
তাওহীদ হৃদয়ের গত রাতে শারজায় কী হয়েছিল, সেটা তিনিই ভালো বলতে পারবেন। ক্যাচ মিস করেছেন। রান আউটের সুযোগ নষ্ট করেছেন। ফিল্ডিংয়ে এলেমোলো হৃদয়ই ছিলেন আমিরাতের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে বাংলাদেশের হারের প্রতিচ্ছবি।
২০৬ রানের লক্ষ্যে নেমে আমিরাত অধিনায়ক মুহাম্মদ ওয়াসিম ৪২ বলে ৮২ রানের বিস্ফোরক ইনিংস খেলে ম্যাচসেরা হয়েছেন। কিন্তু তাঁর ইনিংসটা থামতে পারত ৬৪ রানেই। ১২তম ওভারের পঞ্চম বলে রিশাদ হোসেনকে তুলে মারতে যান ওয়াসিম। লং অফ থেকে হৃদয় দৌড়ে এসে বলটা ধরলেও তাঁর হাত গলে বেরিয়ে গেছে। আর শেষভাগে এসে ফিল্ডিংয়ে অনেক বেশি তালগোল পাকিয়েছে বাংলাদেশ। ১৯তম ওভারের পঞ্চম বলে আমিরাত যেখানে সর্বোচ্চ ১ রান নিতে পারত, সেখানে শরীফুল ইসলামের ওভারথ্রোতে হয়ে গেছে ৫ রান।
অদ্ভুতুড়ে এক কাণ্ড হৃদয় ঘটিয়েছেন ম্যাচের একেবারে শেষভাগে এসে। শেষ দুই বলে হাতে ২ উইকেট নিয়ে আমিরাতের যখন ২ রান দরকার, তখন তিনি হাতে বল কিছুক্ষণ আটকে রাখার পর থ্রো করেছেন। জাকের আলী অনিক বল রিসিভ করার পর স্টাম্প ভেঙেও মাঠে হতাশা প্রকাশ করেছেন। টিভি রিপ্লেতে এরপর দেখা গেছে, আমিরাতের হায়দার আলী ঠিকমতো ব্যাটটা দাগে রাখতে পেরেছেন। তাতেই ম্যাচটা জিতে যায় স্বাগতিকেরা। এমন ম্যাচ হারের পর হতাশা প্রকাশ করেছেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে লিটন বলেন, ‘আমরা ফিল্ডিংয়ে একটু উল্টাপাল্টা করেছি। এমনকি মিডল ওভারে বোলিং ভালো হয়নি।’
আমিরাতের বিপক্ষে ম্যাচ দিয়ে গত রাতে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অভিষেক হয়েছে নাহিদ রানার। অভিষেকে রানা ৪ ওভারে ৫০ রান খরচ করে নিয়েছেন ২ উইকেট। যার মধ্যে ১৮তম ওভারে তিনি ৬ রান খরচ করে নিয়েছেন আরিয়ানশ শর্মার উইকেট। লিটনের মতে রানার আরও ভালো বোলিং করা উচিত ছিল। বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘রানা তার শেষ ওভারের আগে যা করল, আমরা তার থেকে আরও আশা করেছিলাম। ভালো দিন, খারাপ দিন আসতেই পারে। একসঙ্গে বসে কথাবার্তা বলব ও ঘুরে দাঁড়াব।’
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে লিটন সবশেষ ফিফটি পেয়েছেন গত বছরের জুনে টি-টোয়েন্টি বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে। সেই ইনিংসের পর বাংলাদেশের জার্সিতে টানা আট টি-টোয়েন্টিতে ফিফটি করতে পারেননি তিনি। শারজায় গত রাতে আমিরাতের বিপক্ষে ৪০ রান করলেও খেলেছেন ৩২ বল। নিজের ইনিংসেরও সমালোচনা করেছেন লিটন। বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘আমি যা করেছি, আশানুরূপ ছিল না। তবে সেরাটা দেওয়ার চেষ্টা করব।’

ব্রাজিলের তারকা নারী ফুটবলার ক্যাথলিন সৌজা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে সৌদি আরবের ক্লাব আল নাসর এক বিবৃতিতে তা নিশ্চিত করেছে।
৩১ মিনিট আগে
ব্যাট হাতে ইব্রাহিম জাদরানের দুর্দান্ত এক ইনিংস, আর বল হাতে মোহাম্মদ নবির কিপ্টে এবং কার্যকর বোলিং। এই দুইয়ের মাঝে পড়ে নাস্তানাবুদ কানাডা। হেরেছে ৮২ রানে। আফগানিস্তান রেকর্ড ২০০ রানের স্কোর গড়লেই বোঝা গিয়েছিল এই রান তাড়া করতে পারবে না কানাডা। শেষ পর্যন্ত হয়েছেও তাই; আফগানদের রানের নিচে চাপা পড়েছে...
১০ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্রিকেট বিশ্বকে চমক দিয়ে চলেছে জিম্বাবুয়ে। আন্ডারডগ তকমা ঝেড়ে ফেলে গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মতো দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়নকে হারিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষ দল হিসেবেই সুপার এইটে পা রেখেছে সিকান্দার রাজার দল। আজ স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারানোর পর জিম্বাবুয়ের অধি
১৩ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে অস্ট্রেলিয়ার লজ্জাজনক বিদায়ে ক্ষুব্ধ ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর এবার ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে ‘ফরেনসিক পর্যালোচনার’ কঠোর হুঁশিয়ারি দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। ২০২১ সালের বিশ্বচ্যাম্পিয়নদের এমন বিপর্যয় কোনোভাবেই মেনে নিতে পারছেন না অজি
১৪ ঘণ্টা আগে