বাংলাদেশে এসে নানা ব্যস্ততার মাঝে হঠাৎ করোনায় আক্রান্ত হন নতুন ব্যাটিং কোচ জেমি সিডন্স। তেমন উপসর্গ না থাকলেও পজিটিভ হওয়ায় আইসোলেশনে থাকেন সিডন্স। প্রথম পরীক্ষার সাত দিন পর দ্বিতীয় পরীক্ষায় আবার পজিটিভ হন ৫৭ বছর বয়সী এই অস্ট্রেলিয়ান কোচ। তবে ১০ দিন পার হয়ে যাওয়ায় চাইলে দলের সঙ্গে যোগ দিতে পারতেন তিনি।
আগামীকাল প্রথম ওয়ানডের আগে তাই আজ দলের সঙ্গে যোগ দিয়েছেন সিডন্স। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চিকিৎসক মনজুর হোসেন আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, ‘করোনা শনাক্তের প্রথম পরীক্ষার দিন থেকে পরের ১০ দিন আইসোলেশনে থাকতে হবে। সে হিসাবে সিডন্সের ১০ দিন শেষ হয়েছে। এখন দল চাইলে কাজ করতে পারবেন তিনি।’
গত ২ ফেব্রুয়ারি ঢাকায় এসে বাংলাদেশের বিভিন্ন স্টেডিয়ামের অবকাঠামো ঘুরে দেখেন সিডন্স। বিপিএলের কিছু ম্যাচ মাঠে বসেই দেখেছেন তিনি। তবে ১১ ফেব্রুয়ারি করোনার উপসর্গ দেখা দেওয়ার পর থেকে আইসোলেশনে ছিলেন তিনি।

ব্যাট হাতে ইব্রাহিম জাদরানের দুর্দান্ত এক ইনিংস, আর বল হাতে মোহাম্মদ নবির কিপ্টে এবং কার্যকর বোলিং। এই দুইয়ের মাঝে পড়ে নাস্তানাবুদ কানাডা। হেরেছে ৮২ রানে। আফগানিস্তান রেকর্ড ২০০ রানের স্কোর গড়লেই বোঝা গিয়েছিল এই রান তাড়া করতে পারবে না কানাডা। শেষ পর্যন্ত হয়েছেও তাই; আফগানদের রানের নিচে চাপা পড়েছে...
১০ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্রিকেট বিশ্বকে চমক দিয়ে চলেছে জিম্বাবুয়ে। আন্ডারডগ তকমা ঝেড়ে ফেলে গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মতো দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়নকে হারিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষ দল হিসেবেই সুপার এইটে পা রেখেছে সিকান্দার রাজার দল। আজ স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারানোর পর জিম্বাবুয়ের অধি
১৩ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে অস্ট্রেলিয়ার লজ্জাজনক বিদায়ে ক্ষুব্ধ ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর এবার ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে ‘ফরেনসিক পর্যালোচনার’ কঠোর হুঁশিয়ারি দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। ২০২১ সালের বিশ্বচ্যাম্পিয়নদের এমন বিপর্যয় কোনোভাবেই মেনে নিতে পারছেন না অজি
১৪ ঘণ্টা আগে
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে দীর্ঘ ১৬ বছরের খরা কাটাল জিম্বাবুয়ে। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে গত ১৬ বছরে শ্রীলঙ্কার বিপক্ষে এখন পর্যন্ত তিনবার মুখোমুখি হয়েছে জিম্বাবুয়ে। আগের দুইবারই জেতে লঙ্কানরা। লঙ্কানদের বিপক্ষে এই স্মরণীয় জয়ের ফলে
১৫ ঘণ্টা আগে