চট্টগ্রাম টেস্টের আজ চতুর্থ দিন চলছে। তবে এই ম্যাচ থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন দিনেশ চান্দিমাল। ‘পারিবারিক চিকিৎসাসংক্রান্ত জরুরি’ প্রয়োজনে দেশে ফিরে যাচ্ছেন শ্রীলঙ্কান ব্যাটার। আজ নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে এমনটাই জানিয়েছে ক্রিকেট শ্রীলঙ্কা।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৫১০ রানের লিড নিয়ে ইনিংস বিরতিতে গেছে লঙ্কানরা। গতকাল শ্রীলঙ্কা দ্বিতীয় ইনিংস শুরু করে ৬ উইকেটে ১০২ রান নিয়ে দিন পার করেছিল। আজ ৭ উইকেট ১৫৭ রানে ঘোষণা করে ইনিংস। চান্দিমাল দ্বিতীয় ইনিংসে করেন ৯ রান, প্রথম ইনিংসে ৫৯।
এই অভিজ্ঞ ব্যাটারের হঠাৎ দেশে ফেরা নিয়ে ক্রিকেট শ্রীলঙ্কা তাদের ফেসবুক পেজে লিখেছে, ‘দিনেশ চান্দিমাল পারিবারিক চিকিৎসাসংক্রান্ত জরুরি কারণে চলমান বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টেস্ট থেকে অবিলম্বে নাম প্রত্যাহার করে নিয়েছেন। প্রয়োজনের এই মুহূর্তে শ্রীলঙ্কা ক্রিকেট, সতীর্থ ও কোচিং স্টাফরা পুরোপুরি দিনেশ চান্দিমালের পাশে আছে এবং তার পারিবারিক গোপনীয়তা রক্ষার অনুরোধ জানাচ্ছে।’
সিলেট টেস্ট জিতে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে শ্রীলঙ্কা। এর আগে সিলেট ও চট্টগ্রামে দুই দল সমান তিন ম্যাচের টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজ খেলেছে। চট্টগ্রাম টেস্ট শেষে দেশে ফিরবে শ্রীলঙ্কা দল। তবে তার আগেই ফিরতে হলো চান্দিমালকে।

ব্যাট হাতে ইব্রাহিম জাদরানের দুর্দান্ত এক ইনিংস, আর বল হাতে মোহাম্মদ নবির কিপ্টে এবং কার্যকর বোলিং। এই দুইয়ের মাঝে পড়ে নাস্তানাবুদ কানাডা। হেরেছে ৮২ রানে। আফগানিস্তান রেকর্ড ২০০ রানের স্কোর গড়লেই বোঝা গিয়েছিল এই রান তাড়া করতে পারবে না কানাডা। শেষ পর্যন্ত হয়েছেও তাই; আফগানদের রানের নিচে চাপা পড়েছে...
৭ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্রিকেট বিশ্বকে চমক দিয়ে চলেছে জিম্বাবুয়ে। আন্ডারডগ তকমা ঝেড়ে ফেলে গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মতো দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়নকে হারিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষ দল হিসেবেই সুপার এইটে পা রেখেছে সিকান্দার রাজার দল। আজ স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারানোর পর জিম্বাবুয়ের অধি
১০ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে অস্ট্রেলিয়ার লজ্জাজনক বিদায়ে ক্ষুব্ধ ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর এবার ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে ‘ফরেনসিক পর্যালোচনার’ কঠোর হুঁশিয়ারি দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। ২০২১ সালের বিশ্বচ্যাম্পিয়নদের এমন বিপর্যয় কোনোভাবেই মেনে নিতে পারছেন না অজি
১১ ঘণ্টা আগে
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে দীর্ঘ ১৬ বছরের খরা কাটাল জিম্বাবুয়ে। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে গত ১৬ বছরে শ্রীলঙ্কার বিপক্ষে এখন পর্যন্ত তিনবার মুখোমুখি হয়েছে জিম্বাবুয়ে। আগের দুইবারই জেতে লঙ্কানরা। লঙ্কানদের বিপক্ষে এই স্মরণীয় জয়ের ফলে
১৩ ঘণ্টা আগে