আফগানিস্তানের অভিজ্ঞ অলরাউন্ডার মোহাম্মদ নবীর আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল ২০০৯ সালের ১৯ এপ্রিল। তখন তাঁর ছেলে হাসান ইশাখিলের বয়স ছিল ৩ বছর। ৩৮ বছর বয়সী নবীর সেই ছেলে এখন বিশ্বকাপ খেলতে দক্ষিণ আফ্রিকায়। সঙ্গে আছেন আফগান স্পিনার রশিদ খানের ভাগনে উসমান শিনওয়ারি।
আগামীকাল থেকে শুরু অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে আফগানিস্তান দলে আছেন এ দুজন। হাসান মূল দলে থাকলেও রিজার্ভে শিনওয়ারি। বাবার মতোই অলরাউন্ডার হয়েছেন হাসান।
এবারের যুব বিশ্বকাপ হওয়ার কথা ছিল শ্রীলঙ্কায়। তবে দেশটির ক্রিকেট বোর্ডের ওপর সরকারি হস্তক্ষেপ আসায় আয়োজক স্বত্ব পায় দক্ষিণ আফ্রিকা। ২৩ দিনের এ বিশ্বকাপে এবারও লড়বে ১৬ দল। আফগানরা পড়েছে ‘ডি’ গ্রুপে। তাদের অন্য তিন সঙ্গী নেপাল, নিউজিল্যান্ড ও পাকিস্তান।
আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দল: নাসির খান (অধিনায়ক), নুমান শাহ, হাসান হাসান ইশাখিল, ওয়াফিউল্লাহ তারাখিল, খালিদ তানিওয়াল, আলি আহমদে নাসার, জামশিদ জাদরান, সোহেল খান জুরমাটি, রহিমউল্লাহ জুরমাটি, আল্লাহ মোহাম্মদ, আরব গুল মোমান্দ, ফরিদুন দাউদজি, বশির আহমাদ, খলিল আহমদ, জাহিদ আফগান।
রিজার্ভ: ওয়াহিদুল্লাহ জাদরান, নাসির হাসান উসমান শিনওয়ারি।

ব্যাট হাতে ইব্রাহিম জাদরানের দুর্দান্ত এক ইনিংস, আর বল হাতে মোহাম্মদ নবির কিপ্টে এবং কার্যকর বোলিং। এই দুইয়ের মাঝে পড়ে নাস্তানাবুদ কানাডা। হেরেছে ৮২ রানে। আফগানিস্তান রেকর্ড ২০০ রানের স্কোর গড়লেই বোঝা গিয়েছিল এই রান তাড়া করতে পারবে না কানাডা। শেষ পর্যন্ত হয়েছেও তাই; আফগানদের রানের নিচে চাপা পড়েছে...
৭ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্রিকেট বিশ্বকে চমক দিয়ে চলেছে জিম্বাবুয়ে। আন্ডারডগ তকমা ঝেড়ে ফেলে গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মতো দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়নকে হারিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষ দল হিসেবেই সুপার এইটে পা রেখেছে সিকান্দার রাজার দল। আজ স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারানোর পর জিম্বাবুয়ের অধি
১০ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে অস্ট্রেলিয়ার লজ্জাজনক বিদায়ে ক্ষুব্ধ ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর এবার ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে ‘ফরেনসিক পর্যালোচনার’ কঠোর হুঁশিয়ারি দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। ২০২১ সালের বিশ্বচ্যাম্পিয়নদের এমন বিপর্যয় কোনোভাবেই মেনে নিতে পারছেন না অজি
১১ ঘণ্টা আগে
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে দীর্ঘ ১৬ বছরের খরা কাটাল জিম্বাবুয়ে। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে গত ১৬ বছরে শ্রীলঙ্কার বিপক্ষে এখন পর্যন্ত তিনবার মুখোমুখি হয়েছে জিম্বাবুয়ে। আগের দুইবারই জেতে লঙ্কানরা। লঙ্কানদের বিপক্ষে এই স্মরণীয় জয়ের ফলে
১৩ ঘণ্টা আগে