সেন্ট ভিনসেন্টে ম্যাচের শেষ ওভারে দক্ষিণ আফ্রিকার জয়ের নায়ক ওটনিল বার্টমান হলেও মূল নায়ক আসলে তাব্রেইজ শামসি। যাঁর ঘূর্ণিতে টি-টোয়েন্টি বিশ্বকাপে রূপকথা লেখার সুযোগ পায়নি নেপাল।
অন্যথায় ১ রানের রোমাঞ্চকর জয় পাওয়ার আগে প্রথম টেস্ট খেলুড়ে দল হিসেবে নেপালের কাছে ধরাশায়ী হতে হতো প্রোটিয়াদের। ১৮ বলে যখন ১৮ রান প্রয়োজন নেপালের, ঠিক তখনই শামসির হাতে বল তুলে দিলেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক এইডেন মার্করাম। বল হাতে নিয়ে অধিনায়ককে নিরাশ করেননি চায়নাম্যান বোলার।
১৮তম ওভারে ২ উইকেট তুলে নিয়ে ম্যাচের মোড়ই ঘুরিয়ে দিলেন শামসি। ওভারের তৃতীয় বলে দীপেন্দ্র সিং ঐরীকে তুলে নেওয়ার পর শেষ বলে আউট করেন সেট ব্যাটার আসিফ শেখকে। আর তাতেই নেপালের পরাজয়ের চিত্রটা যেন আঁকা হয়ে যায়। এর আগে প্রতিপক্ষের আরও দুই ব্যাটারকে এক ওভারেই আউট করে প্রোটিয়াদের ম্যাচে ফিরিয়েছেন এই স্পিনার।
ম্যাচ শেষে শামসির বোলিং বিশ্লেষণ দাঁড়ায় ১৯ রানে ৪ উইকেট। এমন পারফরম্যান্সের জন্য পরে ম্যাচ-সেরার স্বীকৃতিও পেয়েছেন তিনি। পুরস্কার নিতে এসে স্বস্তির কথা জানিয়েছেন তিনি। প্রোটিয়া স্পিনার বলেছেন, ‘নিশ্চিতভাবেই স্বস্তির। আমাদের লক্ষ্যেই ছিল গ্রুপ পর্বে চারে চার করা। পেসাররা দুর্দান্ত বোলিং করেছে। স্লোয়ার বোলারদের সামনে আরও এগিয়ে আসতে হবে।’
জয় পেলেও নেপালের দুর্দান্ত পারফরম্যান্সের প্রশংসা করতে ভোলেননি শামসি। তিনি বলেছেন, ‘তারা দুর্দান্ত খেলেছে। কন্ডিশনের পুরো সুবিধাই কাজে লাগিয়েছে। দ্বিতীয় ইনিংসে উইকেট ভালো হলেও তারা অসাধারণ ম্যাচ খেলেছে।’

ব্যাট হাতে ইব্রাহিম জাদরানের দুর্দান্ত এক ইনিংস, আর বল হাতে মোহাম্মদ নবির কিপ্টে এবং কার্যকর বোলিং। এই দুইয়ের মাঝে পড়ে নাস্তানাবুদ কানাডা। হেরেছে ৮২ রানে। আফগানিস্তান রেকর্ড ২০০ রানের স্কোর গড়লেই বোঝা গিয়েছিল এই রান তাড়া করতে পারবে না কানাডা। শেষ পর্যন্ত হয়েছেও তাই; আফগানদের রানের নিচে চাপা পড়েছে...
৭ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্রিকেট বিশ্বকে চমক দিয়ে চলেছে জিম্বাবুয়ে। আন্ডারডগ তকমা ঝেড়ে ফেলে গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মতো দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়নকে হারিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষ দল হিসেবেই সুপার এইটে পা রেখেছে সিকান্দার রাজার দল। আজ স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারানোর পর জিম্বাবুয়ের অধি
১০ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে অস্ট্রেলিয়ার লজ্জাজনক বিদায়ে ক্ষুব্ধ ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর এবার ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে ‘ফরেনসিক পর্যালোচনার’ কঠোর হুঁশিয়ারি দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। ২০২১ সালের বিশ্বচ্যাম্পিয়নদের এমন বিপর্যয় কোনোভাবেই মেনে নিতে পারছেন না অজি
১১ ঘণ্টা আগে
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে দীর্ঘ ১৬ বছরের খরা কাটাল জিম্বাবুয়ে। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে গত ১৬ বছরে শ্রীলঙ্কার বিপক্ষে এখন পর্যন্ত তিনবার মুখোমুখি হয়েছে জিম্বাবুয়ে। আগের দুইবারই জেতে লঙ্কানরা। লঙ্কানদের বিপক্ষে এই স্মরণীয় জয়ের ফলে
১৩ ঘণ্টা আগে