বাঁচা-মরার লড়াইয়ের ম্যাচে বাংলাদেশকে রীতিমতো কাঁপিয়ে দিয়েছিল ওমান। ব্যাটিং-বোলিং দুই বিভাগেই বাংলাদেশকে চ্যালেঞ্জের মুখে ফেলেছিল বিশ্বকাপের সহ-আয়োজক দেশটি। তবে শেষ পর্যন্ত সাকিব-মোস্তাফিজ-নাঈমের নৈপুণ্যে ওমানের বিপক্ষে ২৬ রানে জিতে আশা বাঁচিয়ে রাখল বাংলাদেশ। তবে জিতেও পাওয়ার প্লেতে দলের পারফরম্যান্স নিয়ে খুশি নন বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। বলেছেন, আরও অনেক জায়গায় উন্নতি করতে হবে দলকে।
ওমানের বিপক্ষে হারলে বিদায়। এমন পরিস্থিতিতে বাংলাদেশের শুরুটা মোটেই ভালো ছিল না। কিন্তু বিপদ কাটিয়ে ঠিকই জয় পেয়েছে বাংলাদেশ। স্বস্তির এ জয়ের পর মাহমুদউল্লাহ বলেন, ‘আমরা জয়টা পেয়েছি। কিন্তু অনেক জায়গায় আমাদের উন্নতি করতে হবে। আমি আশা করি সবাই খুশি। সমর্থকদের ধন্যবাদ মাঠে আসার জন্য। তারা জয়ের আশা নিয়ে এসেছিল। তাদের জন্য জেতা আর দেশকে জয় উপহার দেওয়াই সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার।’
শুরুতে ২ উইকেট হারিয়ে বিপদে পড়া বাংলাদেশকে উদ্ধার করেছেন নাঈম-সাকিব। দলের লড়াকু সংগ্রহে মূল অবদান এ দুজনের। এ দুজনকে নিয়ে মাহমুদউল্লাহ বলেন, ‘সাকিব ও নাঈম দারুণ ব্যাট করেছে। তারা দারুণ একটি জুটি গড়েছে, আর দলের স্কোর ১৫০ পার করেছে।’
দলের জয়ে স্বস্তি পেলেও পাওয়ার প্লের পারফরম্যান্স নিয়ে সন্তুষ্ট নন মাহমুদউল্লাহ, ‘নতুন বলে আমাদের আরও ভালো ব্যাট করা উচিত ছিল। আমরা প্রচুর ওয়াইডও দিয়েছি। এ জায়গাগুলো ঠিক করতে হবে। আমাদের ডেথ ওভারে বোলিং ভালো হয়েছে। মাঝের ওভারগুলো আমাদের ম্যাচে ফিরিয়ে এনেছে। তবে প্রথম ছয় ওভারে আমাদের ব্যাটিং-বোলিং দুই বিভাগেই উন্নতি করতে হবে।’

ব্যাট হাতে ইব্রাহিম জাদরানের দুর্দান্ত এক ইনিংস, আর বল হাতে মোহাম্মদ নবির কিপ্টে এবং কার্যকর বোলিং। এই দুইয়ের মাঝে পড়ে নাস্তানাবুদ কানাডা। হেরেছে ৮২ রানে। আফগানিস্তান রেকর্ড ২০০ রানের স্কোর গড়লেই বোঝা গিয়েছিল এই রান তাড়া করতে পারবে না কানাডা। শেষ পর্যন্ত হয়েছেও তাই; আফগানদের রানের নিচে চাপা পড়েছে...
৭ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্রিকেট বিশ্বকে চমক দিয়ে চলেছে জিম্বাবুয়ে। আন্ডারডগ তকমা ঝেড়ে ফেলে গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মতো দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়নকে হারিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষ দল হিসেবেই সুপার এইটে পা রেখেছে সিকান্দার রাজার দল। আজ স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারানোর পর জিম্বাবুয়ের অধি
১০ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে অস্ট্রেলিয়ার লজ্জাজনক বিদায়ে ক্ষুব্ধ ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর এবার ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে ‘ফরেনসিক পর্যালোচনার’ কঠোর হুঁশিয়ারি দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। ২০২১ সালের বিশ্বচ্যাম্পিয়নদের এমন বিপর্যয় কোনোভাবেই মেনে নিতে পারছেন না অজি
১১ ঘণ্টা আগে
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে দীর্ঘ ১৬ বছরের খরা কাটাল জিম্বাবুয়ে। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে গত ১৬ বছরে শ্রীলঙ্কার বিপক্ষে এখন পর্যন্ত তিনবার মুখোমুখি হয়েছে জিম্বাবুয়ে। আগের দুইবারই জেতে লঙ্কানরা। লঙ্কানদের বিপক্ষে এই স্মরণীয় জয়ের ফলে
১৩ ঘণ্টা আগে