রাজনীতিতে জড়িয়ে অনেক তারকা ক্রিকেটার ভক্ত-সমর্থকদের কাছে বিতর্কিত হয়েছেন সাকিব আল হাসানের অবস্থা এখন যেন তেমনই হয়েছে। হত্যা মামলার আসামি হয়ে তাঁর ক্যারিয়ারের পাশেই প্রশ্নচিহ্ন বসে গেছে! রুবেল হোসেনের মতে, সাকিব রাজনীতির ময়দানের চেয়ে ক্রিকেট মাঠেই বেশি মানানসই।
সাকিবের সংসদ সদস্যের (এমপি) পদ টিকে ছিল মাত্র সাত মাস। এ বছরের জানুয়ারি থেকে ৫ আগস্ট পর্যন্ত। রাজনীতিতে জড়িয়ে অনেক সমালোচনার শিকার হয়েছেন তিনি। কারণ, আন্তর্জাতিক ক্রিকেটে খুব একটা নিয়মিত ছিলেন না। এখন আবার রাজনৈতিক কারণেই হত্যা মামলার আসামি হয়ে আছেন বিপাকে ৷ বিসিবি তাঁর ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছে প্রথম টেস্টের পর ৷ সাকিবকে অভাগা রাজনীতিবিদ উল্লেখ করে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পেসার রুবেল লিখেছেন, ‘বাংলাদেশের রাজনীতিতে সবচাইতে অভাগা একজন রাজনীতিবিদ, যাঁর ৬-৭ মাস রাজনীতির ক্যারিয়ারে পাঁচ মাসের মতোই ছিলেন দেশের বাইরে। আপনি সংসদ সদস্য হয়ে কিছু পাওয়ার চেয়ে হারিয়েছেন অনেক কিছু। বাংলাদেশের সব ক্রিকেটার আপনার পাশে আছে। সাকিব ক্রিকেটেই সুন্দর, রাজনীতিতে নয়।’
সাকিবের ফর্ম এখন যেমনই হোক, ক্রিকেট বইয়ের অনেক রেকর্ডেই তাঁর নাম আছে। আরেক ক্রিকেটার সাব্বির রহমান যেন সেটিই মনে করিয়ে দিলেন। সাকিবকে নিয়ে তিনি লিখেছেন, ‘সাকিব আল হাসান। যার জন্য বিশ্ব ক্রিকেট বাংলাদেশকে চেনে। শ্রদ্ধা, ভালোবাসা থাকবে সব সময়।’
পোশাকশ্রমিক রুবেল হত্যা মামলা মাথায় নিয়ে রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে টেস্ট খেলছেন সাকিব। বাংলাদেশের তারকা ক্রিকেটারকে আর কখনো না খেলাতে এরই মধ্যে আইনি নোটিশ চলে গেছে বিসিবিতে। আইনি নোটিশ নিয়ে কাল বিসিবি সভাপতি ফারুক আহমেদ বলেন, ‘এ অবস্থায় (তার) খেলতে বাধা নেই। প্রথম টেস্ট ম্যাচ চার দিন শেষ হয়েছে (কাল)। দ্বিতীয় টেস্ট শুরু ৩০ আগস্ট। তার আগে আমরা চিন্তা করব। বোর্ড সদস্যদের সঙ্গে আলাপ করব।’

ব্যাট হাতে ইব্রাহিম জাদরানের দুর্দান্ত এক ইনিংস, আর বল হাতে মোহাম্মদ নবির কিপ্টে এবং কার্যকর বোলিং। এই দুইয়ের মাঝে পড়ে নাস্তানাবুদ কানাডা। হেরেছে ৮২ রানে। আফগানিস্তান রেকর্ড ২০০ রানের স্কোর গড়লেই বোঝা গিয়েছিল এই রান তাড়া করতে পারবে না কানাডা। শেষ পর্যন্ত হয়েছেও তাই; আফগানদের রানের নিচে চাপা পড়েছে...
৯ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্রিকেট বিশ্বকে চমক দিয়ে চলেছে জিম্বাবুয়ে। আন্ডারডগ তকমা ঝেড়ে ফেলে গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মতো দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়নকে হারিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষ দল হিসেবেই সুপার এইটে পা রেখেছে সিকান্দার রাজার দল। আজ স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারানোর পর জিম্বাবুয়ের অধি
১২ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে অস্ট্রেলিয়ার লজ্জাজনক বিদায়ে ক্ষুব্ধ ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর এবার ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে ‘ফরেনসিক পর্যালোচনার’ কঠোর হুঁশিয়ারি দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। ২০২১ সালের বিশ্বচ্যাম্পিয়নদের এমন বিপর্যয় কোনোভাবেই মেনে নিতে পারছেন না অজি
১৩ ঘণ্টা আগে
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে দীর্ঘ ১৬ বছরের খরা কাটাল জিম্বাবুয়ে। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে গত ১৬ বছরে শ্রীলঙ্কার বিপক্ষে এখন পর্যন্ত তিনবার মুখোমুখি হয়েছে জিম্বাবুয়ে। আগের দুইবারই জেতে লঙ্কানরা। লঙ্কানদের বিপক্ষে এই স্মরণীয় জয়ের ফলে
১৪ ঘণ্টা আগে