আগের চার ওয়ানডেতে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দল দুটি করে ম্যাচে জয় পেয়েছিল। যার সৌজন্যে সিরিজ নির্ধারণী হয়ে ওঠে দুই দলের শেষ ওয়ানডে। রাজশাহী শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে শেষ ওয়ানডেতে দারুণ লড়াইয়ের পর আজ দক্ষিণ আফ্রিকাকে ৩ উইকেটে হারিয়ে সিরিজ জিতে নিয়েছেন বাংলাদেশ যুবারা। পাঁচ ম্যাচের যুব ওয়ানডে সিরিজ ৩-২ ব্যবধানে নিশ্চিত করল স্বাগতিকেরা।
শেষ ওয়ানডেতে টস জিতে দক্ষিণ আফ্রিকাকে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় বাংলাদেশ। মাহফুজুর রহমান রাব্বি-রিজান হাসানদের দুর্দান্ত বোলিংয়ে ৪৯.৪ ওভারে ২১০ রানেই অলআউট হয়ে যায় সফরকারীরা। পরে আরিফুল ইসলাম ও আদিল বিন সিদ্দিকের ফিফটিতে ৪৭.১ ওভারে ৭ উইকেট হারিয়ে সেই লক্ষ্য তাড়া করে বাংলাদেশ।
আদিল ও চৌধুরী মোহাম্মদ রিজওয়ান ওপেনিং জুটিতে ৪০ রান তুলে বাংলাদেশকে ভালো শুরু এনে দেন। ৭ম ওভারে লিয়াম অ্যাল্ডার ১৩ রানে ফেরান রিজওয়ানকে। এরপর ৩ রান করে ফেরেন রিজান। তৃতীয় উইকেটে আরিফুল ও আদিলের ৮৭ রানের জুটিতে বাংলাদেশের জয়ের ভিত গড়ে দেন। ৫৮ রান করে আউট করে জুয়ান জেমসের শিকার হন আদিল।
আদিল ফিরলে দ্রুত কয়েকটি উইকেট হারায় বাংলাদেশ। ৮১ বলে ৭১ রানের অসাধারণ একটি ইনিংস খেলেছেন আরিফুল। জয় যখন ২২ রান দূরে, তখনই আটন হন তিনি। বাকি কাজ অধিনায়ক মাহফুজুর রহমান রাব্বি ও মোহাম্মদ রাফিউজ্জামান রাফি শেষ করেন। রাব্বি ১৫ রানে অপরাজিত থাকেন।
এর আগে ডেভিড টিগারের ৬৩, জুয়ান জেমসের ৩২ ও রিচার্ড সেলটসওয়ানের ২৭ রানে ইনিংসের সৌজন্যে ২১০ রান করে দক্ষিণ আফ্রিকা। বাংলাদেশের বোলারদের মধ্যে মাহফুজ তিনটি, রাফি, রিজান ও বর্ষণ দুটি করে উইকেট নিয়েছেন।

ব্যাট হাতে ইব্রাহিম জাদরানের দুর্দান্ত এক ইনিংস, আর বল হাতে মোহাম্মদ নবির কিপ্টে এবং কার্যকর বোলিং। এই দুইয়ের মাঝে পড়ে নাস্তানাবুদ কানাডা। হেরেছে ৮২ রানে। আফগানিস্তান রেকর্ড ২০০ রানের স্কোর গড়লেই বোঝা গিয়েছিল এই রান তাড়া করতে পারবে না কানাডা। শেষ পর্যন্ত হয়েছেও তাই; আফগানদের রানের নিচে চাপা পড়েছে...
৭ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্রিকেট বিশ্বকে চমক দিয়ে চলেছে জিম্বাবুয়ে। আন্ডারডগ তকমা ঝেড়ে ফেলে গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মতো দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়নকে হারিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষ দল হিসেবেই সুপার এইটে পা রেখেছে সিকান্দার রাজার দল। আজ স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারানোর পর জিম্বাবুয়ের অধি
১০ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে অস্ট্রেলিয়ার লজ্জাজনক বিদায়ে ক্ষুব্ধ ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর এবার ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে ‘ফরেনসিক পর্যালোচনার’ কঠোর হুঁশিয়ারি দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। ২০২১ সালের বিশ্বচ্যাম্পিয়নদের এমন বিপর্যয় কোনোভাবেই মেনে নিতে পারছেন না অজি
১১ ঘণ্টা আগে
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে দীর্ঘ ১৬ বছরের খরা কাটাল জিম্বাবুয়ে। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে গত ১৬ বছরে শ্রীলঙ্কার বিপক্ষে এখন পর্যন্ত তিনবার মুখোমুখি হয়েছে জিম্বাবুয়ে। আগের দুইবারই জেতে লঙ্কানরা। লঙ্কানদের বিপক্ষে এই স্মরণীয় জয়ের ফলে
১৩ ঘণ্টা আগে