পাঁচ টেস্টের সিরিজের দুই ম্যাচ শেষে ১-১-এ সমতা। রাজকোর্টে আজ থেকে শুরু তৃতীয় টেস্ট। সিরিজে এগিয়ে যাওয়ার এই লড়াই আবার বেন স্টোকসের শততম টেস্ট। তবে কেউ যদি মনে করেন ফাইলফলক ছোঁয়া এই টেস্ট ম্যাচ বাড়তি গুরুত্ব পাবে ইংলিশ অধিনায়কের কাছে, সেটি ভুল। সব টেস্ট ম্যাচই তাঁর কাছে সমান গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন বেন স্টোকস।
‘প্রতিটি টেস্টই পরের টেস্টের সমান গুরুত্বপূর্ণ।’ বিবিসি স্পোর্টস অনলাইনকে স্টোকস বলে গেলেন, ‘এই টেস্টের পর আরেকটি টেস্ট আসবে, আর সেটা হবে ১০১তম। ক্যারিয়ারটা যে অনেক লম্বা, সেটিরই প্রমাণ এটি। কিন্তু ৯৯, ১০০ কিংবা ১০১-এ কী আসে-যায়! এটা তো স্রেফ একটি সংখ্যাই।’
‘স্রেফ সংখ্যা’ সবার কাছে কী! মাঠের ধারাবাহিক পারফরমার না হলে শততম টেস্ট খেলার ভাগ্য সবার হয় না। তাই অন্যের কাছে এটির আলাদা গুরুত্ব থাকতে পারে, কিন্তু স্টোকসের কাছে নেই। প্রতিটি ম্যাচেই যিনি নিজেকে নিংড়ে দেওয়ার চেষ্টা করেন, সতীর্থদের থেকে সেরাটা পাওয়ার সম্ভাব্য সব পথই খোলা রাখেন, সেখানে তিন অঙ্ক ছোঁয়া টেস্টে তাঁর সত্যিই কী আসে-যায়। তবে তাঁর ‘কী আসে-যায়’ নিয়ে যাতে ভক্তদের মনে বিভ্রান্তির সৃষ্টি না হয়, সেটি মাথায় রেখেই স্টোকস বললেন, ‘কেউ আবার বুঝে নিয়েন না যে আমি যে সুযোগ পেয়েছি, তা নিয়ে সন্তুষ্ট নই।’
জেমস অ্যান্ডারসন (১৮৪) ও জো রুটের (১৩৭) পর বর্তমান ইংল্যান্ড দলের ১০০তম টেস্ট খেলা তৃতীয় ক্রিকেটার হতে যাচ্ছেন স্টোকস। তবে তাঁর সেঞ্চুরি টেস্টের আগে ভিসা নিয়ে জটিলতার শিকার ইংল্যান্ড দলের স্পিনার রেহান আহমেদ।
এর আগে ভিসা জটিলতার কারণে দুবাই থেকে ভারতে না আসতে পেরে ইংল্যান্ডে ফিরে গিয়েছিলেন শোয়েব বশির। দেরিতে পৌঁছানোর কারণে সিরিজের প্রথম টেস্টে খেলা হয়নি তাঁর। এবার ভিসা জটিলতার শিকার রেহান। দুই টেস্টের মাঝামাঝি লম্বা সময় পাওয়ায় ভারত থেকে দুবাই গিয়েছিলেন ছুটি কাটাতে। সিঙ্গেল এন্ট্রি ভিসা হওয়ায় বিমানবন্দরে আটকা পড়েন তিনি। পরে অবশ্য সমস্যার সমাধান হয়।
রেহানকে রেখেই তৃতীয় টেস্টের একাদশ ঘোষণা করেছে ইংল্যান্ড। তাঁর সঙ্গে স্পিন আক্রমণে থাকবেন টাম হার্টলি ও খণ্ডকালীন বোলার জো রুট। আর পেস আক্রমণে থাকবেন মার্ক উড ও জেমস অ্যান্ডারসন।

ব্যাট হাতে ইব্রাহিম জাদরানের দুর্দান্ত এক ইনিংস, আর বল হাতে মোহাম্মদ নবির কিপ্টে এবং কার্যকর বোলিং। এই দুইয়ের মাঝে পড়ে নাস্তানাবুদ কানাডা। হেরেছে ৮২ রানে। আফগানিস্তান রেকর্ড ২০০ রানের স্কোর গড়লেই বোঝা গিয়েছিল এই রান তাড়া করতে পারবে না কানাডা। শেষ পর্যন্ত হয়েছেও তাই; আফগানদের রানের নিচে চাপা পড়েছে...
৭ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্রিকেট বিশ্বকে চমক দিয়ে চলেছে জিম্বাবুয়ে। আন্ডারডগ তকমা ঝেড়ে ফেলে গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মতো দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়নকে হারিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষ দল হিসেবেই সুপার এইটে পা রেখেছে সিকান্দার রাজার দল। আজ স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারানোর পর জিম্বাবুয়ের অধি
১১ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে অস্ট্রেলিয়ার লজ্জাজনক বিদায়ে ক্ষুব্ধ ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর এবার ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে ‘ফরেনসিক পর্যালোচনার’ কঠোর হুঁশিয়ারি দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। ২০২১ সালের বিশ্বচ্যাম্পিয়নদের এমন বিপর্যয় কোনোভাবেই মেনে নিতে পারছেন না অজি
১২ ঘণ্টা আগে
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে দীর্ঘ ১৬ বছরের খরা কাটাল জিম্বাবুয়ে। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে গত ১৬ বছরে শ্রীলঙ্কার বিপক্ষে এখন পর্যন্ত তিনবার মুখোমুখি হয়েছে জিম্বাবুয়ে। আগের দুইবারই জেতে লঙ্কানরা। লঙ্কানদের বিপক্ষে এই স্মরণীয় জয়ের ফলে
১৩ ঘণ্টা আগে