনায়কের ওপর দিয়ে কী ঝড় বয়ে যায়, সেটা তাঁরাই ভালো বলতে পারবেন। পাকিস্তানের সাদা বলের কোচ মাইক হেসনের এখন হয়েছে এই দশা। মিরপুরে গতকাল সিরিজের প্রথম ওয়ানডেতে বাংলাদেশের কাছে বিধ্বস্ত হওয়ার পর পাকিস্তানের ওপর দিয়ে সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে। এখন হেসনকে বরখাস্তের দাবি তুলেছেন
৯ ঘণ্টা আগে
১৮৭৭ সালে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) হয়েছিল টেস্ট ইতিহাসের প্রথম ম্যাচ। সেবার অংশগ্রহণ করেছিল অস্ট্রেলিয়া-ইংল্যান্ড। একই মেলবোর্নে আগামী বছর টেস্টের ১৫০ বছর পূর্তিতে এই দুই দল টেস্ট খেলবে। ঐতিহাসিক ম্যাচ দেখতে বিশেষ অতিথি আসবেন বলে শোনা গেছে।
১০ ঘণ্টা আগে