আশা জাগিয়েও সান্ত্বনাটুকু পাওয়া হলো না। মিরপুরে আজ শেষ বলের নাটকীয়তায় পাকিস্তান ম্যাচ জিতল ৫ উইকেট। এতে ঘরের মাঠে প্রথমবার তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে ধবলধোলাই হলো বাংলাদেশ। বিশ্বকাপে ভরাডুবির পর দেশেও ব্যর্থতার ষোলোকলা পূরণ করল মাহমুদউল্লাহ রিয়াদের দল।
১২৪ রানের স্বল্প পুঁজি নিয়েও ম্যাচটা জমিয়ে তোলেন মাহমুদউল্লাহই। সাহসী নেতার পরিচয় দিয়ে শেষ ওভারটা নিজেই করতে আসেন। ৩ উইকেট শিকার করে চরম নাটকীয়তা জারি রাখেন শেষ বল পর্যন্ত। ওই বলে মোহাম্মদ নওয়াজ বাউন্ডারি মেরে পাকিস্তানকে জেতালেও এর ঠিক আগে তাঁর কাণ্ড নিয়ে শুরু হয়েছে বিতর্ক।
শেষ বলে পাকিস্তানের দরকার ছিল ২ রান। মাহমুদউল্লাহর বল সামলাতে পুরোপুরি তৈরি ছিলেন নওয়াজ। মাহমুদউল্লাহ বল ছাড়ার সময়ও পাকিস্তানি ব্যাটার ছিলেন প্রস্তুত। এমনকি বল ছাড়ার পরও তাঁকে অপ্রস্তুত দেখায়নি। কিন্তু বল পিচড হওয়ার পর একদম শেষ মুহূর্তে আচমকা সরে যান নওয়াজ।
ভেতরে ঢোকা বল গিয়ে আঘাত হানে নওয়াজের স্টাম্পে। আম্পায়ার ডেড বল দিলে কারণ জানতে চান বাংলাদেশ অধিনায়ক। এ সময় ব্যাটার নওয়াজ ও আম্পায়ার তানভীর আহমেদের সঙ্গে কথা বলতে দেখা যায় মাহমুদউল্লাহকে। পরে ডেড বল মেনে নেন তিনি।
ম্যাচ শেষে প্রশ্ন উঠেছে নওয়াজ সময়মতো বল ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন কি না। কারণ, ডেলিভারিটি বৈধ হলেই ১ রানে জিতে যেত বাংলাদেশ।
নওয়াজের কাণ্ড নিয়ে মাহমুদউল্লাহর আপত্তি থাকলেও আম্পায়ারের সিদ্ধান্ত মেনে নিয়েছেন। ম্যাচ শেষে বলছেন, ‘একদম শেষ মুহূর্তে সে (নওয়াজ) সরে গেছে। আম্পায়ারকে জিজ্ঞেস করেছিলাম বলটি বৈধ কি না। আসলে আম্পায়ারের সিদ্ধান্তই চূড়ান্ত। তাঁর সিদ্ধান্তকে সম্মান করি।’
সাধারণত বল ডেলিভারির আগে সমস্যা হলে না খেলার আপত্তি জানাতে পারেন কোনো ব্যাটার। বোলার তখন বল ছুড়লেও ব্যাটারের অবস্থা দেখে আম্পায়ার ডেড বল দিতে পারেন। কিন্তু বোলার বল ছোড়ার পরও প্রস্তুত ব্যাটারের হঠাৎ অপ্রস্তুত হয়ে পড়ার ঘটনা ক্রিকেট ইতিহাসে বিরল।
শেষ বলের ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন:

ব্যাট হাতে ইব্রাহিম জাদরানের দুর্দান্ত এক ইনিংস, আর বল হাতে মোহাম্মদ নবির কিপ্টে এবং কার্যকর বোলিং। এই দুইয়ের মাঝে পড়ে নাস্তানাবুদ কানাডা। হেরেছে ৮২ রানে। আফগানিস্তান রেকর্ড ২০০ রানের স্কোর গড়লেই বোঝা গিয়েছিল এই রান তাড়া করতে পারবে না কানাডা। শেষ পর্যন্ত হয়েছেও তাই; আফগানদের রানের নিচে চাপা পড়েছে...
৭ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্রিকেট বিশ্বকে চমক দিয়ে চলেছে জিম্বাবুয়ে। আন্ডারডগ তকমা ঝেড়ে ফেলে গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মতো দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়নকে হারিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষ দল হিসেবেই সুপার এইটে পা রেখেছে সিকান্দার রাজার দল। আজ স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারানোর পর জিম্বাবুয়ের অধি
১১ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে অস্ট্রেলিয়ার লজ্জাজনক বিদায়ে ক্ষুব্ধ ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর এবার ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে ‘ফরেনসিক পর্যালোচনার’ কঠোর হুঁশিয়ারি দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। ২০২১ সালের বিশ্বচ্যাম্পিয়নদের এমন বিপর্যয় কোনোভাবেই মেনে নিতে পারছেন না অজি
১২ ঘণ্টা আগে
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে দীর্ঘ ১৬ বছরের খরা কাটাল জিম্বাবুয়ে। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে গত ১৬ বছরে শ্রীলঙ্কার বিপক্ষে এখন পর্যন্ত তিনবার মুখোমুখি হয়েছে জিম্বাবুয়ে। আগের দুইবারই জেতে লঙ্কানরা। লঙ্কানদের বিপক্ষে এই স্মরণীয় জয়ের ফলে
১৩ ঘণ্টা আগে