শ্রীলঙ্কার বিপক্ষে প্রথমবারের মতো টেস্ট খেলতে নেমেছে আফগানিস্তান। কিন্তু কলম্বোয় স্মরণীয় ম্যাচটি খেলতে নেমে টেস্টের প্রথম দিনটা ভালো কাটেনি আফগানদের। প্রথম ইনিংসে মাত্র ১৯৮ রানে অলআউট হয়েছে তারা।
অতিথিদের অল্প রানে আটকিয়ে নিজেদের প্রথম ইনিংসের ব্যাটিংয়ের শুরুটাও দুর্দান্ত করেছে শ্রীলঙ্কা। বিনা উইকেটে ৮০ রানে প্রথম দিনের খেলা শেষ করেছে। ৩৬ রান করা নিশান মাদুশকার সঙ্গে ৪২ রানে অপরাজিত আছেন আরেক ওপেনার দিমুথ করুণারত্নে। তবে ১১৮ রানে এখনো পিছিয়ে স্বাগতিকেরা।
এর আগে কলম্বোয় টস হেরে ব্যাটিংয়ে নেমে আফগানদের শুরুটাই হয় ধাক্কায়। একমাত্র টেস্টের দ্বিতীয় বলেই রানের খাতা খোলার আগে ড্রেসিংরুমে ফেরেন ইব্রাহিম জাদরান। আফগান ওপেনারকে ফিরিয়ে শুরুটা আসিথা ফার্নান্দো করলেও অতিথিদের ব্যাটিং অর্ডার ধসিয়ে দিয়েছেন আরেক ফার্নান্দো। ৪ উইকেট নিয়ে আফগানদের এলোমেলো করে দেন বিশ্ব ফার্নান্দো।
তবে বিশ্ব ফার্নান্দোর আগুনে বোলিংয়ের আগে আফগানদের শুরুর ধাক্কা সামলিয়ে নিয়েছিলেন নুর আলি জাদরান ও রহমত শাহ। দ্বিতীয় উইকেটে ৫৭ রান যোগ করেছিলেন দুজনে। ৩৫ বছর বয়সে এসে অভিষেক হওয়া নুর আলি ৩১ রানে আউট হলে ভেঙে যায় তাঁদের জুটি। সতীর্থ আউট হলেও অধিনায়ক হাশমতউল্লাহ শাহকে নিয়ে আরেকটি পঞ্চাশোর্ধ্ব জুটি গড়েন রহমত।
নুর আলির পর ১৭ রান করা হাশমতউল্লাহকেও আউট করে নিজের বোলিং তাণ্ডব শুরু করেন বিশ্ব ফার্নান্দো। পরে তাঁকে সঙ্গ দেন প্রবাথ জয়াসুরিয়াও। তাঁদের দুর্দান্ত বোলিংয়ে এরপর নিয়মিত উইকেট হারাতে থাকে আফগানিস্তান। তবে এক প্রান্ত আগলে রেখে দলকে ভরসা দিচ্ছিলেন রহমত। কিন্তু ৯ রানের জন্য টেস্টে দ্বিতীয় সেঞ্চুরির আক্ষেপ থেকে গেছে তাঁর। ছক্কা মারতে না পারলেও ৯১ রানের ইনিংসটি সাজিয়েছেন ১৩ চারে।
১৫৫ রানের সময় পঞ্চম ব্যাটার হিসেবে আউট হন রহমত। তাঁর আউটের পর দলকে দুই শ ছুঁই ছুঁই স্কোর এনে দেন দুই ব্যাটার ইকরাম আলিখিল ও কায়েস আহমেদ। দুজনই ২১ রান করেছেন। বাকি ৬ উইকেট ভাগাভাগি করে নিয়েছেন আসিথা ও জয়াসুরিয়া।

ব্যাট হাতে ইব্রাহিম জাদরানের দুর্দান্ত এক ইনিংস, আর বল হাতে মোহাম্মদ নবির কিপ্টে এবং কার্যকর বোলিং। এই দুইয়ের মাঝে পড়ে নাস্তানাবুদ কানাডা। হেরেছে ৮২ রানে। আফগানিস্তান রেকর্ড ২০০ রানের স্কোর গড়লেই বোঝা গিয়েছিল এই রান তাড়া করতে পারবে না কানাডা। শেষ পর্যন্ত হয়েছেও তাই; আফগানদের রানের নিচে চাপা পড়েছে...
১০ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্রিকেট বিশ্বকে চমক দিয়ে চলেছে জিম্বাবুয়ে। আন্ডারডগ তকমা ঝেড়ে ফেলে গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মতো দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়নকে হারিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষ দল হিসেবেই সুপার এইটে পা রেখেছে সিকান্দার রাজার দল। আজ স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারানোর পর জিম্বাবুয়ের অধি
১৩ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে অস্ট্রেলিয়ার লজ্জাজনক বিদায়ে ক্ষুব্ধ ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর এবার ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে ‘ফরেনসিক পর্যালোচনার’ কঠোর হুঁশিয়ারি দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। ২০২১ সালের বিশ্বচ্যাম্পিয়নদের এমন বিপর্যয় কোনোভাবেই মেনে নিতে পারছেন না অজি
১৪ ঘণ্টা আগে
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে দীর্ঘ ১৬ বছরের খরা কাটাল জিম্বাবুয়ে। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে গত ১৬ বছরে শ্রীলঙ্কার বিপক্ষে এখন পর্যন্ত তিনবার মুখোমুখি হয়েছে জিম্বাবুয়ে। আগের দুইবারই জেতে লঙ্কানরা। লঙ্কানদের বিপক্ষে এই স্মরণীয় জয়ের ফলে
১৫ ঘণ্টা আগে