
আইপিএলে রেকর্ড দামে দল পাওয়ার পরদিনই দারুণভাবে জ্বলে উঠলেন মোস্তাফিজুর রহমান। দুবাই ক্যাপিটালসের হয়ে গত রাতে আইএল টি-টোয়েন্টিতে এক ওভারে নিয়েছেন ৩ উইকেট। তবে সতীর্থদের ব্যর্থতায় রাতটা পুরোপুরি নিজের করে নিতে পারলেন না বাংলাদেশের এই বাঁহাতি পেসার।
দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে গত রাতে এমআই এমিরেটসকে হারালেই পয়েন্ট টেবিলের দুইয়ে উঠে আসত দুবাই ক্যাপিটালস। সেই সম্ভাবনা দারুণ ছিল মোহাম্মদ নবি, মোস্তাফিজ, দাসুন শানাকাদের। কিন্তু ব্যাটারদের ব্যর্থতায় ৭ রানে হেরে পয়েন্ট টেবিলের চারে এখন দুবাই ক্যাপিটালস। ৭ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে ডেজার্ট ভাইপার্স। তারা এরই মধ্যে প্লে-অফ নিশ্চিত করেছে। দুই ও তিনে থাকা গালফ জায়ান্টস, এমআই এমিরেটস উভয়েরই পয়েন্ট ৬। সমান ৪ পয়েন্ট নিয়ে চার, পাঁচ ও ছয়ে দুবাই ক্যাপিটালস, শারজা ওয়ারিয়র্স ও আবুধাবি নাইট রাইডার্স।
এমআই এমিরেটসের বিপক্ষে গত রাতে ৪ ওভারে ৩৪ রানে ৩ উইকেট নিয়েছেন মোস্তাফিজ। নিজের প্রথম ২ ওভারে ১৭ রান খরচ করে কোনো উইকেটের দেখা পাননি। ১৮তম ওভারেই বাংলাদেশের বাঁহাতি পেসার দেখান তাঁর জাদু। রশিদ খান, টম ব্যান্টন, মোহাম্মদ গজনফার—এই তিনটি গুরুত্বপূর্ণ উইকেট মোস্তাফিজ তুলে নিয়েছেন মাত্র ১ রান খরচ করে। তবে ইনিংসের শেষের ওভারে বোলিংয়ে এসে বাংলাদেশের বাঁহাতি পেসার ১৬ রান খরচ করেছেন। তাতে দুবাই ক্যাপিটালসের বাজে ফিল্ডিংয়েরও দায় রয়েছে। মোস্তাফিজের বলে ক্যাচ উঠলেও শানাকা, জর্ডান কক্সরা সেগুলো তালুবন্দী করতে পারেননি।
মোস্তাফিজের শেষ ওভারে বাজে বোলিং সত্ত্বেও লক্ষ্যটা দুবাই ক্যাপিটালসের আয়ত্তের মধ্যেই ছিল। টস হেরে আগে ব্যাটিং পাওয়া এমআই এমিরেটস ২০ ওভারে ৮ উইকেটে করে ১৩৭ রান। টি-টোয়েন্টিতে ২০০ বা তার বেশি রানের লক্ষ্য তাড়া করে জয়ের ঘটনা যেখানে অহরহ হচ্ছে, ১৩৮ রানের লক্ষ্য আর এমন কী! কিন্তু ব্যাটারদের ব্যর্থতায় ২০ ওভার খেলে ১৩০ রানে গুটিয়ে যায় দুবাই ক্যাপিটালস। এমআই এমিরেটসের ৭ রানের জয়ে ম্যাচসেরা হয়েছেন রশিদ খান। ৪ ওভারে ১৪ রান খরচ করে ২ উইকেট নিয়েছেন আফগান এই লেগস্পিনার।

চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে মাঠের লড়াইয়ের পাশাপাশি দলের অভ্যন্তরীণ শৃঙ্খলা বজায় রাখতে কঠোর অবস্থান নিয়েছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। বিশ্বকাপের মতো মেগা ইভেন্টে ক্রিকেটারদের শতভাগ মনোযোগ নিশ্চিত করতে টুর্নামেন্ট চলাকালীন স্ত্রী বা পরিবারের সদস্যদের সঙ্গে রাখার অনুমতি দেয়নি বোর্ড।
২২ মিনিট আগে
যথাসময়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হলেও টুর্নামেন্টের প্রথম তিন দিন স্বস্তিতে ছিল না আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। ভারত-পাকিস্তান ম্যাচ মাঠে গড়ায় কি না, তা নিয়ে অনিশ্চয়তা কাটছিলই না। অবশেষে গতকাল সমস্যার সমাধান হয়েছে দেখে ভীষণ খুশি ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সহ-সভাপতি রাজীব শুক্লা।
১ ঘণ্টা আগে
কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাবে শনিবার বিশ্বকাপ শুরুর প্রথম দিন পাকিস্তানকে হারানোর সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি নেদারল্যান্ডস। আজ ভেন্যু বদলাতেই বদলে গেল ডাচরা। নামিবিয়ার বিপক্ষে ৭ উইকেটের বিশাল জয় পেল নেদারল্যান্ডস।
২ ঘণ্টা আগে
নানা নাটকীয়তার পর টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ না খেলার সিদ্ধান্ত থেকে সরে এসেছে পাকিস্তান। তাদের এই সিদ্ধান্তে বিশ্বকাপ নিয়ে অনিশ্চয়তা দূর হয়েছে। ভারত ম্যাচ ইস্যুতে আইসিসিকে খুশি করলেও আপাতত স্বস্তিতে থাকার উপায় নেই পাকিস্তানের। তাদের এক রকম হুমকিই যেন দিয়ে রাখল যুক্তরাষ্ট্র।
৩ ঘণ্টা আগে