বৃষ্টি বাধা উপেক্ষা করে ঝোড়ো ব্যাটিং চালিয়ে যাচ্ছিলেন কুইন্টন ডি কক। হোবার্টের বেলেরিভ ওভালে জিম্বাবুয়ের বিপক্ষে দক্ষিণ আফ্রিকা ম্যাচটা প্রায় জিতেই গিয়েছিল। তবে শেষ পর্যন্ত বৃষ্টিতে এই ম্যাচ হয় পরিত্যক্ত। তাতে হাতছোঁয়া দূরত্বে থেকে জয়বঞ্চিত হয় প্রোটিয়ারা। তাতে যেন সুখবরই পেয়েছে বাংলাদেশ।
৯ ওভারে ৮০ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নামা দক্ষিণ আফ্রিকা শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করতে থাকে। প্রথম ওভার থেকেই প্রোটিয়ারা নেয় ২৩ রান। যেখানে এই পুরো রানটাই করেন ডি কক। দ্বিতীয় ওভারের দুই বল পরই বৃষ্টি হানা দেয়। তখন ১.১ ওভারে প্রোটিয়াদের স্কোর বিনা উইকেটে ২৪ রান।
কিছুক্ষণ বন্ধ থাকার পর আবার শুরু হয় খেলা। তখন ডিএলএস মেথডে দক্ষিণ আফ্রিকার লক্ষ্য দাঁড়ায় ৭ ওভারে ৬৪ রান। শুরুর ঝড়ো ব্যাটিংয়ের ধারাবাহিকতা তখনও ধরে রাখেন ডি কক। ৩ ওভারে বিনা উইকেটে প্রোটিয়ারা যখন ৫১ রান করে, তখন আবারও বাধ সাধে বৃষ্টি। শেষ পর্যন্ত আম্পায়াররা ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করতে বাধ্য হন। তাতে ডি ককের ১৮ বলে ৪৭ রানের ঝোড়ো ইনিংস বৃথা যায়।
বৃষ্টিতে প্রথমে ম্যাচের দৈর্ঘ্য কমিয়ে ৯ ওভারে নিয়ে আসা হয়্। টস জিতে ভ্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ক্রেগ আরভিন। নির্ধারিত ৯ ওভারে ৫ উইকেটে ৭৯ রান করে জিম্বাবুয়ে। জিম্বাবুয়ের মধ্যে সর্বোচ্চ রান করেছেন ওয়েসলি মাধেভেরে। ১৮ বলে ৩৫ রান করে অপরাজিত থাকেন এই ব্যাটার। আর দক্ষিণ আফ্রিকার বোলারদের মধ্যে সর্বোচ্চ ২ উইকেট নিয়েছেন লুঙ্গি এনগিদি।

ব্যাট হাতে ইব্রাহিম জাদরানের দুর্দান্ত এক ইনিংস, আর বল হাতে মোহাম্মদ নবির কিপ্টে এবং কার্যকর বোলিং। এই দুইয়ের মাঝে পড়ে নাস্তানাবুদ কানাডা। হেরেছে ৮২ রানে। আফগানিস্তান রেকর্ড ২০০ রানের স্কোর গড়লেই বোঝা গিয়েছিল এই রান তাড়া করতে পারবে না কানাডা। শেষ পর্যন্ত হয়েছেও তাই; আফগানদের রানের নিচে চাপা পড়েছে...
৯ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্রিকেট বিশ্বকে চমক দিয়ে চলেছে জিম্বাবুয়ে। আন্ডারডগ তকমা ঝেড়ে ফেলে গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মতো দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়নকে হারিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষ দল হিসেবেই সুপার এইটে পা রেখেছে সিকান্দার রাজার দল। আজ স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারানোর পর জিম্বাবুয়ের অধি
১২ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে অস্ট্রেলিয়ার লজ্জাজনক বিদায়ে ক্ষুব্ধ ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর এবার ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে ‘ফরেনসিক পর্যালোচনার’ কঠোর হুঁশিয়ারি দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। ২০২১ সালের বিশ্বচ্যাম্পিয়নদের এমন বিপর্যয় কোনোভাবেই মেনে নিতে পারছেন না অজি
১৩ ঘণ্টা আগে
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে দীর্ঘ ১৬ বছরের খরা কাটাল জিম্বাবুয়ে। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে গত ১৬ বছরে শ্রীলঙ্কার বিপক্ষে এখন পর্যন্ত তিনবার মুখোমুখি হয়েছে জিম্বাবুয়ে। আগের দুইবারই জেতে লঙ্কানরা। লঙ্কানদের বিপক্ষে এই স্মরণীয় জয়ের ফলে
১৪ ঘণ্টা আগে