প্রথম রাউন্ডের বাঁচা-মরার ম্যাচে বিশ্বচ্যাম্পিয়ন ওয়েস্ট উইন্ডিজকে ৯ উইকেটে উড়িয়ে দিয়ে সুপার টুয়েলভে জায়গা নিশ্চিত করেছিল আয়ারল্যান্ড। আজ এশিয়ান চ্যাম্পিয়ন শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাট করতে নেমে খুব একটা সুবিধা করতে পারেনি দলটি। শ্রীলঙ্কানরা নিয়ন্ত্রিত বোলিং করে ১২৮ রান আটকে দিল আইরিশদের।
হোবার্টে ব্যাট করতে নেমে শুরুতেই হোঁচট খায় আয়ারল্যান্ড। ওপেনার অ্যান্ড্রু বালবার্নি ১ রানে আউট হন দলীয় ২ রানের মাথায়। লোরকান টাকারের সঙ্গে দ্বিতীয় উইকেটে ২৪ রানের জুটি গড়ে শুরুর ধাক্কা সামলে নেওয়ার চেষ্টা করেন ব্যাট হাতে উইন্ডিজ বধের নায়ক পল স্টার্লিং। টাকার ১০ রানে আউট হওয়ার পর হেরি টেক্টরকে নিয়ে আরও একটি ছোট জুটি গড়েন তিনি। ২৫ বলে ৩৪ রানে স্টার্লিং আউট হলে দুজনের ২৯ রানের জুটি ভাঙে। ৫ রানের ব্যবধানে কার্টিস ক্যাম্ফারও দ্রুত ফিরে যান ড্রেসিংরুমে। এ সময় দলীয় রানের সংগ্রহ দাঁড়ায় ৪ উইকেটের বিনিময়ে ৬০।
সেখান থেকে পঞ্চম উইকেটে ৪৭ রানের জুটি গড়ে দলের রান বাড়ানোর চেষ্টা করেন জর্জ ডকরেল ও টেক্টর। তবে শ্রীলঙ্কার বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে খুব বেশি রান করার সুযোগ পায়নি আইরিশরা। শেষ দিকে নিয়মিত উইকেট হারিয়ে ৮ উইকেটের বিনিময়ে মাত্র ১২৮ রান করতে পেরেছে দলটি। দলের হয়ে সর্বোচ্চ ৪২ বলে ৪৫ রান করেছেন টেক্টর। শ্রীলঙ্কার হয়ে ২টি করে উইকেট নিয়েছেন দুই স্পিনার মহেশ তিকশানা ও ওয়ানিন্দু হাসারাঙ্গা।

ব্যাট হাতে ইব্রাহিম জাদরানের দুর্দান্ত এক ইনিংস, আর বল হাতে মোহাম্মদ নবির কিপ্টে এবং কার্যকর বোলিং। এই দুইয়ের মাঝে পড়ে নাস্তানাবুদ কানাডা। হেরেছে ৮২ রানে। আফগানিস্তান রেকর্ড ২০০ রানের স্কোর গড়লেই বোঝা গিয়েছিল এই রান তাড়া করতে পারবে না কানাডা। শেষ পর্যন্ত হয়েছেও তাই; আফগানদের রানের নিচে চাপা পড়েছে...
৮ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্রিকেট বিশ্বকে চমক দিয়ে চলেছে জিম্বাবুয়ে। আন্ডারডগ তকমা ঝেড়ে ফেলে গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মতো দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়নকে হারিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষ দল হিসেবেই সুপার এইটে পা রেখেছে সিকান্দার রাজার দল। আজ স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারানোর পর জিম্বাবুয়ের অধি
১১ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে অস্ট্রেলিয়ার লজ্জাজনক বিদায়ে ক্ষুব্ধ ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর এবার ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে ‘ফরেনসিক পর্যালোচনার’ কঠোর হুঁশিয়ারি দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। ২০২১ সালের বিশ্বচ্যাম্পিয়নদের এমন বিপর্যয় কোনোভাবেই মেনে নিতে পারছেন না অজি
১২ ঘণ্টা আগে
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে দীর্ঘ ১৬ বছরের খরা কাটাল জিম্বাবুয়ে। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে গত ১৬ বছরে শ্রীলঙ্কার বিপক্ষে এখন পর্যন্ত তিনবার মুখোমুখি হয়েছে জিম্বাবুয়ে। আগের দুইবারই জেতে লঙ্কানরা। লঙ্কানদের বিপক্ষে এই স্মরণীয় জয়ের ফলে
১৩ ঘণ্টা আগে