মেজর লিগ ক্রিকেটে (এমএলসি) সাকিব আল হাসান আলো ছড়াতে পারছেন না। ব্যাটিং কিংবা বোলিং—লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্স তাঁর থেকে কোনো বিভাগ থেকেই আশানুরূপ পারফরম্যান্স পাচ্ছে না। বাংলাদেশের তারকা অলরাউন্ডারকে ফর্মে ফেরাতে যেন অভিনব এক পন্থা বেছে নিল ফ্র্যাঞ্চাইজিটি।
বাংলাদেশ সময় আজ বেলা ১টা ৩৯ মিনিটে সাকিবকে নিয়ে নিজেদের ফেসবুক পেজে লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্স একটি পোস্ট করেছে। ৩ সেকেন্ডের ছোট্ট এক ভিডিওতে ক্যাপশন দিয়েছে, ‘তাঁর ছায়া দেখে আপনি কোনো বোলারকে চিনতে পারবেন না। ছায়াটা দেখুন।’ ছায়াতে সাকিবের মতো বাঁহাতি স্পিনারের অ্যাকশনে বোলিং করতে দেখা গেছে। পোস্টে ক্যাপশন দিয়েছে, ‘বাঘ যখন হাঁটে, জঙ্গল বোঝে।’ পোস্টের পর বাঘের ইমোজি ক্যাপশন দিয়েছে। সাকিব আল হাসানের নাম উল্লেখ করেছে। হ্যাশট্যাগ দিয়ে ফ্র্যাঞ্চাইজিটি নিজেদের নাম উল্লেখ করেছে। লস অ্যাঞ্জেলেস পোস্টটি করার দুই ঘণ্টা না পেরোতেই প্রায় আড়াই হাজার রিঅ্যাকশন পড়েছে। মন্তব্য হয়েছে সাড়ে তিন শতাধিক। কমেন্ট বক্সে লস অ্যাঞ্জেলেসের মতো বাংলাদেশের অনেকে সাকিবকে বাঘ বলে উল্লেখ করেছেন।
লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্সের পরবর্তী ম্যাচ খেলবে সান ফ্রান্সিসকো ইউনিকর্নসের বিপক্ষে। বাংলাদেশ সময় আজ দিবাগত রাত ১টায় মরিসভিলের চার্চ স্ট্রিট পার্কে শুরু হবে ম্যাচটি। সাকিবের বোলিং নিয়ে যে পোস্ট করেছে লস অ্যাঞ্জেলেস, বাংলাদেশের তারকা অলরাউন্ডার ভুগছেন সেই বিভাগেই। ৩ ম্যাচে ৭ ওভার বোলিং করেছেন। ১১.৭১ ইকোনমিতে ৮২ রান খরচ করে নিয়েছেন ১ উইকেট। ১৩০.৪৩ স্ট্রাইকরেটে করেছেন ৬০ রান। গড় ২০। এমনকি জার্সি কামড়ে ব্যাটিং করতে দেখা গেছে তাঁকে।
এমএলসির পয়েন্ট তালিকায় চারে রয়েছে লস অ্যাঞ্জেলেস। ৩ ম্যাচে ১ জয় ও ২ পরাজয়ে তাদের পয়েন্ট ২। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানে থাকা ওয়াশিংটন ফ্রিডম, টেক্সাস সুপার কিংস, এমআই নিউইয়র্কের পয়েন্ট ৫, ৪ ও ৩। যার মধ্যে টেক্সাস খেলেছে চার ম্যাচ। বাকি তিন দল খেলেছে তিনটি করে ম্যাচ।
আরও পড়ুন: হতশ্রী সাকিবের একি অবস্থা

ব্যাট হাতে ইব্রাহিম জাদরানের দুর্দান্ত এক ইনিংস, আর বল হাতে মোহাম্মদ নবির কিপ্টে এবং কার্যকর বোলিং। এই দুইয়ের মাঝে পড়ে নাস্তানাবুদ কানাডা। হেরেছে ৮২ রানে। আফগানিস্তান রেকর্ড ২০০ রানের স্কোর গড়লেই বোঝা গিয়েছিল এই রান তাড়া করতে পারবে না কানাডা। শেষ পর্যন্ত হয়েছেও তাই; আফগানদের রানের নিচে চাপা পড়েছে...
৭ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্রিকেট বিশ্বকে চমক দিয়ে চলেছে জিম্বাবুয়ে। আন্ডারডগ তকমা ঝেড়ে ফেলে গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মতো দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়নকে হারিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষ দল হিসেবেই সুপার এইটে পা রেখেছে সিকান্দার রাজার দল। আজ স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারানোর পর জিম্বাবুয়ের অধি
১০ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে অস্ট্রেলিয়ার লজ্জাজনক বিদায়ে ক্ষুব্ধ ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর এবার ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে ‘ফরেনসিক পর্যালোচনার’ কঠোর হুঁশিয়ারি দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। ২০২১ সালের বিশ্বচ্যাম্পিয়নদের এমন বিপর্যয় কোনোভাবেই মেনে নিতে পারছেন না অজি
১১ ঘণ্টা আগে
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে দীর্ঘ ১৬ বছরের খরা কাটাল জিম্বাবুয়ে। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে গত ১৬ বছরে শ্রীলঙ্কার বিপক্ষে এখন পর্যন্ত তিনবার মুখোমুখি হয়েছে জিম্বাবুয়ে। আগের দুইবারই জেতে লঙ্কানরা। লঙ্কানদের বিপক্ষে এই স্মরণীয় জয়ের ফলে
১৩ ঘণ্টা আগে