
চ্যাম্পিয়নস ট্রফিতে পাকিস্তানের মাটিতে কোনো ম্যাচ খেলবে না ভারত, তা আগে থেকেই জানা। সবগুলো ম্যাচ দুবাইয়ে খেলবে তারা। কিন্তু লাহোরে ইংল্যান্ড-অস্ট্রেলিয়া ম্যাচে বেজে উঠল ভারতের জাতীয় সংগীত। এই ভুলটির জন্য আইসিসির কাছে ব্যাখ্যা চেয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
গাদ্দাফি স্টেডিয়ামে টসের পর দুই দলের খেলোয়াড়েরা সারিবদ্ধ ভাবে দাঁড়িয়ে যান নিজ নিজ জাতীয় সংগীতের জন্য। শুরুতে ইংল্যান্ডের জাতীয় সংগীতের পর অস্ট্রেলিয়ার জাতীয় সংগীত ‘অ্যাডভান্স অস্ট্রেলিয়া ফেয়ার’ বাজানোর কথা ছিল। কিন্তু ভুল করে ভারতের জাতীয় সংগীত চালিয়ে দেন সংশ্লিষ্টরা। তাই দুই সেকেন্ডের জন্য শোনা যায় ‘ভারত ভাগ্য বিধাতা’ লাইনটি। ভুল বুঝতে পেরে দ্রুতই তা বন্ধ করে বাজানো হয় ‘অ্যাডভান্স অস্ট্রেলিয়া ফেয়ার’।
এমন ভুলের কারণে বেশ ক্ষুব্ধ পিসিবি। ক্রিকইনফোকে পিসিবির এক কর্মকর্তা বলেছেন, আইসিসি টুর্নামেন্টে জাতীয় সংগীতের প্লেলিস্ট আইসিসির পক্ষ থেকেই দেওয়া হয়। ম্যাচের আগে তা বাজানোর দায়িত্ব আইসিসির হাতেই থাকে। তাই ভারতের জাতীয় সংগীত বাজার পেছনে আইসিসির দায় দেখছে পিসিবি। তবে আইসিসি বিশ্বাস করে কারিগরি ভুলের কারণেই এমনটা হয়েছে, এ বিষয়ে তদন্ত করছে তারা।
চ্যাম্পিয়নস ট্রফিতে বিতর্ক অবশ্য এবারই প্রথম নয় বাংলাদেশ-ভারত ম্যাচের সম্প্রচারের সময় চ্যাম্পিয়নস ট্রফির লোগোর নিচে পাকিস্তানের নাম না থাকায় আইসিসির কাছে চিঠি পাঠিয়েছিল তারা। জবাবে আইসিসি ‘কারিগরি ত্রুটি’ হিসেবেই উল্লেখ করে বিষয়টিকে। যদিও সেই ব্যাখ্যায় নাখোশ ছিল পিসিবি।
এদিকে চ্যাম্পিয়নস ট্রফিতে আজ পাকিস্তানের মুখোমুখি হয়েছে ভারত। দুবাই স্টেডিয়ামে এ প্রতিবেদন লেখা পর্যন্ত টস জিতে ব্যাটিংয়ে নেমে ৪ ওভারে বিনা উইকেটে ২২ রান করেছে পাকিস্তান।

ব্যাট হাতে ইব্রাহিম জাদরানের দুর্দান্ত এক ইনিংস, আর বল হাতে মোহাম্মদ নবির কিপ্টে এবং কার্যকর বোলিং। এই দুইয়ের মাঝে পড়ে নাস্তানাবুদ কানাডা। হেরেছে ৮২ রানে। আফগানিস্তান রেকর্ড ২০০ রানের স্কোর গড়লেই বোঝা গিয়েছিল এই রান তাড়া করতে পারবে না কানাডা। শেষ পর্যন্ত হয়েছেও তাই; আফগানদের রানের নিচে চাপা পড়েছে...
৮ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্রিকেট বিশ্বকে চমক দিয়ে চলেছে জিম্বাবুয়ে। আন্ডারডগ তকমা ঝেড়ে ফেলে গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মতো দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়নকে হারিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষ দল হিসেবেই সুপার এইটে পা রেখেছে সিকান্দার রাজার দল। আজ স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারানোর পর জিম্বাবুয়ের অধি
১১ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে অস্ট্রেলিয়ার লজ্জাজনক বিদায়ে ক্ষুব্ধ ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর এবার ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে ‘ফরেনসিক পর্যালোচনার’ কঠোর হুঁশিয়ারি দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। ২০২১ সালের বিশ্বচ্যাম্পিয়নদের এমন বিপর্যয় কোনোভাবেই মেনে নিতে পারছেন না অজি
১২ ঘণ্টা আগে
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে দীর্ঘ ১৬ বছরের খরা কাটাল জিম্বাবুয়ে। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে গত ১৬ বছরে শ্রীলঙ্কার বিপক্ষে এখন পর্যন্ত তিনবার মুখোমুখি হয়েছে জিম্বাবুয়ে। আগের দুইবারই জেতে লঙ্কানরা। লঙ্কানদের বিপক্ষে এই স্মরণীয় জয়ের ফলে
১৩ ঘণ্টা আগে