
চন্ডিকা হাথুরুসিংহের বাংলাদেশ অধ্যায় শেষ গত বছরের অক্টোবরে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি ফারুক আহমেদ বরখাস্ত করার পর হাথুরু চলে গেছেন তাঁর আগের ঠিকানা সিডনিতে। অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস রাজ্যের রাজধানী শহরে থাকায় ইমরুল কায়েসের সঙ্গে দেখা হয়ে গেল হাথুরুর।
হাথুরুর সঙ্গে হঠাৎ দেখা হওয়ার পর তাঁর সঙ্গে ছবি তুলে নিজের ফেসবুক আইডিতে পোস্ট করেছেন ইমরুল। বাংলাদেশের বাঁহাতি ব্যাটার ক্যাপশন দিয়েছেন, ‘চেনা চেনা মনে হয় তবু অচেনা।’ সঙ্গে এমন কিছু ইমোজি যোগ করেছেন যা সেই মুহূর্তকে আরও মজার করে তুলেছে। হঠাৎ দেখায় হাথুরুর সঙ্গে কী কথা হলো, সেটা বলতে গিয়ে ইমরুল হেসেই দিলেন। আজকের পত্রিকাকে ৩৮ বছর বয়সী বাংলাদেশি ব্যাটার বলেন, ‘তেমন কিছু নয়।এমনিই জিজ্ঞেস করেছেন, তোমরা কেমন আছো? তোমার দেশের পরিস্থিতি কী? এসবই।’
নিউ সাউথ ওয়েলসের রাজ্য ক্রিকেট সংস্থা এনএসডব্লিউয়ে কাজ করার ব্যাপারে হাথুরুর কথাবার্তা হয়েছে বলে জানিয়েছেন ইমরুল। বাংলাদেশের এই বাঁহাতি ব্যাটার বলেন, ‘হাথুরুসিংহে এমনিতেই এনএসডব্লিউতে কোচিং করান। যেটা মনে হলো, তিনি ব্যক্তিগতভাবে কোচিং করান। যারা প্রাইভেট সেশন নেন, তাদের কোচিং করান। একই সঙ্গে আমার মনে হলো, এখানে কোনো চাকুরিতে তিনি ঢুকবেন। এসব দেশে চাইলেই তো আপনি ঢুকতে পারেন না। এখানে যখন ফাঁকা হয়, তখন ঢুকতে হয়।’

কদিন আগে ব্রেট লির সঙ্গে ইমরুলের তোলা ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। এছাড়া প্রায় সময়ই বাংলাদেশ-অস্ট্রেলিয়া-বাংলাদেশ ইমরুলকে ভ্রমণ করতে হয়। অস্ট্রেলিয়া তাঁর কাছে ‘দ্বিতীয় বাড়ি’র মতোই। ইমরুল বলেন, ‘আমি তো অস্ট্রেলিয়ায় ৫০-৬০ শতাংশ এসেই পড়েছি। এখন আসা-যাওয়ার মধ্যেই থাকি। এই করতে করতেই চলে আসব আর কি। এখানে একাডেমি করার পরিকল্পনা আছে ইনশাআল্লাহ। দোয়া কইরেন।’

মাত্র ৭৫০ বলেই শেষ বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজের দ্বিতীয় টেস্ট। ম্যাকাইতে মাত্র দুদিনে হেরে যাওয়ায় আলোচনায় বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতা। একই সঙ্গে প্রশ্ন উঠেছে টেস্টের পিচ নিয়েও। নাজমুল হোসেন শান্তর মতে এ ধরনের ঘটনা কখনোই ভোলা
১ ঘণ্টা আগে
ডারউইনে ৯ উইকেটে জয়ের পর প্রশংসায় ভাসছিল বাংলাদেশ ক্রিকেট দল। বিপরীত অবস্থা ছিল অস্ট্রেলিয়ার। তাদের সংবাদমাধ্যমেই ধুয়ে দেওয়া হচ্ছিল প্যাট কামিন্স-ট্রাভিস হেডদের। কিন্তু ম্যাকাইতে পাত্তাই পেলেন না নাজমুল হোসেন শান্ত-মেহেদী হাসান মিরাজরা। তাতে করে ২৩ বছর আগে যা ঘটেছিল, সেই ঘটনাও হার মেনে গেল বাংলাদেশ-
২ ঘণ্টা আগে
ব্রাজিল ফুটবল কনফেডারেশনের একটি প্রতিনিধি দল আজ ঢাকায় এসে জাতীয় স্টেডিয়াম পরিদর্শন করেছে। মাঠ, ড্রেনেজ ব্যবস্থা, ঘাস, ড্রেসিংরুম, গ্যালারি ও মিডিয়া বক্স ঘুরে দেখেছে দলটি। ভবিষ্যতে বাংলাদেশের বিপক্ষে কিংবা অন্য কোনো দেশের বিপক্ষে ম্যাচে ঢাকার এই স্টেডিয়ামকে নিরপেক্ষ ভেন্যু হিসেবে ব্যবহার করা যায় কি ন
৩ ঘণ্টা আগে
অস্ট্রেলিয়াকে ম্যাকাই টেস্টে হারালে একসঙ্গে অনেক কীর্তি গড়ত বাংলাদেশ। চতুর্থবারের মতো বিদেশের মাঠে টেস্ট সিরিজ জয়, অস্ট্রেলিয়াকে প্রথমবারের মতো টেস্ট সিরিজে ধবলধোলাই, ২০২৫-২৭ টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় এগোনো—নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন বাংলাদেশের সামনে ছিল এমন কিছু করার সুযোগ। কিন্তু স
৩ ঘণ্টা আগে