
ডারবানে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টেই তামিম ইকবাল-মাহমুদুল হাসান জয়ের ওপেনিং জুটির সূচনা হওয়ার কথা ছিল। পেটের পীড়ায় তামিমের হঠাৎ ছিটকে পড়ায় সেটা হয়ে ওঠেনি। পোর্ট এলিজাবেথে পরের টেস্টেই প্রথমবার একসঙ্গে ওপেনিংয়ে দুজনের দেখা মেলে। প্রথম ইনিংসে ৩ আর দ্বিতীয় ইনিংসে ১ রানের জন্য স্থায়ী হয়েছিল দুজনের জুটি।
শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে বাংলাদেশের ইনিংসের সূচনা যে তামিম-জয় করবেন, সেটা নিয়ে অনিশ্চয়তা ছিল না। স্কোয়াডে বিকল্প ওপেনারই যে আর নেই। তার পরও যদি বিন্দুমাত্র সংশয় থেকে থাকে, সেটাও যেন কেটে গেল চট্টগ্রামে আজ তৃতীয় দিনের অনুশীলনে।
প্রথম টেস্টের ভেন্যু জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের সেন্টার উইকেটে ম্যাচের মতো করেই ওপেনিং করেন তামিম-জয়। দুজনের ব্যাটিংয়ে আম্পায়ারের ভূমিকায় পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ডকে দেখা যায়। টেস্টে উইকেটকিপিং করেন লিটন দাস। তামিম-জয়ের ওপেনিং জুটির প্রস্তুতির মঞ্চে তিনিও কিপিংয়ের প্রস্তুতিটা ঝালিয়ে নেন।
এক প্রান্ত থেকে বোলিং করেন বাঁহাতি পেসার শরীফুল ইসলাম। আরেক প্রান্তে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজে নিজেকে নতুন করে আবিষ্কার করা খালেদ আহমেদ। দুজনকেই ভালোভাবে সামলেছেন তামিম-জয়।
শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টের মূল লড়াইয়ে নামার বাকি আরও দুই দিন। ইনিংসের শুরুতে তামিম-জয়কে লঙ্কান পেসারদের সামলাতে হবে। ম্যাচের আবহে অনুশীলনে নিজেদের মধ্যে সমন্বয় বাড়ানোর লক্ষ্যই হয়তো দুজনের। খানিক দূর থেকে দুই ওপেনারের প্রস্তুতি দেখেন বাংলাদেশ কোচ রাসেল ডমিঙ্গো।
তামিম-জয়কে লম্বা সময় ম্যাচের আবহে অনুশীলনের সুযোগ দিয়ে পরে নাজমুল হোসেন শান্ত-মুমিনুলরাও একে একে ব্যাটিংয়ে নামেন। এক দিন বিশ্রামের পর আজ আবার প্রথম টেস্টের ভেন্যু জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুশীলন করছে স্বাগতিকেরা। অনুশীলন সূচি ১০টায় হলেও ৩০ মিনিট আগেই মাঠে পৌঁছায় বাংলাদেশ।
আজ দলের সঙ্গে যোগ দিয়েছেন পরে স্কোয়াডে যোগ হওয়া অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকত। ২০১৮ সালে চট্টগ্রামেই আফগানিস্তানের বিপক্ষে নিজের শেষ টেস্ট খেলেছিলেন মোসাদ্দেক। ২৬ বছর বয়সী এই অলরাউন্ডারের প্রত্যাবর্তনটা হয়ে যেতে পারে এখানেই। করোনায় চট্টগ্রাম টেস্ট থেকে সাকিব আল হাসানের ছিটকে পড়ায় সেই সম্ভাবনা জোরালো হয়েছে। দুই পেসার আর দুই স্পিনারের সঙ্গে অলরাউন্ডার হিসেবে একাদশে যেতে হতে পারে তাঁকে।
দলের সঙ্গে যোগ দিয়েছেন জাতীয় ক্রীড়া পুরস্কার নিতে বিশ্রামের দিন গতকাল সকালে ঢাকায় যাওয়া টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন। বন্দরনগরীতে বাংলাদেশ দলের সঙ্গী হয়েছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। গত কদিনে মাঠের বাইরের নানা মন্তব্যর মাঝে মিনহাজুলের উপস্থিতি হয়তো মুমিনুলদের মানসিকভাবে আরও চাঙ্গা করবে।

পোর্তো-ম্যান সিটি নাকি পোর্তো-হালান্ড—চ্যাম্পিয়নস লিগের গত রাতের ম্যাচটিকে চাইলে যেকোনো একভাবে ব্যাখ্যা করা যেতেই পারে। মাঠেও যেমন রাজত্ব করেছেন, ম্যাচ শেষেও আলোচনায় এসেছেন আর্লিং হালান্ড। প্রতিপক্ষ ফুটবলারের সঙ্গে লেগে গেল নরওয়েজীয় এই স্ট্রাইকারের।
১৩ মিনিট আগে
চ্যাম্পিয়নস লিগে টানা শিরোপা জিতে ইউরোপের সেরাদের কাতারে উঠে এসেছে পিএসজি। এবার দলটির লক্ষ্য নিজেদের আরও ওপরে নিয়ে যাওয়া; চ্যাম্পিয়নস লিগের হ্যাটট্রিক শিরোপা জয়।
৩৮ মিনিট আগে
পুঁজিটা ছিল ১০৩ রানের। টি-টোয়েন্টিতে যেকোনো বিচারেই এটাকে ছোট বলতে হবে। কিন্তু মাপা বোলিংয়ে এই পুঁজিতেই বাজিমাত করেছে বাংলাদেশ। সংযুক্ত আরব আমিরাতকে ৩৪ রানে হারিয়ে নারী এশিয়া কাপের সেমিফাইনালে জায়গা করে নিয়েছে তারা।
১১ ঘণ্টা আগে
নতুন মৌসুমের ঘরোয়া ফুটবল শুরু হতে না হতেই সূচি নিয়ে শঙ্কায় পড়েছে দেশের শীর্ষ স্তরের ১০টি ক্লাব। জাতীয় দলের কার্যক্রম, ফিফা উইন্ডো, সাফ চ্যাম্পিয়নশিপ ও এএফসি চ্যালেঞ্জ লিগের কারণে বাংলাদেশ ফুটবল লিগ (বিএফএল) ও ফেডারেশন কাপে একাধিক দীর্ঘ বিরতির আশঙ্কা করছেন ক্লাব কর্মকর্তারা। তাঁদের যুক্তি, খেলা বন্
১২ ঘণ্টা আগে